অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতির ডাক আলু ব্যবসায়ীদের, চিন্তায় মধ্যবিত্তরা  

Share:

নিজস্ব প্রতিনিধিঃ মুরগি পরিবহণ ব্যবসায়ীদের পরে এবার অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতির ডাক দিলেন আলু ব্যবসায়ীরা। এর ফলে  রবিবার থেকে আলুর জোগানে পড়তে চলেছে টান। আর তাতে চিন্তার ভাঁজ পড়েছে মধ্যবিত্তদের কপালে। শনিবার বাঁকুড়ার জয়পুরের একটি বেসরকারি হোটেলে বৈঠক হল আলু ব্যবসায়ী সমিতির। আর সেখানেই কর্মবিরতির ডাক দিল প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতি।

কী কারণে এই ধর্মঘট? ব্য়বসায়ীদের অভিযোগ, আলুর দাম নির্ভর করে চাহিদা এবং জোগানের উপর। এই আবহে আলুর দাম কমাতে ক্রমাগত সরকারি চাপ দিচ্ছে রাজ্য সরকার। ভিনরাজ্যে রপ্তানিতেও নিষেধাজ্ঞা জারি রয়েছে। সেইজন্য  অনির্দিষ্টকালের কর্মবিরতির ডাক দিয়েছে আলু ব্যবসায়ীরা। এই প্রসঙ্গে প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতির রাজ্য সম্পাদক জানিয়েছেন, ‘বর্তমানে রাজ্যে জোগান বাড়িয়ে আলুর দাম কমানোর কোন নির্দেশিকা নেই । শুধু তাই নয় আলুবোঝাই ট্রাকগুলি রাজ্যের সীমান্তে আটকে দেওয়া হচ্ছে। আমরা এর প্রতিবাদেই আন্দোলনে নামতে চলেছি।‘

উল্লেখ্য, কিছু দিন আগে খোলা বাজারে আলু- পিঁয়াজের দাম বৃদ্ধি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুধু তাই নয় সবজির দাম নিয়ন্ত্রণে আনতে নেন বেশ কিছু ব্যবস্থা। আর তাতেই বিপাকে পড়ে কর্মবিরতির ডাক দিল আলু ব্যবসায়ীরা। যার জেরে রবিবার থেকে মধ্যবিত্তদের মাথায় হাত পড়তে চলেছে।

হাতে সময় কম, চটজলদি আলুর ৩ রেসিপি বানিয়ে নিলেই কেল্লাফতে

ধর্মঘট শুরু হতেই হু হু করে  বাড়ল আলুর দাম, মাথায় হাত আমজনতার

মিলল না রফাসূত্র, আমজনতাকে বিপদে ফেলে ধর্মঘটে আলু ব্যবসায়ীরা

আরও এক মাস হিমঘরগুলিতে রাখা যাবে আলু , জানাল নবান্ন  

ভিন রাজ্যে আলু পাচার রুখল পুলিশ, বিভিন্ন সীমান্তে আটক শতাধিক লরি

সুখবর , এবার ২৬ টাকা কেজিতে বিক্রি হবে আলু

আর মিলবে না আলু, মাথায় হাত আমজনতার

মামলা নিষ্পত্তি করার জন্য ঘুষ হিসাবে ৫ কেজি আলু চেয়ে বড় শাস্তি পেলেন পুলিশকর্মী

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]