‘গাজা যুদ্ধ বন্ধ করতে সব করব’, নির্বাচনের আগে সুর নরম কমলার

Share:

আন্তর্জাতিক ডেস্ক : আগামীকাল মঙ্গলবার ৫ নভেম্বর মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের ভোট। আর একদিনও সময় নেই। কালকের সূর্যই ঠিক করে দেবে দেশটির আগামী প্রেসিডেন্ট কে হতে চলেছে। মার্কিনদের মন পেতে শেষ মুহূর্ত পর্যন্ত চেষ্টা চালিয়ে যাচ্ছেন কমলা ও ট্রাম্প।  ভোটের মুখে ডেমোক্র্যাট প্রার্থী কমলার মুখেও শোনা গেল গাজায় যুদ্ধ বন্ধের প্রতিশ্রুতি।

স্থানীয় সময় রবিবার মিশিগান স্টেট ইউনিভার্সিটিতে সমর্থকদের উদ্দেশে কমলা বলেন, ‘এটা(গাজা যুদ্ধ)ধ্বংসাত্মক। আমি যদি প্রেসিডেন্ট হই তবে গাজা যুদ্ধ বন্ধে আমি আমার ক্ষমতার মধ্যে সব কিছু করব।’ যুযদ্ধ বন্ধের প্রতিশ্রুতি দিলেও ইজরায়েলের নিরাপত্তার কথা উল্লেখ করে কমলা বলেন, ‘বন্দিদের ফিরিয়ে আনতে, গাজার দুর্ভোগের অবসান ঘটাতে, ইজরায়েলের নিরাপত্তা এবং ফিলিস্তিনি জনগণ যেন তাদের মর্যাদা, স্বাধীনতা, নিরাপত্তা ও আত্মনিয়ন্ত্রণের অধিকার উপলব্ধি করতে পারে, তা নিশ্চিত করতে অবশ্যই কাজ করব।

এর আগে ইজরায়েলকে সমর্থন করার জন্য আগে বিভিন্ন সময় সমালোচনার মুখে পড়তে হয়েছে কমলা হ্যারিসকে। ইজরায়েলের প্রতি সমর্থনের জন্য মিশিগানে আরব আমেরিকান ভোটারদের কমলার ওপর ক্ষোভ ছিল। তবে এই ডেমোক্র্যাট প্রার্থী সুর নরম করে বলেছেন, ‘গাজায় মৃত্যু ও ধ্বংসের মাত্রা এবং লেবাননে বেসামরিক হতাহত ও বাস্তুচ্যুতির কারণে এই বছরটি খুব কঠিন ছিল। এখন শান্তির পথে হাঁটা উচিত সকলের।’

জোরকদমে চলছে প্রস্তুতি। প্রচারপর্বে কোন ফাঁকফোকর রাখতে চাইছেন না কমলা। যদিও ফিলিস্তিনি মুসলিমদের সমর্থনকারীদের একাংশ ট্রাম্পকে সমর্থন করেছেন। এদিকে মিশিগানে প্রায় দুই লক্ষ ৪০ হাজার নিবন্ধিত মুসলিম ভোটার রয়েছেন। তাদের মধ্যে অধিকাংশই ২০২০ সালের নির্বাচনে জো বাইডেনকে সমর্থন করেছিলেন। এবারও তাদের থেকে একই ধরনের সমর্থন আশা করছেন ডেমোক্র্যাট প্রার্থী কমলা।

‘হরমুজে পুঁতে রাখা মাইন সরাতে যৌথভাবে কাজ করছে আমেরিকা-ইরান’, দাবি ট্রাম্পের

‘দেশের বাইরে ইউরেনিয়াম স্থানান্তর করা হবে না’, ট্রাম্পের দাবি খারিজ ইরানের

ভয়েস অব আমেরিকার প্রায় ৫০০ সাংবাদিককে ছাঁটাই করল ট্রাম্প প্রশাসন

প্যালেস্তাইনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের ওপর ভিসা নিষেধাজ্ঞা দিল আমেরিকা

কমলা হ্যারিসের বিশেষ নিরাপত্তা প্রত্যাহারের নির্দেশ ট্রাম্পের

ইউক্রেনে ৬২৯ মিসাইল-ড্রোন দিয়ে ভয়াবহ হামলা চালাল রাশিয়া, নিহত ১৪

ট্রাম্পের শুল্কারোপের ফল, তাসের ঘরের মতো ভেঙে পড়ল ভারতীয় শেয়ার বাজার

ট্রাম্পের ওপর গোঁসা, মার্কিন যুক্তরাষ্ট্রে ডাক পরিষেবা স্থগিত করল কেন্দ্র

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]