Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

বর্ষাকালে পা’য়ে অ্যালার্জি! জেনে নিন সংক্রমণ এড়াবেন কি করে!

Share:

নিজস্ব প্রতিনিধি : বর্ষাকালে না চাইতেও ঘরের বাইরে তো বেরোতেই হয়। নিত্য দিন বাজার হাট থেকে করা থেকে শুরু করে অফিস যাত্র্রীদের এই একটা সমস্যা। অনেকে বর্ষাকালেও মোজা ব্যবহার করেন। পা থেকে মোজা খুলে দেখতেই পায়ে চুলকুনি শুরু হয়ে যায় অনেকের। চুলকানি, ব়্যাশ তো হয়ই। এমনকী দুর্গন্ধও বেরতে পারে। নোংরা রাস্তার জল কাদা পায়ে লেগে পায়ের বারোটা বেজে যায়। অবহেলা করলে ভয়ানক সংক্রমণ হতে পারে। জেনে নিন সংক্রমণ থেকে বাঁচবেন কীভাবে।

পা সর্বদা শুকনো রাখুন : বর্ষাকালে ফাঙ্গাল ইনফেকশন এড়াতে পা সবসময় শুকন রাখতে হবে। যতটা সম্ভব পা ড্রাই রাখত হবে। কিংবা জল কাদায় নামলে পরিস্কার জল দিয়ে পা ধুয়ে নিতে হবে। বাইরে বেরোলে সঙ্গে রাখুন ট্যিসু পেপার। পায়ে জল লাগলেই টিস্যু পেপার দিয়ে মুছে নিন।

ছোট করে নখ রাখা : পায়ের নখ হতে হবে ছোট। বড় করে নখ রাখলে চলবে না। পায়ের নখ বড় করে রাখলে নোংরা জমে ইনফেকশন হতে পারে। তাই সংক্রমণ থেকে বাঁচতে পায়ের নখ ছোট রাখা জরুরী।

গরম জল ও ক্রিম : রোজ স্নানের সময় সাবান জল অথবা আলাদা পাত্রে গরম জল দিয়ে ভালো করে পা পরিষ্কার করে নিতে পারলে খুব উপকার পাওয়া যায়। অথবা গরম জলে কোনও শ্যাম্পু ও লবন মেশান। তারপর ১০- ১৫ মিনিট সেই জলে পা ভিজিয়ে রাখুন। এতে পা রক্ষা পায় সংক্রমণ থেকে।

এছাড়াও ত্বকের সংবেদনশীলতা অনুযায়ী যেকোন ক্রিম পায়ে লাগাতে পারেন। এতে পায়ের চামড়া নরম হবে। ময়শ্চারাইজারও লাগাতে পারেন।

শুকনো জুতো : বর্ষাকালে জুতো এমন ব্যবহার করা উচিত যা শুকিয়ে যাবে তাড়াতাড়ি। ফলে পা ভিজে থাকবে না। সংক্রমণের ফাঁদও এড়ানো যাবে।

উল্লেখ্য, সংবেদনশীল ত্বকের জন্য, পায়ের ত্বক জ্বালা করলে, কিংবা ক্ষতস্থানে ঘা হয়ে গেলে চিকিৎসকের পরামর্শ নিন।

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00