নিজস্ব প্রতিনিধি : শ্রাবণ মাস হল ভগবান শিবের অত্যন্ত প্রিয় একটি মাস। বিশ্বাস করা হয় এই মাসে নিষ্ঠা ভরে শিব পুজো করলে মহাদেবের কৃপাদৃষ্টি লাভ করা যায়।বেশ কিছু নিয়ম পালন করলেই জীবন থেকে সব বাধা দূর করেন ভোলানাথ। এই মাস শিবের উদ্দেশ্যে উৎসর্গীকৃত বলে মনে করা হয়। তবে আপনি কী জানেন এই মাসে কোন রঙের পোশাক পরতে নেই ? এতে রেগে যান মহাদেব। জেনে নিন কোন রঙের পোশাক পরবেন না !
কালো রঙের পোশাক : মনে করা হয় শ্রাবণ মাসে ভুল করেও কালো রঙের পোশাক পরা উচিত নয়। কোনও ধর্মীয় অনুষ্ঠানে কালো রঙ না পরার পরামর্শ দেওয়া হয়। এই রঙের পোশাক পরে শিব মন্দিরে গেলে বা মহাদেবের পুজো করলে অশুভ কিছু হয়।
খাকি রঙের কাপড় : শ্রাবণ মাসে খাকি রঙের জামাকাপড় পরাও অত্যন্ত অশুভ বলে মনে করা হয়।বলা হয়, এমন রঙের পোশাক পরলে পুজোর পূর্ণ ফল পাওয়া যায় না। অসম্পূর্ণ থেকে যায় পুজোর নিয়ম।
বাদামী রঙের কাপড়: শ্রাবণ মাসে বাদামী রঙের পোশাক পরতে নেই। বিশেষ করে শিবপুজোর সময় এই রঙের পোশাক পরা নিষিদ্ধ। এই রঙ অশুভের প্রতীক বলে মনে করা হয়।
কোন রঙের কাপড় পরবেন :
সবুজ জামাকাপড় : শ্রাবণ মাসে সবুজ রঙের পোশাক পরতে পারেন। এটা যেহেতু প্রকৃতির রঙ। এতে ভগবান শিব প্রসন্ন হন।
লাল রঙের কাপড় : এইসময় লাল রঙের কাপড় পরে পুজো দিতে পারেন। এতে শিব খুশি হয়ে থাকে।
নীল রঙ : নীল রঙ মহাদেবের ভীষণ প্রিয়। এছাড়াও সাদা, হলুদ, গেরুয়া রঙ ও পরতে পারেন।