নিজস্ব প্রতিনিধি : ভারত বনাম দক্ষিণ আফ্রিকা সিরিজের প্রথম টি টোয়েন্টি ম্যাচ ডারবানে৷ সূর্য কুমার যাদবের নেতৃত্বে ভারতীয় দল খেলছে টি টোয়েন্টি সিরিজ ৷ ভারত-দক্ষিণ আফ্রিকা চার ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ চলছে। এই বছর টি-টোয়েন্টিতে অবিশ্বাস্য ছন্দে ভারতীয় দল। বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে। শুধু তাই নয় ২৪ ম্যাচের মধ্যে ২২টিই জিতেছে। দীর্ঘ ১১ ম্যাচ পর হারের হতাশা। ডারবানে জয় দিয়ে সিরিজ শুরু করলেও বেরহায় দ্বিতীয় টি-টোয়েন্টিতে হার ভারতের। সিরিজ এখন সমতায়। বুধবার(১৩ নভেম্ভর)তৃতীয় ম্যাচে সেঞ্চুরিয়নে মুখোমুখি ভারত ও দক্ষিণ আফ্রিকা। চার ম্যাচের টি টোয়েন্টি সিরিজের তৃতীয় ম্যাচ আজ সন্ধ্যাবেলায় খেলা হবে ৷
সেঞ্চুরিয়নে সুপার স্পোর্টস পার্কে দুই দলের সিরিজে কোন দল এগিয়ে যাবে তা ঠিক হবে ৷ এই মুহূর্তে ১-১ সিরিজ রয়েছে ৷ ভারত প্রথম ম্যাচ ৬১ রানে জিতেছে, আর দক্ষিণ আফ্রিকা দ্বিতীয় ম্যাচ ৩ উইকেটে জিতেছে৷দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দ্বিতীয় টি টোয়েন্টিতে ভারত ১২৪ রান করার পর আয়োজকদের বেশ নাকাল করে ফেলেছিল ৷ কেকেআরের বোলার বরুণ চক্রবর্তী ৫ উইকেট নিয়ে ম্যাচের রূপ পাল্টে দিয়েছিলেন৷
এক সময়ে দক্ষিণ আফ্রিকা ১৩ তম ওভারে ৬ উইকেট হারিয়ে ৬৬ রান করেছিল৷ ১৬ তম ওভারে ৭ উইকেটে ৮৬ রান করেছিল ৷ অল্প রানের পুঁজি নিয়েও ভারত ম্যাচে নিজের দাপট বজায় রেখেছিল ৷ ট্রিস্টন স্টবসের অপরাজিত ৪৭ রানের ইনিংস দক্ষিণ আফ্রিকাকে ম্যাচ জিতিয়ে দেয়৷
তবে ম্যাচে থাবা বসাতে পারে বৃষ্টি। খারাপ আবহাওয়ায় ভোগাতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। তবে আবহাওয়া নিয়ে মাথা ঘামাচ্ছেন না ভারতের অধিনায়ক সূর্যকুমার যাদব। তাঁকে আবহাওয়া নিয়ে প্রশ্ন করা হয়েছিল বটে। সূর্যকুমার বলেন, ‘ আবহাওয়া নিয়ে আবহাওয়া দফতরই বলতে পারবে। তবে আগেরবারের চেয়ে আবহাওয়া একটু ভাল। আগেরবার তো প্র্যাক্টিস সেশনও ভেস্তে গিয়েছিল।’
তবে বৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে মাত্র ২০ শতাংশ। ম্যাচ চলাকালীন আবহাওয়া শুষ্ক থাকবে বলে মনে করা হচ্ছে। এদিকে সেঞ্চুরিয়নের পিচে পেস ও বাউন্স দুটিই রয়েছে৷ এই ম্যাচে জোরে বোলাররা পিচ থেকে অনেকটা সুবিধা পাবেন ৷