কেষ্ট’র সঙ্গে দেখা না করেই কলকাতার পথে মমতা, নেপথ্যের কারণ ঘিরে জল্পনা

প্রশাসনিক বৈঠক শেষে অনুব্রতের সঙ্গে দেখা না করেই কলকাতায় ফিরে এলেন মুখ্যমন্ত্রী। কিন্তু কেন এমনটা হল, তাই নিয়েই এখন শুরু হয়ে গিয়েছে জল্পনা।

Share:

নিজস্ব প্রতিনিধি: জল্পনা শুরু হয়ে গিয়েছিল গতকাল রাত থেকেই। কিন্তু শেষপর্যন্ত জল্পনা আর সত্যি হল না। কেষ্ট’র সঙ্গে দেখা না করেই কলকাতায় ফিরে এলেন দিদি। গতকালই দিল্লির তিহার জেল থেকে জামিনে ছাড়া পেয়েছেন বীরভূম(Birbhum) জেলা তৃণমূলের(TMC) সভাপতি অনুব্রত মণ্ডল(Anubrata Mondol)। এদিন সকালেই তিনি এসে পৌঁছেছেন বোলপুরের(Bolpur) বুকে নীচুপট্টিতে থাকা তাঁর নিজের বাড়িতে। ঘটনাচক্রে এদিন বীরভূমে ছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের(Mamata Banerjee) প্রশাসনিক বৈঠক। সেই সূত্রেই জল্পনা ছড়িয়েছিল গতকাল রাত থেকেই যে, বোলপুরের বুকে গীতাঞ্জলি প্রেক্ষাগৃহে বসতে চলা প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রীর পাশেই হাজির থাকবেন অনুব্রত। পরে জানা যায়, বৈঠকে হাজির থাকবেন না কেষ্ট। তবে বৈঠকের পরে দলনেত্রীর সঙ্গে দেখা করে একান্ত বৈঠক করবেন তিনি। যদিও বাস্তবে সেই জল্পনাও মিললো না। প্রশাসনিক বৈঠক শেষে অনুব্রতের সঙ্গে দেখা না করেই কলকাতায় ফিরে এলেন মুখ্যমন্ত্রী। কিন্তু কেন এমনটা হল, তাই নিয়েই এখন শুরু হয়ে গিয়েছে জল্পনা।

আরও পড়ুন, ১১ লক্ষ বাড়ি গড়ে দেওয়ার বার্তা দিলেন মুখ্যমন্ত্রী, বন্যায় মৃতদের পরিবারকে ২ লক্ষ টাকার ক্ষতিপূরণ

৩টি কথা শোনা যাচ্ছে মমতা-অনুব্রত সাক্ষাৎ না হওয়া নিয়ে। এক, মুখ্যমন্ত্রী তাঁর দলের জেলা সভাপতির সঙ্গে দেখা না করে নিঃশব্দে বার্তা দিলেন, আপাতত তাঁর মূল নজর বন্যা পরিস্থিতি ও দুর্গতদের সাহায্য করা। তাঁর জেলা সফর ঘিরে যাতে কোনওরকম রাজনীতি উঠে না আসে। কেননা বন্যার সময় মানুষের পাশে দাঁড়াতে গেলে রাজনীতিকে দূরে সরিয়ে রাখতেই হয়। সেটাই করা উচিত। মমতাও যেন দলের নেতাদের পাশাপাশি বিরোধীদেরও এদিন যেন সেই বার্তাই দিলেন। দুই, অনুব্রত মণ্ডল গরু পাচার মামলায় সিবিআইয়ের হাতে গ্রেফতার হয়েছিলেন। ১০ লক্ষ টাকার বন্ডে তিনি জামিন পেয়েছেন। কিন্তু জামিন পাওয়া মানেই নির্দোষ হয়ে যাওয়া নয়। তাঁর বিরুদ্ধে মামলা এখনও চলবে। মমতা সম্ভবত বুঝিয়ে দিলেন কেষ্টকে এখনও লড়াই করতে হবে, নিজেকে নির্দোষ প্রমাণ করার জন্য। তিন, এদিন অনুব্রতের সঙ্গে দেখা করতে তাঁর বাড়ি গিয়েছিলেন রাজ্যের মন্ত্রী তথা তৃণমূল বিধায়ক চন্দ্রনাথ সিনহা এবং আরেক বিধায়ক তথা জেলার প্রাক্তন সভাধিপতি বিকাশ রায়চৌধুরী। কিন্তু অভিযোগ, পুলিশ তাঁদের দুইজনকে কেষ্ট’র বাড়ির ভিতরেই ঢুকতে দেননি। আর সেটা নাকি কেষ্ট’র নির্দেশে। এই ঘটনা সম্ভবর মমতা ভালো ভাবে নেননি। এদিন কেষ্ট’র সঙ্গে দেখা না করে তিনি সম্ভবত তাঁকে বুঝিয়ে দিলেন, দলে কেউই কোনও কিছুর উর্ধ্বে নয়। দলে থাকতে গেলে সবাইকে সঙ্গে নিয়েই চলতে হবে।

