মমতার জমানায় বাংলায় উল্লেযোগ্য ভাবে বেড়েছে মহিলা আয়কর দাতার সংখ্যা

মমতার জমানায় বাংলায় উল্লেযোগ্য ভাবে বেড়েছে মহিলা আয়কর দাতার সংখ্যা। বাংলার মহিলাদের আর্থিক উন্নতি ঘটেছে নজরকাড়া ভাবেই।

Share:

নিজস্ব প্রতিনিধি: বাংলায়(Bengal) এসেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আর তাঁর উপস্থিতি থাকাকালীন সময়েই সামনে এল বেশ চমকে দেওয়ার মতো তথ্য। বিজেপি কথায় কথায় দাবি করে বাংলা নাকি মমতা বন্দ্যোপাধ্যায়ের(Mamata Banerjee) জমানায় কেবলই পিছু হঠে চলেছে। শিক্ষা, শিল্প, স্বাস্থ্য, সড়ক, সম্মান সব ক্ষেত্রেই নাকি বাংলার অধঃপতন হচ্ছে। মজার কথা সেই বিজেপির মুখ পুড়িয়ে এবার দেশের সর্ববৃহৎ রাষ্ট্রায়ত্ত্ব ব্যাঙ্ক SBI বা State Bank of India জানিয়ে দিল গত অর্থবর্ষে ভারতে মহিলা করদাতার(Female Taxpayers) অংশীদারিত্বের বিচারে প্রথম সারিতে রয়েছে যে ৫টি রাজ্য তার মধ্যে তৃতীয় স্থানেই আছে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাংলা। কার্যত এই তথ্য বলেই দিচ্ছে, মমতার জমানায় বাংলায় উল্লেযোগ্য ভাবে বেড়েছে মহিলা আয়কর দাতার সংখ্যা।

আরও পড়ুন, শিল্পের জন্য প্রয়োজনীয় জমির চরিত্র কত দিনে বদল, রাজ্য তুলে ধরবে জনসমক্ষে

State Bank of India সম্প্রতি একটি সমীক্ষা(Survey) চালিয়েছিল। সেই সমীক্ষার রিপোর্টেই বলা হয়েছে মহিলা আয়করদাতার নিরিখে দেশে প্রথম সারিতে উঠে এসেছে মমতার বাংলা। কেরল ও তামিলনাড়ুর পরেই রয়েছে এই রাজ্য। বাংলার পিছনে আছে পঞ্জাব ও অন্ধ্রপ্রদেশ। কেরলে মোট আয়করদাতার ২২%-২৬% মহিলা। তামিলনাড়ুতে ২১%-২৫%। তার পরেই ১৬%-১৯% নিয়ে বাংলা ও পঞ্জাব। অন্ধ্রপ্রদেশে তা ১৫%-১৯%। যদিও রিপোর্ট বলছে, সামগ্রিক ভাবে আয়কর দেওয়ার ক্ষেত্রে বাংলা প্রথম ৭-৮টা রাজ্যের মধ্যে নেই। এই নিরিখে শীর্ষে মহারাষ্ট্র। রাজ্যটির প্রায় দেড় কোটি মানুষ কর দেন। তার পরে রয়েছে উত্তরপ্রদেশ, গুজরাত, রাজস্থান ও তামিলনাড়ু। SBI’র মুখ্য আর্থিক উপদেষ্টা সৌম্যকান্তি ঘোষও জানিয়েছেন, মহিলা আয়করদাতার অংশীদারিত্বের প্রশ্নে বাংলা-সহ বাকি রাজ্যগুলির অগ্রগতি প্রশংসনীয়।

আরও পড়ুন, মুখ্যমন্ত্রীর নির্দেশে সমীক্ষায় চিহ্নিত ‘ভীষণভাবে ক্ষতিগ্রস্থ’ রাজ্যের ৩১টি সেতু

ঘটনা হচ্ছে, দেশের মোট আয়করদাতার ১৫% মহিলা। কিন্তু কেরল, তামিলনাড়ু, বাংলা, পঞ্জাব, অন্ধ্রপ্রদেশ ও তেলেঙ্গনায় কর প্রদানকারী মহিলাদের হার জাতীয় গড়ের চেয়ে অনেক বেশি। এ রাজ্যে মোট করদাতা প্রায় ৫০ লক্ষ। এর মধ্যে মহিলা করদাতার সংখ্যা প্রায় ১০ লক্ষ, যা কার্যত সবাইকে চমকে দিয়েছে। শুধু আয়কর দেওয়া নয়, স্বনির্ভর হওয়া এবং লগ্নির ক্ষেত্রেও পুরুষদের চেয়ে এগিয়ে বাংলার মহিলারা। এ রাজ্য থেকে ১০ জন মিউচুয়াল ফান্ড বা শেয়ারে লগ্নি করলে দেখা যাচ্ছে তাঁদের মধ্যে ৭ জনই মহিলা। তাঁরাই আয়কর দিচ্ছেন। বাংলায় এই প্রবণতা আগে ছিল না। আর এই ছবি দেখে আর্থিক বিশেষজ্ঞরা ঢোঁক গিলেও মানতে বাধ্য হচ্ছেন যে মমতার জমানায় বাংলার মহিলাদের আর্থিক উন্নতি ঘটেছে নজরকাড়া ভাবেই। রাজ্যে মহিলাদের আর্থিক অবস্থা ক্রমশ মজবুত হচ্ছে। মমততা আর আর তাঁর সরকারের জন্যই এ রাজ্যের মহিলারা আর্থিক ভাবে স্বাধীন হচ্ছেন। তাঁদের হাতে অর্থ আসছে। তাঁরা ক্রমশ স্বনির্ভর হয়ে উঠছেন। কিছু কিছু ক্ষেত্রে তো তাঁরা পুরুষদের থেকেও এগিয়ে যাচ্ছেন।

জঙ্গলমহলে নির্বাচনী প্রচারে আসছেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী, মমতার পাশে থাকার বার্তা

‘‌মানুষের জন্য শেষ রক্তবিন্দু দিয়ে লড়াই করব’‌, নির্বাচন মরশুমে বার্তা মমতার

দ্বিতীয় দফার ভোটের আগে ভবানীপুরে জোরদার প্রচার মমতার

নন্দীগ্রাম পুনরুদ্ধারে উন্নয়নই শাসক দলের হাতিয়ার

দলকে অস্বস্তিতে ফেলে শতাব্দী-সহ তৃণমূলের মহিলা সাংসদদের নিশানা কল্যাণের

২৬ দিনে ‘আমাদের পাড়া, আমাদের সমাধান’ শিবিরে হাজির কোটি মানুষ, আপ্লুত মমতা

প্রধানমন্ত্রীদের সঙ্গে তাঁর কাজের অভিজ্ঞতা নিয়ে বই লিখছেন মমতা, কবে প্রকাশ হবে?

মেয়ো রোডের সমাবেশ থেকে ‘দ্য বেঙ্গল ফাইলস’ নিয়ে সুর চড়ালেন মমতা

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]