মহাদেবকে খুশি করতে নিবেদন করুন এই ৫ ফুল

Share:

নিজস্ব প্রতিনিধি :  চলছে শ্রাবণ মাস ! শিবকে খুশি করতে ব্যস্ত ভক্তরা।একদিকে তিনি যেমন অল্পেই খুশি হন তেমন রেগে গেলে রুদ্ররুপ ধারণ করেন তিনি। সোমবার দিনটি হল মহাদেবের খুবই প্রিয়। এই দিনে মহাদেবকে খুশি করুন এই ৫ ফুল দিয়ে। এই ফুল নিবেদন করলে মহাদেব অত্যন্ত তুষ্ট হন ভক্তের উপর এবং মনের ইচ্ছে পূরণ করে থাকেন।

কলকে ফুল :  এই কলকে ফুল হলদে করবী বা পীতকরবী নামেও পরিচিত। এই কলকে ফুল বিভিন্ন ধরনের হয়, তবে হলুদ কলকে ফুল শিবের খুব প্রিয়। এছাড়া সাদা, গোলাপী ও সিঁদুর রং কলকে ফুলও মহাদেবকে নিবেদন করতে পারেন।

আকন্দ ফুল: সাদা ও নীল রঙের আকন্দ ফুল ভোলানাথের খুব প্রিয়। তাই সোমবারে আকন্দ ফুল নিবেদন করতে পারেন। বলা হয় এতে ভক্তের প্রতি বিশেষ দৃষ্টি দেন মহাদেব।

পারিজাত ফুল : কথিত আছে যে পারিজাত ফুল হল শিবের ভীষণ প্রিয়। মনে করা হয় এটি স্বর্গের ফুল। এই ফুল নিবেদন করলে খুশি হন মহাদেব।

ধুতরো ফুল : শিবকে খুশি করতে সাদা অথবা নীল ধুতরো ফুল নিবেদন করতে পারেন। এই ফুলও মহাদেবের অত্যন্ত প্রিয় বলে মনে করা হয়।

নিয়মবিধি : সোমবার সকাল সকাল ঘুম থেকে উঠে পড়ুন, স্নান সেরে পবিত্র হয়ে নিন। ধোয়া কাপড় পড়ে বাড়ির শিব মন্দিরে বা যেকোন শিব মন্দিরে গিয়ে মহাদেবের জলাভিষেক করুন। এরপর মহাদেবকে প্রিয় ফুল অর্পন করুন।তারপর জলের সঙ্গে দুধ, মধু, দই, ঘি ও চিনি মিশিয়ে শিবলিঙ্গে লেপন করুন। পুনরায় আবার জলাভিষেক করুন। শিব চালিসা পাঠ করতে পারেন। এরপর ভোগ নিবেদন করুন ও আরতি সেরে নিন। এতে তুষ্ট হবেন মহাদেব।

কৈলাস পর্বত তুলতে গিয়ে কী দশা হয়েছিল রাবণের ? জেনে নিন অজানা কাহিনি

কেন কেতকীকে অভিশাপ দিয়েছিলেন দেবাদিদেব মহেশ্বর?

কী ভাবে সৃষ্টি হয়েছিল মহাদেবের প্রধান অস্ত্র ত্রিশূলের?  

প্রত্যেক দেব দেবীর রয়েছে পৃথক দিক, জেনে নিন আপনিও

শিবলিঙ্গে নিবেদিত প্রসাদ নিয়মিত খাচ্ছেন, কী হতে পারে জানেন?

প্রলয়ের বার্তা শুনে পিনাক নিক্ষেপ করেছিলেন দেবাদিদেব, জেনে নিন মারণাস্ত্রের পৌরাণিক কাহিনি 

জানেন কী এই মন্দিরের গর্ভগৃহে একই সঙ্গে বিরাজমান মা কালী ও শিব

ব্রাহ্মণ বেশে পার্বতীর কাছে এসেছিলেন স্বয়ং মহাদেব : জানুন হর-পার্বতীর বিবাহের অভূতপূর্ব কাহিনী 

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]