মামলা নিষ্পত্তি করার জন্য ঘুষ হিসাবে ৫ কেজি আলু চেয়ে বড় শাস্তি পেলেন পুলিশকর্মী

Share:

নিজস্ব প্রতিনিধিঃ ঘুষ হিসাবে পুলিশের  টাকা চাওয়ার ঘটনা এখন অতীত। এবার সামনে এল এক অন্য তথ্য। ঘুষ হিসাবে চাওয়া হল পাঁচ কেজি আলু। এমনই ঘটনা ঘটেছে উত্তরপ্রদেশের কনৌজে। সেখানেই কর্মরত এক সাব-ইন্সপেক্টরের বিরুদ্ধে উঠেছে অভিযোগ। ইতিমধ্যেই তাঁকে সাসপেন্ড করা হয়েছে।

জানা গিয়েছে, রাম কৃপাল সিং নামে এক ব্যক্তি মামলা নিষ্পত্তির জন্য সাব – ইন্সপেক্টরকে অনুরোধ করছিল । আর সেই সময় পুলিশ কর্মী   ওই ব্যক্তির কাছে ঘুষ হিসাবে ‘পাঁচ কেজি ‘ আলু চান। ইতিমধ্যেই এই ঘুষ চাওয়ার অডিও ভাইরাল হয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়। সেখানে  শোনা গিয়েছে ,অভিযুক্ত পুলিশকর্মী ঘুষ হিসাবে এক কৃষকের কাছে ৫ কেজি চাইছে। প্রথমে ওই কৃষক ২ কেজি আলু দিতে চান । এরপর  জোর দেওয়া হলে শেষ পর্যন্ত ৩ কেজি আলু দিতে রাজি হন  কৃষক।

এই ঘটনা ছড়িয়ে পড়তেই তৎপর হয়ে ওঠে পুলিশ। কনৌজের এসপি অমিত কুমার আনন্দ সৌরিখ থানার অন্তর্গত ভাওয়ালপুর চাপুন্না চৌকিতে কর্তব্যরত সাব-ইন্সপেক্টরকে সাসপেন্ড করার নির্দেশ দিয়েছেন। ইতিমধ্যেই এই ঘটনা নিয়ে শুরু হয়েছে তদন্ত। জানা গিয়েছে, এই ঘটনার জন্য কনৌজের সার্কেল অফিসার কমলেশ কুমারকে তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে।

ব্যারাকপুর থেকে ছাংগু বাবার দুই সাগরেদকে গ্রেফতার করল উত্তরপ্রদেশ পুলিশ

‘আমি জীবিত, পোস্টমর্টেম করবেন না’, পুলিশের কাছে কাতর আর্জি ‘মৃত’ যুবকের  

ছাদনাতলা থেকে অপহৃত বর, অভিযোগের আঙুল নৃত্যশিল্পীদের দিকে

হাতে সময় কম, চটজলদি আলুর ৩ রেসিপি বানিয়ে নিলেই কেল্লাফতে

পিকনিক স্পটে বাগদত্তার সামনেই ভয়াবহতার শিকার নাবালিকা, তারপর…

শিক্ষক-বিদায়ে বাঁধভাঙা কান্না পড়ুয়াদের, নেটানাগরিকদের চোখ ভিজল ভাইরাল ভিডিওতে

৩০ কোটির আয়কর নোটিশ পেয়ে হতবাক উত্তর প্রদেশের কৃষক

২৫তম বিবাহবার্ষিকীতে নাচতে নাচতেই লুটিয়ে পড়লেন, তার পর….

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]