অত্যাধিক কাজের চাপ, সইতে না পেরে ফের মৃত্যু ব্যাঙ্কে কর্মরত মহিলার

Share:

নিজস্ব প্রতিনিধিঃ কাজের চাপ সহ্য করতে না পারায় কিছুদিন আগেই প্রাণ হারিয়েছেন  আর্নস্ট অ্যান্ড ইয়াং ইন্ডিয়া নামক সংস্থার কর্মী সেবাস্তিয়ান পেরাইল।  এই ঘটনার রেশ কাটতে না কাটতে ফের ঘটল একই ঘটনা। মঙ্গলবার লখনউতে HDFC ব্যাঙ্কে কর্মরত এক মহিলা অফিসে চেয়ার থেকে পড়ে গিয়ে মৃত্যু হয়। নিহত ওই কর্মী হলেন বছর ৪৫ এর সাদাফ ফাতিমা। জানা গিয়েছে, তিনি ব্যাংকটিতে অ্যাডিশনাল ডেপুটি ভাইস প্রেসিডেন্ট হিসেবে কর্মরত ছিলেন।

ইতিমধ্যেই তাঁর মৃত্যু নিয়ে ঘনিয়েছে রহস্য। ফাতিমার মৃত্যু নিয়ে সরব হয়েছেন সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব। এক্স হ্যান্ডেলে পোস্ট করে এই ঘটনাকে ‘উদ্বেগজনক’ বলে তিনি আখ্যায়িত করেছেন। পাশাপাশি অখিলেশ আরও লেখেন, ‘মানুষ বাধ্যতামূলক হয়ে কাজ করছেন।   চাকরিজীবীদের অবস্থা বন্ডেড লেবারদের চেয়েও খারাপ হয়ে গেছে। তাদের কথা বলার অধিকার নেই। সরকার সমস্যা সমাধানের  পরিবর্তে ভিত্তিহীন আলোচনা করছেন।‘

অন্যদিকে  ফাতিমার মৃত্যু নিয়ে সরব হয়েছেন সহকর্মীরা। তাদের একাংশের দাবি, ‘ কাজের চাপের মধ্যে ফাতিমা ছিলেন। ব্যাংকের ভেতরে চেয়ার থেকে পড়ে গিয়ে অফিসের মধ্যেই পড়ে যায়। তাকে দ্রুত নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করে।‘ এই প্রসঙ্গে স্থানীয় এক পুলিশ কর্মী জানিয়েছেন,’ ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ স্পষ্ট হবে।‘ তবে প্রশ্ন উঠছে  সেবাস্তিয়ান পেরাইলের মত মানসিক চাপেই  কী মৃত্যু হল ফাতিমার । শুরু হয়েছে তদন্ত।

ডিম্পল যাদবকে নিয়ে অশ্লীল মন্তব্য, টিভি স্টুডিওতে চড়-থাপ্পড় খেলেন মৌলভী

‘মৃত্যুকুম্ভ’ শব্দবন্ধ নিয়ে মমতাকে সমর্থন অখিলেশের

ফের অখিলেশের পরিবারে ভাঙন, বিজেপির টিকিটে লড়ছেন সপা সুপ্রিমোর ভগ্নিপতি

কাজের চাপে ৪৫ দিন ঘুমোননি, মুক্তি পেতে আত্মঘাতী বেসরকারি সংস্থার কর্মী

হরিয়ানায় ভোট ভাগ রুখতে কংগ্রেসকে সমর্থনের সিদ্ধান্ত অখিলেশের

লখনউয়ের ৮ রেলস্টেশনের নাম পরিবর্তন নিয়ে যোগী সরকারকে তুলোধনা অখিলেশের

RG Kar Doctor Murder: আরজি কর কাণ্ডে মমতার পাশে অখিলেশ

এটা তো বিহার আর অন্ধ্রের বাজেট, দেশের কথা কোথায়, প্রশ্ন অখিলেশের

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]