Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

দলের মুখরক্ষার্থে দুর্গাপুজো নিয়ে টুইট মালব্যের! হাসছে বাঙালি

বাংলার পরিকাঠামোকে নিজেদের করা উন্নয়ন বলে তুলে ধরে বারে বারে যেমন বিজেপির মুখ পুড়ছে তেমনি দলের মুখ রক্ষা করতে গিয়ে টুইতে মমতাকে আক্রমণ করে আদতে বিজেপির মুখই বেশি করে পুড়িয়ে দিলেন অমিত মালব্য। করে বসলেন আত্মঘাতী গোল। 

Share:

নিজস্ব প্রতিনিধি: দুর্গাপুজো তুমি কার? বিজেপির না মমতার? কলকাতা পুরনিগমের নির্বাচনী প্রচার যখন শেষ হচ্ছে ঠিক তখনই দুর্গাপুজো নিয়ে বিজেপি ও তৃণমূলের মধ্যে রীতিমত যুদ্ধ শুরু হয়ে গিয়েছে। তবে এটা ঘটনা, তৃণমূল দুর্গাপুজোর সঙ্গে যেভাবে ওতঃপ্রত ভাবে জড়িত, বিজেপি তা কোনওভাবেই নয়। আর তাই দুর্গাপুজোর ইউনেস্কো স্বীকৃতি তৃণমূলের কাছে যতটা সাফল্য আর উদযাপনের বিজেপির কাছে ঠিক ততটাই উৎকণ্ঠার। কেননা তাঁরা ভোটে জিততে চেয়ে দুর্গাপুজো নিয়ে একাধিক মিথ্যা কথা বলে গিয়েছে একুশের বিধানসভা নির্বাচনের আবহে। এখন তাঁদের আরও বড় মুখ পুড়েছে কলকাতা পুরনিগমের নির্বাচনী আবহে দুর্গাপুজোর বিশ্বঐতিহ্যের স্বীকৃতি। সন্দেহ নেই এই সময়ে এই স্বীকৃতি তৃণমূলের হাত যতটা শক্ত করে দিয়েছে বিজেপির মুখ ঠিক ততটাই পুড়িয়েছে। পরিস্থিতি প্রতিকূল বুঝেই এবার বিজেপির নেতারা নেমে পড়েছেন ড্যামেজ কন্ট্রোলে। তারই অঙ্গ হিসাবে বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্য কার্যত দলের মুখরক্ষার্থে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ শানলেন টুইট করে, যা দেখে হাসছে বাঙালি।

অমিতের দাবি, দুর্গাপুজোর বিশ্বঐতিহ্যের স্বীকৃতি এসেছে মোদি সরকারের উদ্যোগের কারনে। সেখানে তৃণমূল বা রাজ্য সরকার কিংবা মমতা বন্দ্যোপাধ্যায়ের কোনও ভূমিকা নেই। যদিও বাস্তব এটাই যে মোদি সরকার দেশের ক্ষমতায় আসার অনেক আগেই পশ্চিমবঙ্গ সরকার কলকাতার দুর্গাপুজোকে ইউনেস্কোর বিশ্বঐতিহ্যের তালিকাভুক্ত করতে প্রচেষ্টা শুরু করে দিয়েছিল। কিন্তু অমিত সে সবের মধ্যে যাননি। বাংলার নানা উন্নয়নমূলক পরিকাঠামো তুলে ধরে ঠিক যেমন ভাবে বিজেপি শাসিত নানা রাজ্যের সরকার কিংবা কেন্দ্র সরকার সেগুলি নিজেদের করা উন্নয়ন বলে চালাতে চাইছে এখন তেমনই অমিত মালব্য দাবি করছেন দুর্গাপুজোর বিশ্বঐতিহ্যের স্বীকৃতির জন্য মোদি সরকারই উদ্যোগ নিয়েছে। সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় বা পশ্চিমবঙ্গ সরকারের কোনও ভূমিকা নেই। আর এই জলজ্যান্ত মিথ্যা দাবিকে দেখেই এখন হাসছে বাঙালি।

