মুখ্যমন্ত্রীর প্রশাসনিক বৈঠকে থাকছেন না অনুব্রত, তবে হবে একান্তে আলোচনা

বোলপুরে গীতাঞ্জলি প্রেক্ষাগৃহে মুখ্যমন্ত্রীর প্রশাসনিক বৈঠকে উপস্থিত থাকবেন না অনুব্রত মণ্ডল। তবে দলনেত্রীর সঙ্গে দেখা করে বৈঠক করবেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: নাহ, হল না। হচ্ছে না। দুইজনকে এদিন একসঙ্গে একমঞ্চে দেখা যাবে না। সারা বাংলা(Bengal) তাকিয়ে ছিল যা দেখার জন্য, সম্ভবত তা দেখতে গেলে আরও কিছুদিন অপেক্ষা করে যেতে হবে। নজরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee) ও বীরভূম(Birbhum) জেলা তৃণমূল(TMC) সভাপতি অনুব্রত মণ্ডল(Anubrata Mondol)। এদিনই সকন্যা বোলপুরের নীচুপট্টির বাড়িতে ফিরেছেন অনুব্রত। ঘটনাচক্রে এদিনই বীরভূমে প্রশাসনিক বৈঠক করবেন মুখ্যমন্ত্রী। সেটাও আবার কেষ্ট’র শহর বোলপুরে(Bolpur)। গীতাঞ্জলি প্রেক্ষাগৃহে ওই বৈঠকে পুলিস, প্রশাসনের আধিকারিক ও জনপ্রতিনিধিরা থাকবেন। সেখানেই অনুব্রত থুড়ি কেষ্টও থাকবেন, এমনটাই আশা করেছিলেন সকলে। কিন্তু সূত্রে জানা গিয়েছে, সেই বৈঠকে থাকবেন না অনুব্রত। তবে বল্লভপুরে জঙ্গলঘেরা রাঙাবিতান রিসর্টে এদিন থাকবেন মুখ্যমন্ত্রী। সম্ভবত সেখানেই গিয়ে সকন্যা মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করবেন অনুব্রত মণ্ডল। 

আরও পড়ুন, বঞ্চিত বাংলাকে Textile Cluster দিচ্ছে কেন্দ্র, রাজ্য গড়ে তুলবে Garments Park

মঙ্গলবার সকালে বোলপুরে পৌঁছেছেন অনুব্রত। আর এই সময়ে মুখ্যমন্ত্রীও রয়েছেন বোলপুরে। ফলে উভয়ের সাক্ষাতের সম্ভাবনা দেখা দিয়েছিল প্রবলভাবে। তবে ‘দিদি’র সঙ্গে দেখা করা নিয়ে ততটা নিশ্চিন্ত সুর শোনা যায়নি কেষ্টর গলায়। এদিন জনতা পরিবৃত হয়ে নিচুপট্টির বাড়িতে ঢোকার সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি জানিয়েছিলেন, ‘মমতা বন্দ্যোপাধ্যায় এখানে এসেছেন। তাঁকে আমি ভালোবাসি। দিদির আশীর্বাদে আমি ভালো আছি। কিন্তু আমার পায়ের অবস্থা ভালো নেই। যদি সম্ভব হয়, দিদির সঙ্গে দেখা করতে যাব, শারদীয়া শুভেচ্ছা জানাব।’ অনিশ্চয়তা জিইয়ে রেখে দেন সিউড়ির বিধায়ক বিকাশ রায়চৌধুরীও। তিনি জানান, ‘দেখা করবেন কিনা, সেটা উনিই ঠিক করবেন। এ বিষয়ে এখনও কথা হয়নি। তবে এখানে যখন মুখ্যমন্ত্রী আছেন, দেখা হতেই পারে।’ সূত্রে জানা যাচ্ছে, তৃণমূল নেত্রীর সঙ্গে একান্ত বৈঠক করবেন কেষ্ট। এদিন প্রশাসনিক বৈঠকের পর রাঙাবিতানে যাবেন অনুব্রত। জেলা সভাপতি হিসেবে এবার থেকে সংগঠনের কাজকর্ম কীভাবে চালাবেন, তা নিয়ে দুজনের মধ্যে কথা হতে পারে বলে সূত্রের খবর।

আরও পড়ুন, কেষ্ট ফিরলেন ঘরে, দিদির সঙ্গে থাকতে পারেন প্রশাসনিক বৈঠকে

মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে অনুব্রত মণ্ডলের সুসম্পর্কের কথা অবিদিত নয় কারও। তা সে রাজনৈতিক বৃত্তেরই হোক বা তার বাইরের। সিপিএম জমানা থেকে লড়াই করে বীরভূমের লালমাটিতে ঘাসফুলকে দাপটের সঙ্গে প্রতিষ্ঠা করা অনুব্রত গোড়া থেকেই মমতার অত্যন্ত স্নেহভাজন, ঘনিষ্ঠ। ২০২২ সালে যখন গরু পাচার মামলায় অনুব্রতকে নিচুপট্টির বাড়ি থেকে গ্রেফতার করে নিয়ে যায় সিবিআই, তখন থেকেই মমতার একটাই প্রতিক্রিয়া, ‘ষড়যন্ত্র হয়েছে। একদিন ছাড়া পেয়ে যাবে।’ সেই কারণেই বীরভূমের জেলা তৃণমূলের সভাপতি পদটিতে মমতা অন্য কাউকে বসতে দেননি, বসানওনি। তা অনুব্রত মণ্ডলের জন্যই থেকে গিয়েছে। সাংগঠনিক কাজ চালাতে মমতা গড়ে দিয়েছিলেন কোর কমিটি। ২ বছর পর জামিনে মুক্তি পেয়ে অনুব্রত জেল থেকে বেরিয়ে বলেছেন ‘দিদি’র কথাই। এদিন সেই দিদির সঙ্গে দেখা করবেন তিনি। তবে দু’বছর পর কেষ্ট’র নিচুপট্টির বাড়িতে এদিন সকাল থেকেই উৎসব শুরু হয়ে গিয়েছে। ঢাক, ঢোল, শঙ্খ বাজিয়ে উৎসবে মেতেছেন কেষ্ট অনুগামীরা। চলছে সবুজ আবির খেলা। বাড়ির সামনের থিক থিকে ভিড় সামলাতে হিমসিম খাচ্ছেন পুলিশ কর্মীরাও।

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

তৃণমূলের হয়ে কাজের অভিযোগ! পাঁচ বিএলওকে সাসপেন্ড ও এফআইআরের নির্দেশ কমিশনের

‘আমি রয়্যাল বেঙ্গল টাইগার, গোটা সাঁজোয়া গাড়ি খেয়ে নেব,’ বিতর্কিত মন্তব্য অনুব্রতের

‘৪ তারিখের পর সব অত্যাচারের হিসেব হবে’, সবং থেকে বিজেপিকে হুঁশিয়ারি অভিষেকের

জঙ্গলমহলে নির্বাচনী প্রচারে আসছেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী, মমতার পাশে থাকার বার্তা

‘‌মানুষের জন্য শেষ রক্তবিন্দু দিয়ে লড়াই করব’‌, নির্বাচন মরশুমে বার্তা মমতার

দ্বিতীয় দফার ভোটের আগে ভবানীপুরে জোরদার প্রচার মমতার

নন্দীগ্রাম পুনরুদ্ধারে উন্নয়নই শাসক দলের হাতিয়ার

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]