নিজস্ব প্রতিনিধিঃ আচমকাই হাসপাতালের ছাদ থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করলেন চিকিৎসাধীন রোগী। ঘটনাটি ঘটেছে দিল্লির দ্বারকার একটি বেসরকারি হাসপাতালে। সেখানেই ঘটে এই ঘটনা। জানা গিয়েছে, নিহত ওই ব্যক্তি হলেন বছর ৬৩-এর মোহন গার্ডেন। তিনি দিল্লি হাইকোর্টের অবসরপ্রাপ্ত কর্মী ছিলেন। বেশ কয়েকদিন ধরেই অসুস্থতার কারণে তিনি ভর্তি ছিলেন হাসপাতালে।
এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, শুক্রবার রাত ৮টা নাগাদ মোহন গার্ডেন হাসপাতালের ছাদ থেকে ঝাঁপ দেন। এই ঘটনার পর তাঁকে হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করে। তবে এখন পর্যন্ত কোন সুইসাইড নোট উদ্ধার হয়নি বলে খবর। হাসপাতাল সূত্রে খবর, আত্মঘাতী ওই রোগী মানসিক অবসাদের জন্য ভর্তি হয়েছিলেন। চলছিল চিকিৎসা।
তাই প্রাথমিক ভাবে মনে করা হয়েছে, অত্যাধিক মানসিক চাপের জন্য আত্মঘাতী হয়েছেন মোহন গার্ডেন। ইতিমধ্যেই সিসিটিভি ফুটেজ দেখে এই ঘটনা নিয়ে পুলিশ তদন্ত শুরু করেছে। তবে কী নিয়ে দিল্লি হাইকোর্টের অবসরপ্রাপ্ত কর্মী অবসাদের মধ্যে ছিলেন তা নিয়ে উঠছে প্রশ্ন। ইতিমধ্যেই এর মোহন গার্ডেনের পরিবারের সঙ্গে কথা বলা শুরু করেছে পুলিশ। তবে আচমকাই হাসপাতালের মধ্যে আত্মহত্যা কাণ্ডে ছড়িয়ে পড়ে উত্তেজনা।