রেলযাত্রীদের জন্য সুখবর, পুজোর আগেই বাংলায় একজোড়া ট্রেন, কোন রুটে মিলবে পরিষেবা?

Share:

নিজস্ব প্রতিনিধিঃ পুজোর আগে ট্রেন  যাত্রীদের জন্য সুখবর। এবার চারটি নতুন MEMU যাত্রীবাহী ট্রেন পরিষেবা চালু করল পূর্ব রেল। আগামী ৪ অক্টোবর থেকে আজিমগঞ্জ–কাশিমবাজার এবং আজিমগঞ্জ–কৃষ্ণনগর সিটি জংশনে ট্রেন চালু করতে চলেছে রেল। এই পরিষেবায় প্রতিদিন আজিমগঞ্জ ও কাশিমবাজারের মধ্যে তিন জোড়া  চলবে  ট্রেন।  আর আজিমগঞ্জ ও কৃষ্ণনগর সিটি জংশনের মধ্যে প্রতিদিন এক জোড়া করে চলবে MEMU ট্রেন।

ভাগীরথী নদীর দুই প্রান্তের মানুষের মধ্যে যাতে দ্রুত যোগাযোগ স্থাপন হতে পারে সেইজন্য এই পরিষেবা শুরু করছে পূর্ব রেল কর্তৃপক্ষ। এই নতুন  ট্রেন পরিষেবার ফলে মুর্শিদাবাদ হয়ে আজিমগঞ্জ ও কাশিমবাজার এবং মুর্শিদাবাদ হয়ে কৃষ্ণনগর ও আজিমগঞ্জের মধ্যে দ্রুত যোগাযোগ স্থাপন করা সম্ভব হবে। শুধু তাই নয় এই ট্রেন চালু হলে প্রতিদিন হাজার হাজার যাত্রী উপকৃত হবে বলে আশাবাদী পূর্ব রেল।

প্রতিদিন  আজিমগঞ্জ থেকে  সকাল ৭ টা ২০ মিনিটে কাশিমবাজার পর্যন্ত মিলবে ট্রেন পরিষেবা। অন্যদিকে যাত্রীবাহী ট্রেন কাশিমবাজার থেকে সকাল ৮:০০ টায় রওনা দিয়ে আজিমগঞ্জ পৌঁছাবে ৮:২০ টায়।  ট্রেনটি উভয় পথে মুর্শিদাবাদে থামবে । আর শেষ ট্রেন আজিমগঞ্জ – কাশিমবাজার MEMU যাত্রীবাহী ট্রেন আজিমগঞ্জ থেকে রাত ৯:১০ টায় রওনা দিয়ে কাশিমবাজার পৌঁছাবে ৯:৩০ টায়। ঠিক একই ভাবে কাশিমবাজার – আজিমগঞ্জ MEMU যাত্রীবাহী ট্রেন কাশিমবাজার থেকে রাত ৯:৪৫ টায় রওনা দিয়ে আজিমগঞ্জ পৌঁছাবে রাত ১০:০৫ টায়। মুর্শিদাবাদে ট্রেনটি উভয় পথে থামবে। একথায় এই নতুন ট্রেনের জেরে উপকৃত হতে চলেছেন  মুর্শিদাবাদ, কাশিমবাজার, বহরমপুর কোর্ট, নতুন বলরামপুর হল্ট সহ একাধিক এলাকার বাসিন্দারা।

বিমানের নিয়ম ট্রেনেও, লাগেজের সীমা পেরোলেই অতিরিক্ত জরিমানা

২২ অগস্ট রেলের অনুষ্ঠানে যাচ্ছেন না মুখ্যমন্ত্রী, নেপথ্যে কারণ কী?

মহিলা না পুরুষ, মাতৃভূমি লোকাল কার? এই নিয়ে বড় উপডেট দিল রেল

নয়া রুটের সূচনা দক্ষিণপূর্ব রেলের, এবার এক ট্রেনেই পৌঁছে যাবেন দিঘা থেকে পুরুলিয়া

ভারতীয় রেলে কী ভাবে এল শৌচাগার ? জানুন অজানা কাহিনি

যাত্রী সুবিধার জন্য নয়া অ্যাপ আনল ভারতীয় রেল, কী-কী পরিষেবা মিলবে জেনে নিন

সুখবর, গঙ্গাসাগর মেলায় ভিড় সামলাতে ৭২টি বিশেষ ট্রেন চালাবে পূর্ব রেল

যাত্রীদের জন্য সুখবর! নবরাত্রির মরশুমে ১৫০টিরও বেশি স্টেশনে খাবারের ব্যবস্থা রেলের

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]