মহিলা রোগীকে অজ্ঞান অবস্থায় ধর্ষণ, গ্রেফতার হাসনাবাদের চিকিৎসক

Share:

নিজস্ব প্রতিনিধি: রাজ্য জুড়ে চলা আরজি কাণ্ডের রেশ(RG Kar Incident) এখনও কাটেনি। ডাক্তারদের নিরাপত্তার বিষয়ে একাধিক প্রশ্ন উঠেছে ঠিকই কিন্তু এবার এক মহিলা রোগী অমানবিক এক ডাক্তারের কাছে চিকিৎসার জন্য গিয়ে নিজস্ব সুরক্ষা নিশ্চিত করতে অক্ষম হলেন। চিকিৎসার নাম করে তাঁকে ধর্ষণ করলেন এক ডাক্তার। কুরুচিকর ঘটনাটি ঘটেছে হাসনাবাদের(Hasnabad Incident) বরুণহাটে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, চিকিৎসার কারণে ওই ডাক্তারের কাছে গিয়েছিলেন অভিযোগকারিণী। কিন্তু চিকিৎসার নামে তাঁকে ইঞ্জেকশন দিয়ে প্রথমে অজ্ঞান করে তারপর তাঁকে ধর্ষণ করেন ওই চিকিৎসক(Housewife Raped by Doctor)।

আরও পড়ুনঃ গল্প নয় সত্যি, ঘরে বসে মাত্র ১০ টাকায় কিনে নিন সোনা

এখানেই শেষ নয়, মহিলার অচেতন অবস্থার আপত্তিকর ছবি তুলে তা নিজের কাছে রেখে দেন ওই চিকিৎসক। এরপর জ্ঞান ফিরলে ওই ছবিগুলি দেখিয়ে মহিলাকে ব্ল্যাকমেইল করতে থাকেন চিকিৎসক। ছবিগুলি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করে দেওয়ার ভয় দেখিয়ে বারংবার তাঁকে ধর্ষণ করেছেন ওই চিকিৎসক, অভিযোগ নির্যাতিতা মহিলার। এমনকি একই অজুহাতে ওই মহিলার থেকে প্রায় ৪ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছেন অভিযুক্ত চিকিৎসক।

আরও পড়ুনঃ ঘূর্ণিঝড়ের প্রকোপে লাটে উঠেছে আলু চাষ, মাথায় হাত কৃষকদের

অভিযোগকারিণীর স্বামী বর্তমানে ভিন রাজ্যে কর্মরত। দিনের পর দিন চলা চিকিৎসকের অমানবিক নির্যাতন সহ্য করতে না পেরে ওই মহিলা নিজের স্বামীকে এই ঘটনার কথা জানাতে বাধ্য হন। এরপর স্বামী বাড়ি ফিরলে দুজনে মিলে হাসনাবাদ থানায় গিয়ে ওই চিকিৎসকের বিরুদ্ধে অভিযোগ জানান। নির্যাতিতা মহিলার অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যেই হাসনাবাদ‌ থানার পুলিশ ওই চিকিৎসককে গ্রেফতার করেছে। অভিযুক্তকে আগামী পাঁচ দিনের জন্য পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে। তাঁকে জেরা করার পাশাপাশি ঘটনার তদন্তের স্বার্থে অভিযোগকারিণী গোপন জবানবন্দি নেওয়া হবে।

ফের ভারতের সীমান্ত আকাশে রহস্যময় আলো! ঘটনাস্থলে পুলিশ ও বিএসএফ

সাতসকালে কেঁপে উঠল টিটাগড়, ভয়াবহ বিস্ফোরণে বিপর্যস্ত এলাকা

গান স্যালুটে শেষ শ্রদ্ধা শহিদ ঝন্টু আলি শেখকে, চোখের জলে বিদায় পড়শিদের

দত্তপুকুরে মুণ্ড রহস্যের সমাধান,কে এই হজরত আলি জানেন?

নকল পরিচয়পত্রে বঙ্গে বাস, বাংলাদেশে ফেরার আগেই বনগাঁয় আটক ৫ অনুপ্রবেশকারী

রাত পেরোলেও মেলেনি ফুটবল তুলতে গিয়ে খালে তলিয়ে যাওয়া যুবকের খোঁজ, চিন্তায় পরিবার

করা হল না সরস্বতী পুজো! কফিনবন্দি মা-মেয়ের দেহ, অ্যাম্বুল্যান্সে ফিরছেন বাবা

গণ আন্দোলনের পরে আজ সরকারি কর্মসূচিতে যোগ দিতে সন্দেশখালিতে মমতা

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]