ঠিক কী বলেছেন অমিত? টুইটে মালব্য লিখেছেন, ‘মমতা বন্দ্যোপাধ্যায় আপনি কিছু করেননি। আপনি এই পুরস্কার পাননি। এই সম্মান ভারত পেয়েছে, বাংলার মানুষজন পেয়েছেন। এই সম্মানের জন্য দুর্গাপুজোর প্রস্তাব পাঠিয়েছিল মোদী সরকারের অধীনস্ত একটি সংস্থা সঙ্গীত নাটক অ্যাকাডেমি। আপনি দুর্গাপুজোকে ধ্বংস করার জন্য সমস্ত প্রয়াস করেছেন।’ বাঙালি মাত্রই জানেন মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধী দলনেত্রী থাকাকালীন সময় থেকেই কলকাতার দুর্গাপুজোর সঙ্গে ওতঃপ্রত ভাবে জড়িত। তাঁকে ঘিরে অরূপ বিশ্বাস, ফিরহাদ হাকিম, দেবাশিষ কুমার, বাপ্পাদিত্য চট্টোপাধ্যায়, পার্থ চট্টোপাধ্যায়, সুজিত বসু, মদন মিত্র, শশী পাঁজা, অতীন ঘোষ, পরেশ পাল এবং সদ্য প্রয়াত সুব্রত মুখোপাধ্যায়রা কলকাতার কোন কোন হেভিওয়েট পুজোর সঙ্গে জড়িত তা কলকাতাবাসী জানেন, পুজোপাগলরা জানেন, পুজোপ্রেমীরা জানেন। তাই কলকাতার দুর্গাপুজোর সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়, তৃণমূল কংগ্রেস, পশ্চিমবঙ্গ সরকার কতখানি জড়িত সেটা নতুন করে প্রমাণ করার কোনও প্রয়োজন নেই। শুধুই বিজেপিকে মনে করিয়ে দেওয়া ভাল, মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারই ক্লাবে ক্লাবে টাকা দিয়েছেন কোভিডের মধ্যেও যাতে দুর্গাপুজোর ঐতিহ্য বজায় রাখা যায়। সঙ্গে দিয়েছেন বিদ্যুৎ ক্ষেত্রে ছাড়। বিজেপি বরঞ্চ সেই সব আটকাতে আদালতে মামলা ঠুকেছিল। দুর্গাপুজ বন্ধ করে দিতে কোভিডকালে অতিবড় সচেতক নাগরিক হিসাবে অন্যদের দিয়ে হাইকোর্টে মামলা ঠুকেছিল। এখনও রাজ্যের প্রতিটি ক্ষেত্রে তাঁরা মামলার পর মামলা ঠুকে চলেছে সব কিছু আটকে দেওয়ার জন্য। তাই বাংলার পরিকাঠামোকে নিজেদের করা উন্নয়ন বলে তুলে ধরে বারে বারে যেমন বিজেপির মুখ পুড়ছে তেমনি দলের মুখ রক্ষা করতে গিয়ে টুইতে মমতাকে আক্রমণ করে আদতে বিজেপির মুখই বেশি করে পুড়িয়ে দিলেন অমিত মালব্য। করে বসলেন আত্মঘাতী গোল। 

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

তৃণমূলের হয়ে কাজের অভিযোগ! পাঁচ বিএলওকে সাসপেন্ড ও এফআইআরের নির্দেশ কমিশনের

‘৪ তারিখের পর সব অত্যাচারের হিসেব হবে’, সবং থেকে বিজেপিকে হুঁশিয়ারি অভিষেকের

জঙ্গলমহলে নির্বাচনী প্রচারে আসছেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী, মমতার পাশে থাকার বার্তা

‘‌মানুষের জন্য শেষ রক্তবিন্দু দিয়ে লড়াই করব’‌, নির্বাচন মরশুমে বার্তা মমতার

দ্বিতীয় দফার ভোটের আগে ভবানীপুরে জোরদার প্রচার মমতার

‘বাংলায় বিজেপি সরকার গড়েই গোর্খাদের সমস্যার সমাধান করবে,’ ফের প্রতিশ্রুতি শাহের

‘দাগ আচ্ছে হ্যায়’, প্রথম দফায় বিজেপির ৭০ শতাংশ প্রার্থীই ‘দাগি’

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

0:00