শীতকালে চিনি নাকি গুড় খাওয়া ভাল ?

Share:

নিজস্ব প্রতিনিধি : অনেকে আছেন যারা মিষ্টি প্রেমী মানুষ। সব খাবারে মিষ্টির ছোঁয়া ছাড়া চলে না। আবার অনেকেই চিনি খাওয়া নিয়ে কনফিউশনে পড়ে থাকেন। একদিকে চিনি, অন্যদিকে গুড়, জানেন কী শরীরের জন্য কোনটা ভাল ? আপনি কী ওজন নিয়ে সমস্যায় পড়েছেন ? তবে জেনে নিন চিনি বা গুড়ের মধ্যে কোন মিষ্টত্ব শরীরের জন্য উপকারী।

চিনির কথা বলতে গেলে অনাদিকাল থেকে খাদ্যের আকর্ষণীয় উপাদান এটি। তবে আপনি যদি নিয়মিত চিনি খান তবে তা স্বাস্থ্যের জন্য মোটেও ভাল নয়। কেননা বিশেষজ্ঞরা বলছেন, স্বাস্থের জন্য সাদা চিনি মোটেও নিরাপদ নয়। এর কারণ, বেশি প্রক্রিয়াকরণের কারণে সাদা চিনিতে ক্যালরি ছাড়া অন্য কোনো খনিজ উপাদান নেই। বিশেষজ্ঞরা চিনিকে হোয়াইট পয়জন বা সাদা বিষ বলে থাকেন। চিনি দ্রুত রক্তে মিশে রক্তে শর্করার মাত্রা যেমন বাড়িয়ে দেয়, তেমনি ওজন বাড়াতেও দারুন কার্যকরী এই চিনি। যাদের ওজন খুব বেশি তাঁরা চিনি যতটা সম্ভব এড়িয়ে চলুন।

অন্যদিকে গুড়ের পুষ্টিগুণ নিয়ে কোন কথা হবে না। গুড় তালের রস, আখ, খেজুরের রস থেকে তৈরি করা হয়। এটি হল প্রাকৃতিক মিষ্টি। এর মধ্যে থাকে দেহের প্রয়োজনীয় সব খনিজ। যেমন- প্রতি ১০০ গ্রাম গুড়ে প্রায় ৭০ গ্রাম সুক্রোজ (আখ ও বিট থেকে প্রাপ্ত চিনির পারিভাষিক নাম) থাকে যেখানে একই পরিমাণ চিনিতে থাকে ৯৯ গ্রাম। এছাড়া গুড়ে প্রায় ৩৮৩ ক্যালরি, ফ্রুক্টোজ ১০ গ্রাম, প্রোটিন ০ দশমিক ৪ গ্রাম, চর্বি বা ফ্যাট ০.১ গ্রাম, আয়রন ১১ মিলিগ্রাম, ম্যাগনেশিয়াম ৭০-৯০ মিলিগ্রাম, পটাশিয়াম ১ দশমিক ৫৬ মিলিগ্রাম, ম্যাঙ্গানিজ ০.২ থেকে শূন্য দশমিক ৫ মিলিগ্রাম এবং ভিটামিন এ, সি, ই, ক্যালসিয়াম, জিংক, ফসফরাস ও কপার থাকে।

চিনি ও গুড় দুটোই আখের রস থেকে তৈরি হলেও চিনি প্রক্রিয়াকরণের কারণে ক্যালরি ছাড়া অন্য কোনো পুষ্টি উপাদান থাকে না, যা গুড়ে থাকে।এছাড়াও গুড়ে আয়রন থাকায় শরীরে আয়রনের ঘাটতি পূরণ করে, ফলে রক্তশূন্যতা প্রতিরোধে সাহায্য করে। তবে যাদের অন্য উৎস থেকে আয়রন গ্রহণের পরিমাণ কম, তাদের ক্ষেত্রে শুধুই গুড় থেকে এই ঘাটতি পূরণ সম্ভব নয়।

আরও পড়ুন : শীতকালে গরম জল নাকি ঠান্ডা জল খাবেন ?

গুড় অ্যান্টি–অক্সিডেন্টের ভালো উৎস। এতে ফেনোলিক অ্যাসিড থাকায় শরীরে অক্সিডেন্ট ও স্ট্রেস কমায় ফলে বয়স ধরে রাখতে সাহায্য করে।

কিন্তু চিনির মত গুড়ও শরীরে শর্করার মাত্রা বাড়িয়ে দিতে পারে। তাই অতিরিক্ত গুড় না খাওয়াই ভাল। বিশেষ করে ডায়াবেটিক রোগীদের ক্ষেত্রে চিনির মতো গুড়কেও বাদ দিতে হবে। স্বাস্থ্যঝুঁকি থাকলে এই নিয়ে বিশেষজ্ঞের পরামর্শ নিন।

আরও পড়ুন : লো প্রেশারে ভুগছেন? এই খাবার গুলো তালিকায় রাখছেন তো ?

কড়াইশুঁটি নয়, চেখে দেখুন পালং কচুরি ! জিভে জল আনবেই…

ফুলকপি দেখলেই নাক সিঁটকান? জিভে জল আনবে লোভনীয় এই স্ন্যাকস

পিৎজা খাবে বলে বায়না করছে খুদে ? পাউরুটি দিয়ে বানিয়ে দিন এই কন্টিনেন্টাল পদ

শীতে বাড়ছে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা, সুস্থ থাকতে কী করবেন?

শীতের রাতে ‘গরম শব্দের’ সন্ধান দেবে এই বইগুলো

শীতের সন্ধ্যেয় বাইকে লম্বা সফরে বেরোচ্ছেন ? সাবধান ওত পেতে আছে…কি করবেন জানুন

শীতকালে লেন্স পরার আগে এইসব মাথায় রাখছেন তো ? ভুল হলেই কিন্তু…

পা ফেটে চৌচির ? এই নিয়ম মানলেই ত্বক হবে মাখনের মত মোলায়েম

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]