এবার বাংলা রঙ্গমঞ্চের সম্রাজ্ঞী হয়ে আসছেন রুক্মিণী, প্রকাশ্যে ‘বিনোদিনী’র টিজার

টিজার অনুযায়ী, নটি বিনোদনীর চরিত্রে অভিনয় করছেন রুক্মিণী মৈত্র, রামকমলের ‘বিনোদিনী’ ছবিতে গিরিশ ঘোষের চরিত্রে অভিনয় করছেন কৌশিক গঙ্গোপাধ্যায়।

Share:

নিজস্ব প্রতিনিধি: গতকাল ছবির টিজার আসার ঘোষণা দিয়েছেন টলিউড অভিনেত্রী রুক্মিণী মৈত্র। যেমন কথা তেমন কাজ, অবশেষে মুক্তি পেল, রুক্মিণীর বহু প্রতীক্ষিত চলচ্চিত্র ‘বিনোদিনী’-র টিজার। বহুদিন ধরেই ছবির পোস্টার ঘুরে বেড়াচ্ছে। পোস্টারে রুক্মিণী গেরুয়া বস্ত্রে ধরা দিয়েছেন দু হাত খুলে। তখন থেকেই ছবির মুক্তির জন্যে অধীর আগ্রহে বসে রয়েছেন অভিনেত্রী ভক্তরা। গত মহালয়াতে ছবির প্রথম ঝলক দেখিয়ে চমক দিয়েছিলেন রুক্মিণী, আর কালী পুজোর দিন ছবির টিজারে একাধিক চ্যালেঞ্জ ছুঁড়ে দিলেন টলিউডের প্রতিভাবান এই অভিনেত্রী। অবশেষে প্রকাশ্যে এল অভিনেত্রীর আগামী ছবি ‘বিনোদিনী – একটি নটীর উপাখ্যান’-এর টিজার। আর টিজারেই বোঝা যাচ্ছে, নিজেকে একেবারে ভেঙেচুরে নতুনভাবে পর্দা কাঁপাতে আসছেন তিনি।

ছবি পরিচালনা করেছেন রামকমল মুখোপাধ্যায়। আর কালী পুজোর দিনেই বাঙালি দর্শকদের একেবারে ধামাকেদার চমক দিলেন রুক্মিণী। টিজার অনুযায়ী, নটি বিনোদনীর চরিত্রে অভিনয় করছেন রুক্মিণী মৈত্র, রামকমলের ‘বিনোদিনী’ ছবিতে গিরিশ ঘোষের চরিত্রে অভিনয় করছেন কৌশিক গঙ্গোপাধ্যায়। অন্যদিকে, রঙ্গ বাবুর চরিত্রে অভিনয় করছেন জনপ্রিয় অভিনেতা রাহুল বসু। চমক এখানের শেষ নয়, বিনোদিনীর জীবনের আরেক অন্যতম চরিত্র ব্যবসায়ী গুরমুখ রাইয়ের চরিত্রে অভিনয় করছেন মীর। ছবিতে বিনোদিনীর প্রেমিকের চরিত্রে অভিনয় করবেন ওম সাহানি।

 

সব মিলিয়ে এক্কেবারে জবরদস্ত স্টারকাস্ট নিয়ে আসছে বিনোদিনী। ছবিতে বিনোদিনীর সম্পূর্ণ জীবনযাত্রাকে তুলে ধরা হবে। বিনোদিনীর চরিত্র নিয়ে একবার একটি সাক্ষাৎকারে রুক্মিণী জানিয়েছিলেন, বিনোদিনীর জন্যেই আজ মেয়েরা থিয়েটার বা সিনেমায় কাজ করতে পারছেন। সমাজের সব ছুঁতমার্গ দূর করেছেন তিনি। এরকম এক চরিত্রে অভিনয় করার সুযোগ পেয়ে তিনি ভাগ্যবতী। বিনোদিনীর প্রথম পোস্টার অনুযায়ী ‘শ্রী চৈতন্য লীলা’ নাটকের দৃশ্য তুলে ধরবে এই ছবি। ছবির প্রযোজনা সংস্থা দেবের প্রোডাকশন হাউস।

অসুস্থ রুক্মিণী, হাসপাতালে ভর্তি, চলছে স্যালাইন, কী হয়েছে অভিনেত্রীর?

‘বিনোদিনী’র সাফল্য কামনায় ইসকন মন্দিরে পুজো দিলেন রুক্মিণী

১৪০ বছর পর রুক্মিণী রূপে বিনোদিনী থিয়েটারে ফিরলেন ‘বিনোদিনী’

স্টার থিয়েটারের নাম হবে ‘বিনোদিনী’, মুখ্যমন্ত্রীর ঘোষণায় আবেগপ্রবণ রুক্মিণী

প্রেমিকের পোশাক গায়ে জড়িয়ে নয়া ফটোশুটে গ্ল্যামারাস রুক্মিণী

‘সত্যিই দুর্ভাগ্যজনক’ নারী নিরপত্তায় কড়া পদক্ষেপ চান রুক্মিণী

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]