Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

মধ্যপ্রাচ্যে যুদ্ধের দামামা, রাষ্ট্রপুঞ্জের সংস্থার উপরে নিষেধাজ্ঞা ইজরায়েলের

Share:

আন্তর্জাতিক ডেস্ক : এক বছরের বেশি সময় ধরে চলা গাজার যুদ্ধবিধ্বস্ত অঞ্চলে ত্রাণ পৌঁছাতে ইউএনআরডব্লিউএ’র ভূমিকা সবেচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। ইউএনআরডব্লিউএ হল গাজায় অবস্থিত জাতিসংঘের প্রধান সংস্থা। এবার জাতিসংঘের এই সংস্থার সঙ্গে সব ধরনের সম্পর্ক ছিন্ন করল ইজরায়েল। এমনকি জাতিসংঘের কার্যক্রম নিষিদ্ধ করতে বিল পাস করেছে ইজরায়েলি পার্লামেন্ট নেসেট। এই বিল পাস হলে ইউএনআরডব্লিউএ কর্মীদের সঙ্গে ইজরায়েলি কর্মকর্তাদের যোগাযোগও নিষিদ্ধ হবে।     

ইজরায়েল অধিকৃত পূর্ব জেরুজালেম থেকে ফিলিস্তিনি শরণার্থী বিষয়ক জাতিসংঘ সংস্থার (ইউএনআরডব্লিউএ’র) কার্যক্রম তিন মাসের মধ্যে নিষিদ্ধ করে ইজরায়েলি পার্লামেন্ট বিল পাস করেছে। এর ফলে ইউএনআরডব্লিউএ কর্মীদের সঙ্গে ইজরায়েলি কর্মকর্তাদের যোগাযোগও ছিন্ন হবে। ফলে গাজা ও ইজরায়েল অধিকৃত পশ্চিম তীরে এই সংস্থাটির কার্যক্রম বন্ধ হতে চলেছে।

এই বিলে বলা হয়েছে, ইউএনআরডাব্লিউএ-এর সঙ্গে সব ধরনের সম্পর্ক ছিন্ন করছে ইজরায়েল। সংস্থাটি ইজরায়েলের কাছ থেকে যেসব সহযোগিতা পেতো এই বিল কার্যকর হওয়ার পর থেকে সেসব পুরোপুরি বন্ধ থাকবে। ইজরায়েলের ভৌগলিক সীমার ভেতর প্রতিষ্ঠান পরিচালনা, কোনো পরিষেবা প্রদান ও প্রকাশ্য বা গোপন কোনো ধরনের কার্যক্রম চালাতে পারবে না সংস্থাটি। পূর্ব জেরুজালেমে অবস্থিত ইউএনআরডাব্লিউএ-এর সদর দপ্তরের কার্যক্রম সম্পূর্ণ বন্ধ থাকবে।

শুধু তাই এই বিলে আরও বলা হয়েছে, রাষ্ট্রপুঞ্জের এই সংস্থাটি যদি কার্যক্রম চালু করতে চায় তবে তাদের সব কার্যক্রমে ইজরায়েলের অনুমতি নিতে হবে। অনুমতি ছাড়া কিছুই করা যাবে না।  

এই নিয়ে নিয়ে জাতিসংঘ মহাসচিব গুতেরেস জানান, এই আইনগুলো বাস্তবায়ন হলে তা ইজরায়েল-ফিলিস্তিন সংঘাত নিরসন এবং সামগ্রিকভাবে এই অঞ্চলের শান্তি ও নিরাপত্তার জন্য ক্ষতিকর হবে। ইউএনআরডব্লিউএ প্রধান ফিলিপ লাজারিনি বলেন, এই আইনগুলোর কারণে ফিলিস্তিনিদের ভোগান্তি আরও বাড়বে।

উল্লেখ্য, গত সাত দশকেরও বেশি সময় ধরে বেকারত্ব ও দারিদ্রপীড়িত ফিলিস্তিনিদের বেঁচে থাকার প্রধান অবলম্বন জাতিসংঘের এই সংস্থা। এর কার্যক্রম বন্ধ হয়ে গেলে গাজা এবং পশ্চিম তীরে বসবাসরত ফিলিস্তিনিদের কষ্টের আর শেষ থাকবে না। সরাসরি তাঁদের উপর প্রভাব পড়বে। ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হবে গাজাবাসী।

বিশেষ প্রশিক্ষণ নেওয়ায় ৮ ইজরায়েলি গুপ্তচরকে গ্রেফতার ইরানের

প্যালেস্টাইন সম্পর্কে দুর্বলতা, কর্মী ছাঁটাই করল মাইক্রোসফট

গাজায় জাতিসংঘের সেনা মোতায়েনের ডাক আইরিশ প্রেসিডেন্টের

গাজায় ইজরায়েলি হামলায় নিহত ৫ সাংবাদিক, নিন্দার ঝড় সর্বত্র

গাজায় ত্রাণ নিতে গিয়ে ইজরায়েলি সেনার গুলিতে নিহত ৭০-র বেশি ফিলিস্তিনির

ক্ষুধার রাজ্যে গাজায় অনাহার-ইজরায়েলি হামলায় প্রাণ গেল ৭৬ জনের

গাজায় কাজ দ্রুত শেষ করুক ইজরায়েল, নির্দেশ মার্কিন প্রেসিডেন্টের

গাজায় ত্রাণ নিতে গিয়ে ইজরায়েলি সেনার গুলিতে নিহত ৬৭ ফিলিস্তিনি

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00