আরও পড়ুন, বন্যা বিধ্বস্ত বীরভূমের রাস্তা আর স্কুল সারাইয়ে বিধায়ক-সাংসদদের তহবিল ব্যবহারের নির্দেশ মুখ্যমন্ত্রীর

শুধু তাই নয়, এদিন মমতা বোলপুরে সুকৌশলে অনুব্রত মণ্ডলকে নিয়ে মন্তব্য করা থেকে বিরত থেকেছেন। না বৈঠকে মমতা কেষ্ট’র নাম মুখে এনেছেন। না সাংবাদিক বৈঠকে। এমনকি সাংবাদিকেরা তাঁকে কেষ্টকে নিয়ে প্রশ্ন করলেও সেই প্রশ্ন তিনি এড়িয়ে গিয়েছেন। জবাবই দেননি তিনি সেই সব প্রশ্নের। নিজেকে আবদ্ধ রেখেছেন বন্যার ত্রাণ নিয়েই। অনুব্রত মণ্ডলের বাড়ি থেকে মাত্র ৪ কিলোমিটার দূরে গীতাঞ্জলি প্রেক্ষাগৃহ। ইথচ এদিন মুখ্যমন্ত্রী যেন বুঝিয়ে দিলেন কেষ্ট’র সঙ্গে তাঁর যোজন যোজন দূরত্ব। অথচ কেষ্ট’র গ্রেফতারির আগে এবং পরেও দলীয় কর্মী-সমর্থকদের সামনে, আমজনতার কাছে প্রকাশ্যেই কেষ্ট’র ভূয়সী প্রশংসা করতে দেখা গিয়েছে তৃণমূল সুপ্রিমোকে। দলীয় কর্মী-সমর্থকদের মনোবল চাঙ্গা করতে একাধিকবার নানা বার্তা দিতেও দেখা গিয়েছে মমতাকে। এমনকী অনুব্রত জেল থেকে বেরোলে তাঁকে বীরের সম্মান দিয়ে ফিরিয়ে আনার কথাও বলেছিলেন। অথচ এদিন দেখা গেল পুরো উল্টো ছবি। তৃণমূল সুপ্রিমোর মুখ থেকে কেষ্ট নাম বের হল না একবারও।

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

তৃণমূলের হয়ে কাজের অভিযোগ! পাঁচ বিএলওকে সাসপেন্ড ও এফআইআরের নির্দেশ কমিশনের

‘আমি রয়্যাল বেঙ্গল টাইগার, গোটা সাঁজোয়া গাড়ি খেয়ে নেব,’ বিতর্কিত মন্তব্য অনুব্রতের

‘৪ তারিখের পর সব অত্যাচারের হিসেব হবে’, সবং থেকে বিজেপিকে হুঁশিয়ারি অভিষেকের

জঙ্গলমহলে নির্বাচনী প্রচারে আসছেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী, মমতার পাশে থাকার বার্তা

‘‌মানুষের জন্য শেষ রক্তবিন্দু দিয়ে লড়াই করব’‌, নির্বাচন মরশুমে বার্তা মমতার

দ্বিতীয় দফার ভোটের আগে ভবানীপুরে জোরদার প্রচার মমতার

নন্দীগ্রাম পুনরুদ্ধারে উন্নয়নই শাসক দলের হাতিয়ার

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]