নিজস্ব প্রতিনিধি: এ কি কাণ্ড, মা না ডেকে বাবাই ডেকে ফেলল ইয়ালীনি চক্রবর্তী। কিছুতেই মা বুলি ফুটল না তাঁর। গতবছর ৩০ নভেম্বর ফুটফুটে কন্যা সন্তানের জন্ম দিয়েছেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়। পুত্র ইউভানের জন্মের ৩ বছরের মধ্যেই দ্বিতীয় সন্তানের মা-বাবা হয়েছেন শুভশ্রী এবং রাজ চক্রবর্তী। মেয়ে জন্মের পরে ঘটা করে মেয়ের নামও জানিয়েছিলেন তারকা দম্পতি। কিন্তু মেয়ের মুখ দেখান নি। যদিও ছেলের জন্মের পরেই করেছিলেন তাঁর মুখ দেখিয়ে দিয়েছিলেন। তারকা সন্তানের মুখ দেখাতে নেই, সেই ট্রেন্ডেই একেবারে বিশ্বাসী নন তাঁরা। ইউভানের শৈশব থেকে এখনও পর্যন্ত প্রতিটি মুহূর্ত সোশ্যাল মিডিয়ায় অনুরাগীদের সঙ্গে ভাগ করে নেন রাজ-শুভশ্রী দুইজনেই। এবার মেয়ের পালা!
কিছুদিন আগেই মেয়েকে মুখ সামনে এনেছেন শুভশ্রী। এরপর থেকেই তাঁর নানা দুষ্টু-মিষ্টি ছবি সোশ্যাল মিডিয়ায় ভাগ করে নেন তারকা জুটি। কখনও ইয়ালীনি বাড়িতেই নাচছে আবার কখনও মায়ের সঙ্গে শুটিংয়ে গিয়ে মেকআপ রুমে মাকে সাজিয়ে দিচ্ছে। ইয়ালীনি শুভশ্রীর এক্কেবারে কার্বন কপি। অবসর সময়ে বাড়িতে থাকলেই মেয়ের নানা মূহুর্ত সোশ্যাল মিডিয়ায় তুলে ধরেন নায়িকা। দিন কয়েক আগেই মেয়ের একটি নাচের ভিডিও তুলে ধরেছিলেন। যেখানে দেখা যায়, তাঁদের ঘরের একটি টেবিল ছুঁয়ে মেয়ে নাচছে। আর তাঁকে নাচতে উৎসাহ দিচ্ছেন শুভশ্রী। চুলটা বেশ বড় হয়েছে ইয়ালীনির, হাঁটি হাঁটি পা পা করতেও শিখেছে সে, বুলিও ফুটেছে মুখে। আবার দিন দুয়েক আগে মেয়েকে শুটিংয়ে নিয়ে গিয়েছিলেন নায়িকা। কোলে বসিয়ে মেকআপে ব্যস্ত ছিলেন শুভশ্রী। আর তুলি মাকে সাজাতে ব্যস্ত ছিল ছোট্ট ইয়ালীনি। ১ বছরও হয়নি তাঁর, ইতিমধ্যেই বুলিও ফুটেছে।
ইতিমধ্যেই ইউভানকে দাদা বলে ডাকছে ইয়ালীনি, সেই ভিডিও দেখিয়েছেন অভিনেত্রী। এবার ইয়ালীনির মুখে মা ও বাবা ডাক শোনালেন নায়িকা। কিছুক্ষন আগে শেয়ার করা একটি ভিডিওতে দেখা গেল, রবিবার অবসর সময়ে মেয়েকে নিয়ে খেলছেন শুভশ্রী। সেখানেই অভিনেত্রী মেয়েকে প্রথমে বলেন, একটু নাচো, তুমি কি গাইতে পারো? তারপর বলে তাহলে বলো ‘মাম্মা’? ব্যস এরপরেই ইয়ালীনি মা না বলে বাবা ডেকে ফেলে। এমনকী যতবার ইয়ালীনিকে শুভশ্রী মা বলে ডাকতে বলে, ততবারই সে বাবা বল্তে শুরু করে। শেষে মায়ের কাছ থেকে চলে যায়। ভিডিওটি ইনস্টাগ্রামে এখনও পর্যন্ত ৩০ হাজার পছন্দের সংখ্যা কুড়িয়েছে। যদিও মাঝে মধ্যে সুযোগ পেলেই ছেলেকে পড়তে বসান নায়িকা, পড়াশোনার প্রতি ছেলের আগ্রহর বিষয়টি নিজেই জানায় শুভশ্রী গঙ্গোপাধ্যায়। এবার মেয়েরও মিষ্টি মূহুর্ত শেয়ার করলেন অভিনেত্রী। তাঁকেও কথা বলানোর জন্যে নানা চেষ্টা করেন তিনি।