নিজস্ব প্রতিনিধিঃ লা লিগার দ্বিতীয়বার জয়ী হল বার্সেলোনা। ভ্যালেন্সিয়ার বিপক্ষে ২-১ ব্যবধানে জয় হয় বার্সার। আর এই জয় এনে দিয়েছে পোলান্ডের লেওয়ানডস্কি। কারণ, তিনি ঘরের মাঠে অ্যাথলেটিক ক্লাবের বিপক্ষে জয়সূচক গোলটি করেছিলেন।
অন্যদিকে লা লিগায় বার্সার দ্বিতীয় জয়ে লেওয়ানডস্কির সঙ্গে অবদান রেখেছেন আরও একজন স্পেনের তরুণ ফুটবলার লামিন ইয়ামাল। তিনি ইউরো চ্যাম্পিয়নশিপে দুর্দান্ত খেলেছিলেন। আর এবার সেই ধারা বজায় রেখে লা লিগার প্রথম ম্যাচে খেলা শুরুর ২৪ মিনিটের মাথায় প্রথম গোল করে ১-০ স্কোরে এগিয়ে দেয় বার্সাকে। কিন্তু এরপরেই পথে নামে অ্যাথলেটিক ক্লাব। ৪২ মিনিটে পেনাল্টি শুটে প্রথম গোল করে ওইহান সানচেট। আর এই গোলের পর জয়সূচক গোল করেন লেওয়ানডস্কি। তাতেই জয়ী হয় বার্সেলোনা।
উল্লেখ্য, শনিবারের ম্যাচের প্রথম থেকেই এগিয়ে ছিল বার্সা। তবুও অ্যাথলেটিক ক্লাব মাঝে মধ্যে দুর্দান্ত খেলেছে। দুই ম্যাচের দুটিতেই জিতে লা লিগায় দ্বিতীয় স্থানে রয়েছে বার্সেলোনা। তবে লেওয়ানডস্কি, ইয়ামাল ও রাফিনহার দুর্দান্ত পারফর্ম্যান্সই জয় এনে দিয়েছে বার্সারকে। বলা বাহুল্য, একথা স্বীকার করতেই হবে নতুন কোচ হ্যান্সি ফ্লিক বার্সেলোনাতে এসে শতভাগ সাফল্য ধরে রেখেছে ।