নিজস্ব প্রতিনিধি : বিমানে চেপে রবিবার(২১ জুলাই)মুম্বইয়ে পাড়ি দিয়েছিলেন শুভশ্রী। বিমানবন্দর থেকে অভিনেত্রীর ভিডিও ভাইরালও হয়েছে।অনেকে ভেবেছিলেন কোন ছবির শুট্যিং সারতে গিয়েছেন তিনি।তবে না এমনটা নয়।পরে জানা গেল গ্ল্যামার খচিত অ্যাওয়ার্ড অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছেন শুভশ্রী।সেরা আঞ্চলিক অভিনেত্রীর পুরস্কারে ভূষিত হলেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়।’ইন্দুবালা ভাতের হোটেল’ (Indubala Bhaater Hotel)-এর জন্যই সেরা অ্যাওয়ার্ড পেলেন তিনি।যা নিয়ে অনুরাগীদের মধ্যে সোশ্যাল মিডিয়ায় হইচই পড়ে গিয়েছে।
তবে মুম্বইতে নেক্সার মঞ্চে পুরষ্কৃত হওয়ার সেই মুহূর্ত অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিতে ভোলেন নি রাজ-ঘরনি। সামাজিক মাধ্যমে ভাগ করে নিয়েছেন তিনি। পরনে লাল টুকটুকে শাড়ি খোলা চুলে দাঁড়িয়ে হাসিমুখে অ্যাওয়ার্ড নিচ্ছেন অভিনেত্রী। পুরস্কার হাতে পেয়েই ধন্যবাদ জানালেন পরিচালক দেবালয়, গল্পকার কল্লোল-সহ গোটা ইন্দুবালা টিমকে।
‘ইন্দুবালা ভাতের হোটেলে’ তাঁর অভিনয়ে মন কেড়েছিল দর্শকদের। প্রবীণদের থেকেও প্রশংসা কুড়িয়েছিলেন অভিনেত্রী। কখনও যুবতী বিধবা আবার কখনও বা বয়স্কার বেশে তাক লাগিয়ে দেন অভিনেত্রী। তবে এবার এই সিরিজের জন্যই সেরা আঞ্চলিক অভিনেত্রীর পুরস্কার পেলেন তিনি।
উল্লখ্যে, বিয়ের পরেও সিনেমার পর্দায় ক্যামব্যাক করেই দর্শকদের অসাধারণ সব ছবি উপহার দিয়েছেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়।’পরিণীতা’, ‘বিসমিল্লাহ’, ‘হাবজি গাবজি, ‘ধর্মযুদ্ধ’- সব ছবিতেই ভিন্ন অবতারে ধরা দিয়েছেন অভিনেত্রী।সিরিজের দুনিয়াতেও পা রেখে পুরস্কৃত হলেন। তাঁর অভিনীত ‘বাবলি’ আপাতত মুক্তির অপেক্ষায়, যেখানে আবির চট্টোপাধ্যায়ের বিপরীতে অভিনয় করেছেন তিনি।