Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

স্ত্রীর পাশে পড়ে যুবকের নলি কাটা দেহ! পূর্ব মেদিনীপুরের পটাশপুরের ঘটনায় ত্রিকোন প্রেমের গল্প ?

Share:

নিজস্ব প্রতিনিধি : রক্তাক্ত অবস্থায় যুবকের গলার নলি কাটা দেহ উদ্ধার হল পূর্ব মেদিনীপুরের পটাশপুরে।মঙ্গলবার(২৬ নভেম্বর)ভোরে যুবকের দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। আশ্চর্যের বিষয় হল ওই যুবকের পাশেই শুয়ে ছিলেন তাঁর স্ত্রী। কিন্তু কোনকিছু টের পান নি বলে দাবি করেছেন মৃতার স্ত্রী। মৃত যুবকের নাম দীপঙ্কর গিরি,বয়স ৩৪ বছর।পটাশপুর ২ ব্লকের পচেট গ্রাম পঞ্চায়েতের উত্তরপাড়া গ্রামের বাসিন্দা ছিলেন দীপঙ্কর।

খবর পেয়ে ঘটনাস্থলে হাজির হয়েছে পুলিশ। ইতিমধ্যেই ওই যুবকের দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এই ঘটনায় আটক করা হয়েছে মৃতের স্ত্রী লক্ষ্মী গিরিকে। যদিও লক্ষ্মীর দাবি তিনি কিছু জানেন না। এই ঘটনা কিভাবে ঘটল তা টের পর্যন্ত পান নি তিনি। তবে স্থানীয় প্রতিবেশীদের অভিযোগ এই ঘটনায় জড়িত রয়েছে লক্ষ্মী। পুরো ঘটনাটিকে ধামাচাপা দিতে চাইছে।

স্থানীয়রা জানিয়েছে, মঙ্গলবার ভোরে আচমকাই ওই যুবকের স্ত্রীর চিৎকারে ঘুম ভাঙে প্রতিবেশীদের। তাঁরা ঘটনাস্থলে এসে দেখেন গলার নলি কাটা অবস্থায় বিছানায় পড়ে রয়েছে দীপঙ্করের দেহ।

প্রতিবেশীরা আরও জানান,  লক্ষ্মী গিরি হল দীপঙ্করের প্রথম স্ত্রী। কিন্তু লক্ষ্মীর আগে বিয়ে হয়েছিল, তাঁর এক সন্তানও ছিল। কিন্তু প্রাক্তন স্বামীর সঙ্গে বিচ্ছেদ হয়ে গিয়েছিল লক্ষ্মীর। এক সন্তানকে নিয়ে তাঁর লক্ষ্মী বাপের বাড়িতে চলে আসে। তার পরই স্বামী পরিত্যক্তা লক্ষ্মীকে বিয়ে করেন দীপঙ্কর।

লক্ষ্মীর ৬ বছরের এক সন্তান রয়েছে।লক্ষ্মীর প্রাক্তন স্বামী তাঁকে পুনরায় নিজের বাড়িতে ফিরিয়ে নিতে চাইছিলেন বলে জানা গিয়েছে।কিন্তু পুরনো সম্পর্কে ফিরতে রাজি হননি লক্ষ্মী। অন্য দিকে, দীপঙ্করও তাঁর বর্তমান স্ত্রীকে ছাড়তে চাননি। তাই প্রতিশোধ নিতেই বাড়িতে ঢুকে ধারালো অস্ত্র দিয়ে দীপঙ্করের গলার নলি কেটে খুন করা হয়েছে।

এই ঘটনায় প্রাথমিক ভাবে মহিলার প্রাক্তন স্বামীকে সন্দেহ করা হচ্ছে। তবে তিনি পলাতক। আপাতত মহিলাকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

মাধ্যমিকের ফল দেখেই আত্মঘাতী, বাড়ি থেকে উদ্ধার হল কিশোরের ঝুলন্ত দেহ

তমলুকে অবৈধ নির্মাণ,বাধা দিতে গিয়ে ‘মার’খেলেন তৃণমূল কাউন্সিলর

অদম্য জেদ নিয়ে হাসপাতালের বেডে বসেই মাধ্যমিক সুলতানার

মেদিনীপুরে রদবদল, বিজেপি ছেড়ে তৃণমূলের  যোগ দিলেন বহু নেতা

আজ গান্ধিজির জন্মজয়ন্তী, চলছে দুর্গাপুজোও, নাড়াজোল রাজবাড়ি এবং বাপুজীর সম্পর্ক

বসন্ত বিলাপের রথতলা কোথায়, জেনে নিন রথের দিনে

দিঘির কাছে দেবী কালিকার বেদী, সেখানেই ছিল স্বাধীনতা সংগ্রামীদের গুপ্ত আখড়া

স্বাধীনতা সংগ্রামে বিপ্লবের মেদিনীপুরে কালীপুজো

1111লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00