কাকে সবচেয়ে বেশি ভালবাসেন দেশি গার্ল! প্রিয়ঙ্কার হাতে কার ট্যাটু ?

Share:

নিজস্ব প্রতিনিধি : স্বামী নিক জোনাসের সঙ্গে দিব্যি সংসার করছেন প্রাক্তন বিশ্বসুন্দরী। তবে শুধু জোনাস পরিবার নয়, বাবার খুব প্রিয় ছিলেন ‘দেশি গার্ল’। ২০১৩ সালে ক্যানসারে আক্রান্ত হয়ে মৃত্যু হয় অশোক চোপড়ার। তার ঠিক এক বছর আগে নিজের হাতের লেখায় ‘ড্যাডিজ লি’ল গার্ল’ লিখেছিলেন কব্জিতে। সেই ট্যাটু দারুন জনপ্রিয় হয়েছে। অনেকেই নায়িকাকে অনুসরণ করেন। নায়িকার হাতের ট্যাটুতে বাবার প্রতি ভালবাসা দেখে উচ্ছসিত হয়েছেন অনুরাগীরা। তবে শুধু বাবা নয় এবার জীবনের সবচেয়ে প্রিয় মানুষের ছবি হাতে ট্যাটু করেছেন অভিনেত্রী। যা দেখে অবাক নেটপাড়া। সঙ্গে সাধুবাদ জানিয়েছেন অনেকেই।

সে আর কেউ নয়, সে হল তাঁদের ছোট্ট মেয়ে মালতি। ডান হাতে মেয়ের মুখের ছবি এঁকেছেন প্রিয়ঙ্কা। এরই মধ্যে প্রিয়ঙ্কার একটি লুক সমাজমাধ্যমে বেশ নজর কেড়েছে। নীল সমুদ্র তটে বসে রয়েছেন নায়িকা। পরনে সাদা ও বাদামি ডোরাকাটা জামা।চোখে রোদচশমা ও চুপি।তাঁর ডান হাত এলিয়ে রয়েছে। সেখানেই দেখা যাচ্ছে একটু মুখাবয়ব। আসলে একটি শিশুকন্যার মুখের রেখাচিত্র। নেট নাগরিকদের বুঝতে বাকি নেই এই মুখাবয়ব আসলে মালতিরই। 

এই নিয়ে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন অনুরাগীরা। একের পর এক মন্তব্য আসে। এক অনুসরণকারী লিখেছেন, ‘আরে ওটা মালতির মুখ নাকি!’ তার উত্তরে আর এক অনুসরণকারী লিখেছেন,‘হ্যাঁ, গত এক বছর ধরেই ওটা রয়েছে প্রিয়ঙ্কার হাতে।’

উল্লেখ্য,বলিউড ছেড়ে পাড়ি দিয়েছেন হলিউডে। সেখানে প্রায় ১০ বছরের চেষ্টায় পায়ের তলার মাটি শক্ত করেছেন তিনি। পেশাগত জীবনের পাশাপাশি আদর্শ মা হয়ে উঠেছেন প্রিয়ঙ্কা। শুট্যিংয়ের পাশাপাশি মেয়েকে সময় দিতে ভোলেন না অভিনেত্রী।বিদেশে মেয়েকে নিয়ে থাকলেও নিজের মেয়েকে বড় করছেন ভারতীয় সংস্কৃতির সঙ্গে পরিচিত করেই। মেয়ের খাবার,পোশাক-আশাকেও দেশের ছোঁয়া রেখেছে অভিনেত্রী।  

বোনের ‘মা’ হওয়ার খবর শুনে আনন্দে নেচে উঠলেন পরিণীতির ‘মিমি দিদি’ প্রিয়াঙ্কা

‘হেডস অফ স্টেট’ নিয়ে ম্যানেজারের মন্তব্যে বিতর্ক, হেঁয়ালি পোস্টে সমালোচকদের জবাব প্রিয়াঙ্কার

‘কৃষ ৪’-এর জন্যে ৩০ কোটি পারিশ্রমিক নিচ্ছেন প্রিয়াঙ্কা চোপড়া

কেউ পাঠাচ্ছে পেয়ারা, কেউ চুলের ক্লিপ, রাজামৌলির ছবির সেটে দেশীয় উপহারে ভাসছেন প্রিয়াঙ্কা

বিয়ের ৩ দিনের মধ্যেই অসুস্থ প্রিয়াঙ্কা চোপড়ার বৌদি নীলম, কী হয়েছে?

দামি নয় বরং সস্তার কুর্তিতে ভাইয়ের বিয়েতে সাজলেন প্রিয়াঙ্কা চোপড়া

দীপিকাকে টেক্কা! রাজামৌলির ছবির জন্যে ৩০ কোটি পারিশ্রমিক নিচ্ছেন প্রিয়াঙ্কা চোপড়া

অস্কারের দৌড়ে হিন্দি ভাষার শর্ট ফিল্ম ‘অনুজা’, রয়েছে প্রিয়াঙ্কা চোপড়ার যোগ

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]