১৪০ বছর পর রুক্মিণী রূপে বিনোদিনী থিয়েটারে ফিরলেন ‘বিনোদিনী’

মুখ্যমন্ত্রীর এই সিদ্ধান্তে খুশি গিয়েছেন গোটা কলকাতাবাসী, পাশাপাশি বিনোদিনী ছবির টিমও। আজ মুক্তি পেয়েছে রুক্মিণীর বিনোদিনী।

Share:

নিজস্ব প্রতিনিধি: প্রায় ১৪০ বছর। দীর্ঘ সময়। লম্বা সময় পেরিয়ে বাংলা মঞ্চ জগতের মুকুটহীন সম্রাজ্ঞী বিনোদিনী দাসী ফিরে এলেন নিজ রঙ্গালয় গৃহে। তবে টলি অভিনেত্রী রুক্মিণী মৈত্রর রূপে। সপ্তাহ কয়েক আগেই কলকাতার ঐতিহ্য বাহী প্রেক্ষাগৃহ স্টার থিয়েটারের নাম বদলে ‘বিনোদিনী’ রেখেছেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাও আবার রুক্মিণী মৈত্রর ছবি ‘বিনোদনী’ মুক্তির আগেই।

মুখ্যমন্ত্রীর এই সিদ্ধান্তে খুশি গিয়েছেন গোটা কলকাতাবাসী, পাশাপাশি বিনোদিনী ছবির টিমও। আজ মুক্তি পেয়েছে রুক্মিণীর বিনোদিনী। সেই উপলক্ষে ঝলমলে আলোতে সেজে উঠেছে বিনোদিনী থিয়েটার। ‘বাংলার গ‌্যারিক’ গিরিশ ঘোষের স্বপ্নপূরণের রঙ্গমঞ্চের নাম হোক বিনোদিনী নামে, সেটাই চেয়েছিলেন বিনোদিনী। নাট‌্যগুরুর স্বপ্নপূরণে নিজেকে বিকিয়ে দিতেও দ্বিধা করেননি বিনোদিনী। কিন্তু তাঁর আত্মত‌্যাগের সম্মান দেয়নি কেউ। তাই মাত্র ২৩ বছর বয়সেই থিয়েটারকে বিদায় জানান বিনোদিনী। বিনোদিনী চেয়েছিলেন শুধুমাত্র মঞ্চের নাম হোক তাঁর নামে। অবশেষে বঙ্গ রঙ্গমঞ্চের সম্রাজ্ঞীর সেই সাধ ১৫০ বছর পর পূর্ণ করলেন মমতা বন্দ্যোপাধ‌্যায়।

গতকাল ছিল রামকমল মুখোপাধ‌্যায় পরিচালিত বহুচর্চিত ‘বিনোদিনী একটি নটীর উপাখ‌্যান’ ফিল্মের প্রিমিয়ার শো, যা বিনোদিনী থিয়েটারেই আয়োজিত হয়েছিল। তারকাছটায় ঝলমলে হয়ে উঠেছিল বিনোদিনী থিয়েটার। পরিচালক রামকমল মুখোপাধ্যায় থেকে প্রযোজক প্রদীপ চক্রবর্তী, কৌশিক গঙ্গোপাধ‌্যায়, মীর আফসার আলি, রাহুল বোসের মতো সকল অভিনেতারাই উপস্থিত ছিলেন বিনোদিনী থিয়েটারে। ছিলেন ছবির প্রযোজক তথা সুপারস্টার দেবও। ছিলেন এ ছবির মূল আকর্ষণ, বিনোদিনী তথা রুক্মিনী মৈত্র। প্রিমিয়ার শো শুরুর আগে ছবি নিয়ে অনেক কথোপকথোন সেরেছেন তাঁরা। সকলেই ছবি দেখার পর রুক্মিণীর প্রশংসায় পঞ্চমুখ হয়ে ওঠেন।

অসুস্থ রুক্মিণী, হাসপাতালে ভর্তি, চলছে স্যালাইন, কী হয়েছে অভিনেত্রীর?

‘বিনোদিনী’র সাফল্য কামনায় ইসকন মন্দিরে পুজো দিলেন রুক্মিণী

স্টার থিয়েটারের নাম হবে ‘বিনোদিনী’, মুখ্যমন্ত্রীর ঘোষণায় আবেগপ্রবণ রুক্মিণী

এবার বাংলা রঙ্গমঞ্চের সম্রাজ্ঞী হয়ে আসছেন রুক্মিণী, প্রকাশ্যে ‘বিনোদিনী’র টিজার

প্রেমিকের পোশাক গায়ে জড়িয়ে নয়া ফটোশুটে গ্ল্যামারাস রুক্মিণী

‘সত্যিই দুর্ভাগ্যজনক’ নারী নিরপত্তায় কড়া পদক্ষেপ চান রুক্মিণী

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]