সংরক্ষণ বিরোধী আন্দোলনে অগ্নিগর্ভ বাংলাদেশ, সংঘর্ষ-গুলিতে নিহত ৬

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: সরকারি চাকরিতে সংরক্ষণ প্রত্যাহারের দাবিতে শুরু হওয়া আন্দোলনে অগ্নিগর্ভ হয়ে উঠেছে গোটা বাংলাদেশ। আন্দোলন ভাঙতে পুলিশ এবং দলের ছাত্র সংগঠন ছাত্র লীঘের কুখ্যাত গুন্ডাদের লেলিয়ে দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রাজধানী ঢাকা, রংপুর ও চট্টগ্রামে আন্দোলনকারীদের লক্ষ্য করে পুলিশ ও ছাত্র লীগের কুখ্যাত সন্ত্রাসীদের গুলিতে কমপক্ষে ছয় জন প্রাণ হারিয়েছেন। গুরুতর জখম হয়েছেন আরও কয়েকশ বিক্ষোভকারীরা। তাঁদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। ফলে মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করছেন প্রশাসনিক আধিকারিকরা। যদিও পুলিশ ও ছাত্র লীগের কুখ্যাত গুন্ডাদের নির্বিচারে গুলির মুখেও পিছু হঠেননি আন্দোলনকারীরা। উল্টে আন্দোলনকারীদের বিক্ষোভে অচল হয়ে পড়েছে ঢাকা।

মঙ্গলবার চট্টগ্রামে সংরক্ষণ বিরোধী আন্দোলন ঘিরে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশ ও ছাত্র লীগের যৌথ বাহিনীর ব্যাপক সংঘর্ষ ঘটে। অভিযোগ আন্দোলনকারীদের লক্ষ্য করে নির্বিচারে রাবার বুলেট ও গুলি চালায় পুলিশ ও ছাত্র লীগের গুন্ডারা। তাতে তিন জন প্রাণ হারিয়েছেন। গুলিবিদ্ধ হয়েছেন আরও ২০ জন। তাঁদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।  রংপুরে সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারী পড়ুয়াদের সঙ্গে পুলিশ ও ছাত্রলীগের দফায় দফায় সংঘর্ষ হয়। এ সময় পুলিশ রাবার বুলেট ও কাদাঁনে গ্যাসের সেল নিক্ষেপ করে। সংঘর্ষে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী নিহত হয়েছেন। নিহত পড়ুয়ার নাম আবু সাইদ। রাজধানী ঢাকাতেও আন্দোলনকারীদের সঙ্গে শাসকদল আওয়ামী লীগের পোষ্য গুন্ডাবাহিনীর সংঘর্ষে একজন প্রাণ হারিয়েছেন। তাঁর পরিচয় জানা যায়নি।

শুধু ঢাকা, চট্টগ্রাম কিংবা রংপুর নয়, দেশের অন্যান্য প্রান্তেও সংরক্ষণ বিরোধী আন্দোলনকারীদের সঙ্গে পুলিশ ও ছাত্রলীগ-যুবলীগের পোষ্য গুন্ডাদের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষের সময়ে নির্বিচারে বোমা-গুলি নিক্ষেপ করেছে পুলিশ ও ছাত্র-যুব লীগের গুন্ডারা। তাতে কয়েকশ বিক্ষোভকারী গুরুতর আহত হয়েছে। পুলিশ ও ছাত্রলীগের যৌথ আক্রমণের শিকার হলেও আন্দোলন থেকে পিছু হঠছেন না  বিক্ষোভকারীরা। বরং সময় গড়ানোর সঙ্গে সঙ্গে ক্ষোভ ছড়িয়ে পড়ছে।

সাকিবের বিরুদ্ধে দায়ের খুনের মামলা, বাংলাদেশে ফিরলেই গ্রেফতার

বাংলাদেশে কোটা আন্দোলনে নিহত ৬৫০, দাবি রাষ্ট্রপুঞ্জের

চাকরি থেকে ছাঁটাইয়ের পরে গ্রেফতার হাসিনা ঘনিষ্ঠ সেনা কর্তা

বাংলাদেশের মতো রাজ্যে ক্ষমতা দখলের চেষ্টা হচ্ছে, বিস্ফোরক মমতা

হাসিনার উ‍ৎখাতের পিছনে ‘হাত’ থাকার অভিযোগ অস্বীকার মার্কিন যুক্তরাষ্ট্রের

বুলেটের মুখে বুক পেতে দিয়েছিলেন, তবুও ছেলের ভাস্কর্য চান না আবুর বাবা

কোটা আন্দোলনের প্রথম শহীদের পরিবারের সঙ্গে দেখা করবেন ইউনূস

স্বৈরাচারী হাসিনার পতন ঘটতেই বাংলাদেশ জুড়ে বিজয় উ‍ৎসব

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]