চারপাশে ছড়িয়ে রয়েছে বুদবুদ,মেয়ে মালতির মজার ছবি ভাগ করে নিলেন প্রিয়াঙ্কা

Share:

নিজস্ব প্রতিনিধি : বলিউডের সর্বদা চর্চায় থাকে ‘দেশি গার্ল’। কখনো সেরা দম্পত্তি, কখনো বা সুপার মমের তকমা পেয়েছেন প্রিয়াঙ্কা চোপড়া। অভিনয় হোক বা ব্যক্তিগত জীবন সর্বদা আলোচনায় থাকে অভিনেত্রী। কাজের ফাঁকে মেয়ে মালতি মেরিকে সময় দিতে ভোলেন না তিনি। মাঝেমধ্যে মেয়েকে নিয়ে একান্তে সময় কাটান প্রিয়াঙ্কা। অভিনেত্রী প্রায়শই তার মেয়ের সঙ্গে আদুরে মুহূর্ত ভাগ করে নেন সমাজমাধ্যমের পাতায়। কখনো দেখা যায় মেয়ে মালতিকে খাবার সময় হাত ধরে রয়েছেন প্রিয়াঙ্কা, কখনো বা মেয়েকে কোলে করে ঘুরতে বেরিয়েছেন। মা মেয়ের জুটিকে একসঙ্গে সময় কাটাতে দেখে বাঁধ ভাঙা উচ্ছাস দেখায় অনুরাগীরা। তেমনই আবারও মেয়ে মালতির কিউট ছবি ভাগ করে নিলেন সমাজমাধ্যমে।রবিবার(১৩ অক্টোবর)মেয়ে মালতির দুটি মজার ছবি পোস্ট করেছেন অভিনেত্রী।

প্রিয়াঙ্কা চোপড়া তাঁর সামাজিক মাধ্যমে মালতির দুটি ছবি ভাগ করে নিয়েছেন। প্রথম ছবিতে, মেয়ে মালতিকে বহু রঙের একটি মোটা জ্যাকেট পরে আছে। পাশে ছড়িয়ে আছে অংসখ্য বুদবুদ। আকাশে উড়ছে বদবুদ। আর বদবুদ নিয়ে মজা করছে মেয়ে মালতি। আর দ্বিতীয় ছবিতে দেখা গিয়েছে মালতি তাঁর বন্ধুদের সাথে খেলছে। খেলনা গিটার নিয়ে খেলা উপভোগ করছে তাঁরা।

প্রিয়াঙ্কা, কুইন্ট নিয়নের সঙ্গে তাঁর মেয়ের কথা বলতে গিয়ে জানিয়েছেন যে, তাকে কাজের জন্য বাইরে যেতে হয়। তখন বাচ্চাকে রেখে যেতে হয় বাড়িতে। যদিও তাঁর মেয়ের আশেপাশে অনেক লোক রয়েছে, তবুও সে যখন কাজে যায় তখন সে নিজেকে অপরাধী মনে করে। অপরাধবোধে ভোগেন তিনি। কিন্তু তাঁর মেয়ে মালতি ঠিকই বোঝে তাঁকে। তবে অনেক সময় সে যখন কাজে যায় তখন তিনি প্রায়শই তাঁর মেয়েকে নিয়ে শুটিংয়ে যোগ দেন।

উল্লেখ্য,বলিউড ছেড়ে পাড়ি দিয়েছেন হলিউডে। সেখানে প্রায় ১০ বছরের চেষ্টায় পায়ের তলার মাটি শক্ত করেছেন তিনি। পেশাগত জীবনের পাশাপাশি আদর্শ মা হয়ে উঠেছেন প্রিয়ঙ্কা। শুট্যিংয়ের পাশাপাশি মেয়েকে সময় দিতে ভোলেন না অভিনেত্রী।বিদেশে মেয়েকে নিয়ে থাকলেও নিজের মেয়েকে বড় করছেন ভারতীয় সংস্কৃতির সঙ্গে পরিচিত করেই। মেয়ের খাবার,পোশাক-আশাকেও দেশের ছোঁয়া রেখেছে অভিনেত্রী।

প্রিয়াঙ্কা চোপড়া সম্প্রতি ‘দ্য ব্লাফ’ এবং ‘হেডস অফ স্টেট’ সহ বেশ কয়েকটি প্রকল্পের শুটিং শেষ করেছেন। তিনি বর্তমানে স্পাই থ্রিলার সিটাডেলের দ্বিতীয় অংশের শুটিংয়ে ব্যস্ত। এই ছবিতে তিনি নাদিয়া সিংহের ভূমিকায় অভিনয় করবেন। এখানে শোতে রিচার্ড ম্যাডেনকে প্রধান চরিত্রে দেখানো হয়েছে।

বোনের ‘মা’ হওয়ার খবর শুনে আনন্দে নেচে উঠলেন পরিণীতির ‘মিমি দিদি’ প্রিয়াঙ্কা

‘হেডস অফ স্টেট’ নিয়ে ম্যানেজারের মন্তব্যে বিতর্ক, হেঁয়ালি পোস্টে সমালোচকদের জবাব প্রিয়াঙ্কার

‘কৃষ ৪’-এর জন্যে ৩০ কোটি পারিশ্রমিক নিচ্ছেন প্রিয়াঙ্কা চোপড়া

কেউ পাঠাচ্ছে পেয়ারা, কেউ চুলের ক্লিপ, রাজামৌলির ছবির সেটে দেশীয় উপহারে ভাসছেন প্রিয়াঙ্কা

বিয়ের ৩ দিনের মধ্যেই অসুস্থ প্রিয়াঙ্কা চোপড়ার বৌদি নীলম, কী হয়েছে?

দামি নয় বরং সস্তার কুর্তিতে ভাইয়ের বিয়েতে সাজলেন প্রিয়াঙ্কা চোপড়া

দীপিকাকে টেক্কা! রাজামৌলির ছবির জন্যে ৩০ কোটি পারিশ্রমিক নিচ্ছেন প্রিয়াঙ্কা চোপড়া

অস্কারের দৌড়ে হিন্দি ভাষার শর্ট ফিল্ম ‘অনুজা’, রয়েছে প্রিয়াঙ্কা চোপড়ার যোগ

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]