আদিত্য রায় কাপুরের বাড়িতে আচমকা প্রবেশ অজ্ঞাতপরিচয় মহিলার, কী হল তারপর…

Share:

নিজস্ব প্রতিবেদন, মুম্বই: অভিনেতা আদিত্য রায় কপূরের বাড়িতে ঢুকে পড়লেন এক অজ্ঞাতপরিচয় মহিলা। পশ্চিম বান্দ্রায় অবস্থিত আদিত্যর বাড়িতে আচমকা ওই অজ্ঞাত মহিলা প্রবেশ করেন বলে অভিযোগ। পরে গাজালা ঝাকরিয়া সিদ্দিক নামে পরিচিত ওই মহিলা দাবি করেন যে তিনি অভিনেতাকে একটি উপহার দিতে চেয়েছিলেন। সেই জন্যই লুকিয়ে বাড়িতে প্রবেশ করেছিলেন। যদিও আদিত্য তাঁর ‘অনুরাগী’কে চিনতে পারেননি। গত ২৬ মে অভিনেতার গৃহ সহায়িকার দায়ের করা অভিযোগের ভিত্তিতে, খার পুলিশ গাজালা ঝাকরিয়ার বিরুদ্ধে বাড়িতে অনুপ্রবেশের অভিযোগে মামলা দায়ের করে।

এফআইআর অনুসারে, অভিনেতা আদিত্য রায় কপূর পশ্চিম বান্দ্রার রিজভি কমপ্লেক্সে থাকেন। ২৬শে মে তিনি শুটিংয়ের জন্য বাইরে ছিলেন। তাঁর গৃহসহায়িকা ৪৯ বছর বয়সী সঙ্গীতা পাওয়ার সেদিন বাড়িতে একাই ছিলেন। সন্ধ্যা ৬টার দিকে ডোরবেল বেজে ওঠে। গৃহসহায়িকা দরজায় একজন মহিলাকে দেখতে পান। মহিলা জিজ্ঞাসা করেন যে এটি অভিনেতা আদিত্য রায় কপূরের বাড়ি কিনা। গৃহসহায়িকা যখন জানান যে হ্যাঁ তাঁরই ফ্ল্যাট, তখন মহিলা বলেন যে তিনি অভিনেতার জন্য পোশাক এবং অন্যান্য উপহার নিয়ে এসেছেন। বিশ্বাস করে সঙ্গীতা মহিলাকে ঘোরে আসতে বলেন।

কিছুক্ষণ পরেই আদিত্য রায় কপূর বাড়ি ফিরে আসেন। সঙ্গীতা তাঁকে মহিলার উপস্থিতি এবং তাঁর সঙ্গে দেখা করার ইচ্ছা সম্পর্কে জানান। কিন্তু আদিত্য তাঁকে চিনতে পারেননি। মহিলা অভিনেতার কাছে যাওয়ার চেষ্টা করলে আদিত্য ফ্ল্যাট থেকে বেরিয়ে সোসাইটির ম্যানেজার জয়শ্রী ডানকড়ুর সঙ্গে যোগাযোগ করেন। ডানকড়ু এরপর আদিত্যর ম্যানেজার শ্রুতি রাওকে বিষয়টি জানান। তিনি দ্রুত রিজভি হাইটসে পৌঁছে খার পুলিশের সঙ্গে যোগাযোগ করেন। এরপর সঙ্গীতা মহিলাকে চলে যেতে বললে মহিলা জানান তিনি যাবেন না। এই ফ্ল্যাটেই থাকবেন।

খবর পেয়ে ঘটনাস্থলে আসে খার থানার পুলিশ। তাদের কাছে মহিলা জানান তাঁর নাম গাজালা ঝাকরিয়া সিদ্দিক। ৪৭ বছর বয়সী মহিলা দুবাইয়ের বাসিন্দা। প্রাথমিক তদন্তের ভিত্তিতে পুলিশ জানিয়েছে যে সম্ভবত কোনও অপরাধমূলক উদ্দেশ্য নিয়েই বাড়িতে প্রবেশ করেছিলেন ওই মহিলা। তাঁর বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে।

অন্য মেয়ের সঙ্গে বিয়ে নিয়ে নিত্য অশান্তি, প্রেমিকাকে খুন করে খাদে ফেলল তরুণ

ড্রেন থেকে উদ্ধার মহিলার কাটা মাথা, তদন্তে পুলিশ

মহারাষ্ট্রে গণেশ উৎসব তুঙ্গে, নিরাপত্তার জন্য ৩৬ জন ডিসিপি সহ ১৭,০০০ কর্মী মোতায়েন করল মুম্বই পুলিশ

মহারাষ্ট্রের পালঘরে বাড়ি ধসে নিহত কমপক্ষে ২, প্রচুর মানুষের আটকে থাকার আশঙ্কা

‘এখন নতুন নেতা তৈরির সময়’, মুম্বইয়ের অধিনায়কত্ব ছাড়লেন অজিঙ্ক রাহানে

জল ঢুকে পড়ল অমিতাভের জুহুর বাংলোয়, কেমন আছেন বিগবি-র পরিবার?

অটো থামাতে বলায় মহিলা পুলিশ কর্মীকে চাপা দিয়ে ১২০ মিটার হিঁচড়ে নিয়ে গেল মদ্যপ চালক

চলে গেলেন ‘থ্রি ইডিয়টস’ খ্যাত অভিনেতা অচ্যুত পোদ্দার, বয়স হয়েছিল ৯১ বছর

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]