‘সত্যিই দুর্ভাগ্যজনক’ নারী নিরপত্তায় কড়া পদক্ষেপ চান রুক্মিণী

Share:

নিজস্ব প্রতিনিধি : হাতে আর একমাস বলা চলে।এরপরই ধরাধামে পা রাখতে চলেছে মহিষাসুরমর্দিনী। প্রায় এক মাস পার হতে চলল আরজি কর-কাণ্ডে শহরের পরিস্থিতি অশান্ত। প্রতিবাদের পাশাপাশি পুজো বয়কট করার ডাক দিয়েছেন অনেকেই। এমতাবস্থায় আসন্ন পুজো নিয়ে কী ভাবছেন অভিনেত্রী রুক্মিণী মৈত্র? এই নিয়ে তাঁর সোজাসাপটা উত্তর এখনও কিছুই ভেবে উঠা হয় নি তাঁর।

পুজোয় আসছে সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত সিনেমা টেক্কা। শুক্রবার যার প্রথম ঝলক সামনে এসেছে। এই ছবিতে সুপার কপের ভূমিকায় দেখা যাবে রুক্মিণীকে।অভিনেত্রী হওয়ার পাশাপাশি তিনি দেবের সহ-প্রযোজকও বটে।আর তাই তাঁদের প্রযোজনা সংস্থা নারী নিরাপত্তায় বদ্ধ পরিকর বলেই জানিয়েছেন অভিনেত্রী। এই প্রসঙ্গে অভিনেত্রী তুলে ধরেন বাঘা যতীন ছবির সময় অডিশনের কথা। এই নিয়ে অভিনেত্রী জানান, ‘ওই সময় অনেক মহিলার অডিশন নেওয়া হয়েছিল। যেখানে পরিস্কার নির্দেশ ছিল কাজের বাইরে কোনও মহিলার সঙ্গে যোগাযোগ রাখা চলবে না। নিয়ম ভাঙলে কড়া শাস্তি হবে।’ এখনও সেই ধারাই চলে আসছে বলে জানিয়েছে অভিনেত্রী রুক্মিণী।

আসন্ন দুর্গাপুজো নিয়ে সাধারণ মানুষেক একাংশের তেমন কোন উৎসাহ নেই। পুজো বয়কট করার বিপক্ষে অনেকে।এই নিয়ে অভিনেত্রী জানিয়েছেন, কেউ কোনও বিষয়কে সমর্থন করবেন, না কি তার বিরোধিতা করবেন, সেটা ব্যক্তির নিজস্ব সিদ্ধান্ত। অভিনেত্রীর কথায়, ‘কেউ চাইলে উৎসবে অংশ না নিতেই পারেন। সেটা তাঁর সিদ্ধান্ত। তার জন্য কেউ তাঁকে অসম্মান করবে না। আবার যদি কেউ চায় সে উৎসব করতেই পারে। সেটা তাঁর একান্তই ব্যক্তিগত সিদ্ধান্ত।’

তবে একই সঙ্গে রুক্মিণী জানান, উৎসব খুবই সীমিত সংখ্যক মানুষের কাছে ‘উৎসব’ হয়ে ওঠে।রুক্মিণীর কথায়, ‘সমাজের খুব ছোট্ট একটা অংশ অর্থনৈতিক দিক থেকে সুরক্ষিত।তাঁরা আগামী এক বছর কিছু না করলেও হয়তো কোনও সমস্যা হবে না।’

কিন্তু অভিনেত্রীর আশঙ্কা ক্ষুদ্র বিক্রেতাদের সেই অংশকে নিয়ে, যাঁরা পুজোর কয়েক দিনের উপার্জনের উপর নির্ভর করে আগামী কয়েক মাসের পরিকল্পনা করেন। রুক্মিণী বললেন, ‘উৎসবে ফিরতে বলছি না। কিন্তু, এই মানুষগুলোর দিকে সাহায্যের হাতটা বাড়িয়ে দিই, তা হলে হয়তো মানুষ হিসেবেও আমরা আরও একটা ধাপ এগিয়ে যাব।’

পাশাপাশি আরজি করের ঘটনাকে মনে রেখেই রুক্মিণী জানান, ভাল-খারাপের মিশেলেই সমাজ। কিন্তু কোনও একটি খারাপ ঘটনাকে ভাল করতে গিয়ে আরও একাধিক খারাপ পদক্ষেপের বিরোধী তিনি।

টলিপাড়ায় একের পর এক নারীনিগ্রহের ঘটনা ঘটেছে। এক দিকে ইন্ডাস্ট্রিতে নারীসুরক্ষা বজায় রাখতে টলিপাড়ার মহিলা শিল্পীরা সংগঠন তৈরি করেছেন। অন্য দিকে, সম্প্রতি হেমা কমিটির আদলে রাজ্যে একটি কমিশন তৈরির জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক করেন অভিনেত্রী ঋতাভরী চক্রবর্তী। রুক্মিণী বললেন, ‘খুবই ভাল উদ্যোগ। সুদীপ্তাদি (অভিনেত্রী সুদীপ্তা চক্রবর্তী) আমাকে সে দিনই বিষয়টা জানিয়েছেন। আর আমার মনে হয়, এই ধরনের সংগঠনে নিরপেক্ষ একটি প্যানেলও থাকা উচিত।’

রুক্মিণী আরও জানান, অনেক দিন আগেই ইন্ডাস্ট্রিতে নারীসুরক্ষার ব্যাপারে উদ্যোগ নেওয়া উচিত ছিল। তিনি আক্ষেপের সুরে আরও জানান, ‘যেটা ঘটেছে, সেটা সত্যিই দুর্ভাগ্যজনক!দুঃখের বিষয়, কিছু একটা ঘটে গেলে তখন আমরা নড়েচড়ে বসি। দেরি হলেও সেটা শুরু হয়েছে দেখে আমি খুব খুশি। এটা খুব ভাল একটা উদ্যোগ’

জিতু কমলের প্রেমে মজেছেন শ্রাবন্তী? শিবরাত্রিতেই বড়সড় ইঙ্গিত দিলেন টলি নায়িকা

অসুস্থ রুক্মিণী, হাসপাতালে ভর্তি, চলছে স্যালাইন, কী হয়েছে অভিনেত্রীর?

‘বিনোদিনী’র সাফল্য কামনায় ইসকন মন্দিরে পুজো দিলেন রুক্মিণী

১৪০ বছর পর রুক্মিণী রূপে বিনোদিনী থিয়েটারে ফিরলেন ‘বিনোদিনী’

ফের অসুস্থ অভিনেত্রী বাসন্তী চট্টোপাধ্যায়, মুখ্যমন্ত্রীর কাছে আর্থিক সাহায্য চাইলেন ভাস্কর

স্টার থিয়েটারের নাম হবে ‘বিনোদিনী’, মুখ্যমন্ত্রীর ঘোষণায় আবেগপ্রবণ রুক্মিণী

‘বোনের ছবি আগাম এঁকেছিল কবীর’, কোয়েলের মেয়ে হতেই আনন্দে আটখানা দাদু রঞ্জিত

দ্বিতীয়বার মা হলেন কোয়েল মল্লিক, কোল আলো করে এল পুত্র না কন্যা ?

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]