নিজস্ব প্রতিনিধি: কথায় আছে, ‘রাখে হরি মারে কে’ এই ঘটনার জলজ্যান্ত প্রমাণ মিলল আবারও। ঘটনাটি ঘটেছে উত্তর প্রদেশের এক মেলায়। নাগরদোলায় চড়ার এক ঘটনাকে কেন্দ্র করে মেলার আনন্দঘন পরিবেশ মুহূর্তেই থমথমে হয়ে যায়। যোগীরাজ্যের লখিমপুর খেরির নিঘাসন এলাকার রাকেহতি গ্রামে একটি মেলায় হাজির হয়েছিল ১৩ বছরের এক কিশোরী। কিন্তু ঘুণাক্ষরেও সে টের পায়নি তাঁর সামনে অপেক্ষা করছে কঠিন বিপদ।
আরও পড়ুনঃ ভেঙে চুরমার সব রেকর্ড, প্রথম দিনেই ১৭৫ কোটির গণ্ডি পার ‘পুষ্পা ২’-র
এদিন মেলায় আনন্দ করতেই নাগরদোলায় চড়ে বসে সে। কিন্তু নাগরদোলা চলতে শুরু করার পর ভারসাম্য হারিয়ে নিচের দিকে ছিটকে পড়ে গিয়ে কোনওরকমে ঝুলতে থাকে সে। এই হাড় হিম করা ঘটনা ঘটা মাত্রই ভয় পেয়ে মেলায় আসা বাকি লোকজনেরা। ভিড় জমতে শুরু করে নাগরদোলার সামনে। এদিকে মেয়েটি তখনও ঝুলে রয়েছে নাগরদোলায়। ঘটনাটি ঘটা মাত্রই নাগরদোলার ঘূর্ণন সঙ্গে সঙ্গে বন্ধ করে দেওয়া হয়। তার সত্ত্বেও মেয়েটি বিপদমুক্ত হয়নি, কারণ তখনও প্রায় ৬০ ফুট উঁচুতে সংকটজনক অবস্থায় ঝুলে রয়েছে সে। এরপর কি ঘটবে তার সবার অজানা।
আরও পড়ুনঃ ময়দানে মুখোমুখি ভিনিসিয়ুস-নেইমার! আসন্ন ক্লাব বিশ্বকাপে একগুচ্ছ নয়া চমক
The girl got hung up on the big swing at the fair and kept swinging for about a minute, Lakhimpur Khiri
pic.twitter.com/nzNCIqkrYA— Ghar Ke Kalesh (@gharkekalesh) December 5, 2024
১৩ বছরের ওই কিশোরী বারবার পিছলে পড়ছিল তবু কোনওমতে সে নাগরদোলার রডগুলিকে জড়িয়ে ধরে রেখেছিল। ঝুলে থাকা অবস্থাতেই সাহায্যের জন্য চিৎকার করছিল সে। এরপর মেলা আয়োজকদের তৎপরতায় মেয়েটিকে নিরাপদে নিচে নামানো হয়। সেখানকার সাব ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট রাজীব নিগম সংবাদমাধ্যমকে জানিয়েছেন, মেয়েটি বর্তমানে নিরাপদে রয়েছে। কিন্তু এই ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই নেটিজেনরা রীতিমতো অবাক হয়ে গিয়েছেন। অনেকেই আবার বলেছেন, নাগরদোলার মতো বিপজ্জনক রাইড বন্ধ করে দেওয়া উচিৎ। যদিও জানা গিয়েছে, ওই মেলায় নাগরদোলা বসানোর অনুমতি ছিল না, কিন্তু তার সত্ত্বেও কিভাবে তা সম্ভব হল সেটাই এখন খতিয়ে দেখছে পুলিশ।