অসুস্থ রুক্মিণী, হাসপাতালে ভর্তি, চলছে স্যালাইন, কী হয়েছে অভিনেত্রীর?

সূত্রের খবর, শারীরিক দুর্বলতার কারণেই চিকিৎসকের পরামর্শ অনুযায়ী হাসপাতালে ভর্তি হয়েছেন রুক্মিণী। তবে তিনি এখন তাঁর শরীর অনেকটাই স্থিতিশীল।

Share:

নিজস্ব প্রতিনিধি: গুরুতর অসুস্থ অভিনেত্রী রুক্মিণী মৈত্র। হাসপাতালের বিছানায় ভক্তদের খবরটি জানালেন। শহর কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন রুক্মিণী। তাঁর পোস্টটি ভাইরাল হতেই উদ্বিগ্ন হয়ে পড়েছেন ভক্ত রা। এখন কেমন আছেন অভিনেত্রী? তাঁর কী হয়েছে? অভিনেত্রীর শেয়ার করা ছবিতে দেখা যাচ্ছে, তিনি হাসপাতালের বিছানায় শুয়ে রয়েছেন। তাঁর স্যালাইন চলছে। ক্যাপশনে রুক্মিণী লিখেছেন, ‘‘হাল ছাড়ছি না। লড়াই করছি।’’ আসলে কয়েকদিন ধরে জ্বরে ভুগছেন অভিনেত্রী। সম্প্রতি দেবের ‘খাদান’ ছবির ৫০ দিনে সাফল্য উদ্‌যাপনে অনুষ্ঠানে অনেকটা দেরি করেই পৌঁছেছিলেন রুক্মিণী।

তখনই জানা যায়, অভিনেত্রী জ্বরে ভুগছেন। অসুস্থ শরীর নিয়ে তাই দেরি করেই অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন রুক্মিণী মৈত্র। এরপরেই শনিবার রাতে অভিনেত্রী সমাজমাধ্যমে তাঁর শারীরিক অসুস্থতার খবর জানালেন। সূত্রের খবর, শারীরিক দুর্বলতার কারণেই চিকিৎসকের পরামর্শ অনুযায়ী হাসপাতালে ভর্তি হয়েছেন রুক্মিণী। তবে তিনি এখন তাঁর শরীর অনেকটাই স্থিতিশীল। গত ২৩ জানুয়ারি মুক্তি পেয়েছে অভিনেত্রীর সাম্প্রতিক ছবি ‘বিনোদিনী: একটি নটীর উপাখ্যান’, ছবির প্রচারে কোনও কসরত ছাড়েননি নায়িকা। সবথেকে বড় বিষয় ছিল, তাঁর ছবি মুক্তির আগেই স্টার থিয়েটারের নাম বদলে ‘বিনোদিনী’ ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর এতে অভিনেত্রীর খুশি যেন দ্বিগুণ বেড়ে যায়। এছাড়াও বিনোদিনীতে অভিনেত্রীর অভিনয়ের প্রশংসায় পঞ্চমুখ সকলেই।

রবিবার হাসপাতালের বিছানায় শুয়ে রুক্মিণীর একটি ছবি সমাজমাধ্যমে পোস্ট করে বিনোদিনীর পরিচালক রামকমল লিখেছেন, ‘‘রুক্মিণী তুমি এক জন যোদ্ধা। আমাদের ছবির সংলাপটা মনে আছে, ‘এই জেদটা কোনও দিন ছাড়িস নে’।’’ তবে এখনও অভিনেত্রীর দুর্বলতা রয়েছে। এদিকে রুক্মিণীর অসুস্থতার খবর ছড়িয়ে পড়তেই অনুরাগীরা চিন্তায় পড়ে গিয়েছেন এবং সকলে তাঁর আরোগ্য কামনা করেছেন।

‘বিনোদিনী’র সাফল্য কামনায় ইসকন মন্দিরে পুজো দিলেন রুক্মিণী

১৪০ বছর পর রুক্মিণী রূপে বিনোদিনী থিয়েটারে ফিরলেন ‘বিনোদিনী’

স্টার থিয়েটারের নাম হবে ‘বিনোদিনী’, মুখ্যমন্ত্রীর ঘোষণায় আবেগপ্রবণ রুক্মিণী

এবার বাংলা রঙ্গমঞ্চের সম্রাজ্ঞী হয়ে আসছেন রুক্মিণী, প্রকাশ্যে ‘বিনোদিনী’র টিজার

প্রেমিকের পোশাক গায়ে জড়িয়ে নয়া ফটোশুটে গ্ল্যামারাস রুক্মিণী

‘সত্যিই দুর্ভাগ্যজনক’ নারী নিরপত্তায় কড়া পদক্ষেপ চান রুক্মিণী

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]