শিশুকে জল ফুটিয়ে খাওয়ানো কী উচিত ? জেনে নিন বিশেষজ্ঞরা কী বলছে!

Share:

নিজস্ব প্রতিনিধি : বাড়িতে নতুন সদস্যের আগমন ঘটলে এর থেকে আনন্দের আর কিছু হতে পারে না। তবে চিন্তাও হয় কেননা ছোট বাচ্চার যত্ন নেওয়া এতটাও সহজ নয়। এর জন্য রাখতে হয় সঠিক জ্ঞান ও খেয়াল রাখার প্রবণতা। প্রত্যেক টা মূহুর্তে শিশুর খেয়াল রাখাটা খুব গুরুত্বপূর্ণ একজন মায়ের কাছে। শিশু বেড়ে ওঠার সঙ্গে সঙ্গে আরও বেশি যত্নশীল হতে হয় অভিভাবকদের।

মূলত শিশুর বয়স ৬ মাসের পর থেকে জল খাওয়ানোর পরামর্শ দিয়ে থাকেন চিকিৎসকেরা। সেক্ষেত্রে অনেক মা-বাবা সন্তানদের জল ফুটিয়ে খাওয়ান। এমন ধারণা অনেকেরই আছে যে, জল ফুটিয়ে খাওয়ালে তাতে জীবানু থাকে না। ফলে শিশু অসুখ বিসুখ থেকে রেহাই পায়। তবে এই ধারণা কি আদৌ ঠিক? তবে সঠিক ধারণাই বা কী? এই নিয়ে সঠিক উপায় জানালেন, শহরের (কলকাতা) বিশিষ্ট শিশুরোগ বিশেষজ্ঞ পল্লব চট্টোপাধ্যায়।

শিশুদের কেমন জল খাওয়া উচিত : ডাঃ চট্টোপাধ্যায় জানাচ্ছেন, ছোটদের খুব ঠাণ্ডা বা অতিরিক্ত গরম জল না খাওয়াই ভালো। তাঁর কথায়, দৈহিক তাপমাত্রার কাছাকাছি জলের তাপমাত্রা থাকলে ভালো হয়।শিশুকে খুব ঠাণ্ডা জল দিলে তা থেকে গলায় কোল্ড ইনজুরি হতে পারে।আবার গরম জল দিয়ে খাদ্যনালী ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা থেকেই যায়। এছাড়াও ভাইরাল বা ব্যাকটেরিয়াল সংক্রমণ হয়ে থাকলে তা আরও খারাপ আকার ধারণ করে। এর থেকে গলায় ব্যথা হতে পারে শিশুদের।

ফুটিয়ে জল খাওয়া উচিত কিনা : যেহেতু কলের জলে বা নন পিউরিফায়েড জলে জীবাণু থেকে যায়। তাই এক্ষেত্রে জল সর্বদা ফুটিয়ে খাওয়া উচিত। তবে শিশুকে কখনোই গরম গরম জল দেওয়া উচিত নয়। সেই জল ঠান্ডা করে অথবা মৃদ উষ্ন জল শিশুকে দিলে ভাল হয়। তবে শিশুকে জল খাওয়ানোর আগে হাতে নিয়ে দেখুন সেটা কতটা শিশুর জন্য সহনীয় হবে। ঘরের তাপমাত্রার জল দিলে অবশ্য সুবিধে হয়।

সতর্কতা : তবে পিউরিফায়ারের জলেও অনেক সময় জীবানু থাকতে পারে সেই নিয়েও সতর্ক করেন চিকিৎসক। অনেক সময় পিউরিফায়ারের জলেও জীবাণু থাকতে পারে। অনেকক্ষেত্রেই দেখা যায়, সময়মতো পিউরিফায়ার সার্ভিসিং হয়নি। সেখানে জীবানু থেকেই যায়। ফোটানো জল খেলে সন্তানের অসুস্থ হওয়ার আশঙ্কা থেকে যায়। তাই ফোটানো জল খাওয়া উচিত।

বড়দিনের আগেই জানুন কেক তৈরির এই ৫ টোটকা

হাইড্রেট রাখবে শরীর, হার্টের বন্ধু এই আনাজেই আছে মন শান্ত করার উপায়

বর্ষাকালে পা’য়ে অ্যালার্জি! জেনে নিন সংক্রমণ এড়াবেন কি করে!

ফল খেলেই অম্বল!কোনটা সঠিক ধারণা-জানালেন চিকিৎসকেরা

শুধু ওজন নয়, শরীর থেকে বিষাক্ত পদার্থ ডিটক্স করবে এই ৩ পানীয়

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]