Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

স্ত্রীর কাছে স্বামীর যৌন সুবিধা চাওয়া নিষ্ঠুরতা নয়, জানিয়ে দিল এলাহাবাদ হাইকোর্ট

Share:

নিজস্ব প্রতিনিধি, এলাহাবাদ: ধর্ম সাক্ষী রেখে সাত পাকে ঘুরে বিয়ে করা স্ত্রীর কাছে স্বামীর যৌন সুবিধা চাওয়া কোনও মতেই নিষ্ঠূরতা বা ক্রুরতা নয়। সম্প্রতি এমনই রায় দিয়েছেন এলাহাবাদ হাইকোর্টের বিচারপতি অনীশ গুপ্তা। শুধু তাই নয়, পর্যবেক্ষণ মন্তব্যে বিচারপতি আরও বলেছেন, ‘যদি নিজের স্ত্রীর কাছে যৌন সুবিধা না চাইতে পারেন, কিংবা স্বামীর কাছে স্ত্রী যৌন সুবিধা না চাওয়ার অধিকারী হন, তাহলে নিজেদের শারীরিক যৌন সুবিধা পেতে এই সভ্য সমাজে কোথায় যাবেন তাঁরা? এলাহাবাদ হাইকোর্টের বিচারপতির এমন মন্তব্য নিয়েই তীব্র বিতর্ক শুরু হয়েছে।

এক মহিলা পুলিশে অভিযোগ দায়ের করেছিলেন, বিয়ের সময়ে তাঁর বাপের বাড়ি থেকে যৌতুক হিসাবে যে সব জিনিস দেওয়া হয়েছিল তাতে খুশি ছিলেন না শ্বশুরবাড়ির লোকজন। বাপের বাড়ি থেকে আরও যৌতুক আনার জন্য শ্বশুর থেকে শুরু অন্যান্যরা নিয়মিত নির্যাতন চালাতেন। পাশাপাশি তাঁর স্বামী মদ্যপান করে নীল ছবি চালিয়ে অপ্রকৃতিস্থ যৌন সঙ্গম করার জন্য নিয়মিত জোর করতেন। ওই অভিযোগের ভিত্তিতেই মহিলার স্বামীর বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৪৯৮ ধারা অনুযায়ী এফআইআর রুজু করেছিল পুলিশ। এমনকি তদন্ত শেষে আদালতে চার্জশিটও জমা দিয়েছিল। ওই চার্জশিটের পরিপ্রেক্ষিতেই স্বামীর বিরুদ্ধে সমন জারি করা হয়েছিল।

স্ত্রীর দায়ের করা অভিযোগের ভিত্তিতে পুলিশ যে এফআইআর করেছে তা খারিজ করার দাবিতে এলাহাবাদ হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন অভিযুক্ত স্বামী। সেই আর্জির পরিপ্রেক্ষিতে রায় দিতে গিয়ে এলাহাবাদ হাইকোর্টের বিচারপতি অনীশ কুমার গুপ্তা এমন কিছু মন্তব্য করেছেন যা বিতর্ক তৈরি করেছে। বিচারপতি বলেছেন, ‘আবেদনকারীর বিরুদ্ধে যে এফআইআর দায়ের করা হয়েছে তাতে যৌতুকের জন্য চাপ সৃষ্টির যে কথা বলা হয়েছে তা বানানো গল্প ছাড়া আর কিছু নয়। স্ত্রীর কাছে স্বামীর যৌন সুবিধা চাওয়া কোনও মতেই নিষ্ঠূরতা বা ক্রুরতা নয়। আর তা ৪৯৮ দণ্ডবিধি লঙ্ঘন করছে না।’

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00