নিজস্ব প্রতিনিধি : আর মাত্র কিছুদিনের অপেক্ষা। খুব শীঘ্রই আসছে সোমবতী অমাবস্যা। এই অমাবস্যা কৌশিকী অমাবস্যা নামে পরিচিত। সোমবারে এই অমাবস্যা হয় বলে একে সোমবতী অমাবস্যা বলা হয়। ভাদ্র মাসের অমাবস্যা তিথি কৌশিকী অমাবস্যা নামে পরিচিত। এই অমাবস্যা অত্যন্ত ফলদায়ক বলে মনে করা হয়। এই অমাবস্যার দিনে তীর্থস্থানে গঙ্গা স্নান করলে সমস্ত পাপ ধুয়ে যায়। পাশাপাশি এই দিনে পিতৃপুরুষের জন্য শ্রাদ্ধ, তর্পণ ও পিণ্ডদান করা হয়। জেনে নিন কবে পড়েছে সোমবতী অমাবস্যা।
সোমবতী অমাবস্যা পড়ছে সোমবার ২ সেপ্টেম্বর। এটি হবে ভাদ্রপদ মাসের অমাবস্যার দিন। এই দিনে পিতৃপুরুষের জন্য শ্রাদ্ধ, তর্পণ ও পিণ্ডদান করা হয়। মনে করা হয়, এতে জীবনের বাধা দূর হয়। বিশ্বাস করা হয় এই দিনে গঙ্গা স্নান করলে পূর্বজন্মের সমস্ত পাপ দূর হয়। ব্যক্তি অমাবস্যার সুফল লাভ করে থাকে।
সোমবতী অমাবস্যায় কী করবেন:
সূর্যদেবকে অর্ঘ্য দিন : সোমবতী অমাবস্যার দিনে পবিত্র নদীতে স্নান করে সূর্যদেবকে অর্ঘ্য দিতে হবে।
গঙ্গা স্নান : এইদিন গঙ্গা স্নান করলে মনে মনে গঙ্গার মন্ত্রগুলি পড়বেন। এটি করলে ভাগ্যের দরজা খুলে যায় বলে মনে করা হয়।
মাছ ও পিঁপড়কে খাওয়ান : এইদিন আটা বা ময়দার বল বানিয়ে মাছ ও পিঁপড়েকে খাওয়ান। তাদের দিকে নজর দিন।
এই গাছগুলি লাগান : সোমবতী অমাবস্যায় অশ্বত্থ, বট, কলা এবং তুলসীর মতো গাছ লাগাতে হবে, বিশ্বাস করা হয় এই বৃক্ষ গুলিতে দেবতারা বাস করেন। ফলে গৃহের মঙ্গল হয়। গাছ বড় হওয়ার সঙ্গে সঙ্গে পূণ্য ফল দিয়ে থাকে।
স্নান সেরে নিন : এই দিনটি পূর্বপুরুষ এবং শিবের পুজোর জন্য। তাই এই দিনে সূর্যোদয়ের আগে নদীতে স্নান করা উচিত। এরপর শিবের অভিষেক করুন ও শিব চল্লিশা পাঠ করুন।