নিজস্ব প্রতিনিধি : অনেকেই আছেন যারা ডিহাইড্রেশনের সমস্যায় ভুগে থাকেন। আবার অনেকেই আছেন যারা রোগা হতে চান! অনেকে পেটের সমস্যায় ভুগে থাকেন। ভাবছেন তো এতগুলো সমস্যা,সমাধান কী ? আছে আছে সমাধান লুকিয়ে রয়েছে একটি সহজলভ্য আনাজে। বাজারে সবসময়ই পাওয়া যায়। এই গুরুত্বপূর্ণ আনাজটি হল লাউ। প্রচলিত একটি কথা আছে ‘কচি পাঁঠা’ আর ‘কচি লাউ’ এই আনাজেই রয়েছে প্রয়োজনীয় পুষ্টিগুণ। জেনে নিন স্বাস্থ্যের হাল ফেরাতে লাউ কতটা কার্যকর ?
হার্টের বন্ধু : লাউ এর মধ্যে থাকা উপাদান ব্লাড প্রেশারকে বাগে আনে সহজে।ফলে লাউ খেলে কাছে ঘেঁষতে পারে না কোন হৃদরোগ।
শরীর হাইড্রেট রাখে : লাউয়ের মধ্যে রয়েছে হাইড্রেটিং ও কুলিং উপাদান রয়েছে। লাউয়ের রস খেলে শরীরে ইলেক্ট্রোলাইটের ভারসাম্য বজায় থাকে। এই পানীয় গরমে শরীরকে ঠান্ডা রাখে। পাশাপাশি দেহে জলের ঘাটতি হতে দেয় না।
ওজন কমাতে : ওজন কমাতে চাইলে নিয়মিত লাউয়ের রস খাওয়া প্রয়োজন। এই আনাজের মধ্যে জলের পরিমাণ বেশি এবং ক্যালোরি কম। আয়ুর্বেদের মতে, লাউ খেলে শরীরে ওজন নিয়ন্ত্রণে থাকে।
লিভার ভাল রাখতে : যকৃতের প্রদাহ কমাতে ও লিভার ভাল রাখতে লাউয়ের ভুমিকা খুব গুরুত্বপূর্ণ। এতে দূরে থাকে একাধীক সমস্যা।
সুগার কমায় : এই সবজির গ্লাইসেমিক ভ্যালু রয়েছে খুব কম। এতে এমন কিছু উপাদান রয়েছে যা ইনসুলিন হরমোনের কার্যকারিতা কিছুটা হলেও বাড়ায়। যার ফলে সুগার নিয়ন্ত্রণে থাকে।
মানসিক চাপ প্রতিরোধ : অনেকে কথায় কথায় মেজাজ হারিয়ে ফেলেন।বেশ কিছু উৎস বলছে লাউ মানসিক চাপ কমায়। এই সবজির মধ্যে ক্লোলিন রয়েছে। এটা একটি নিউরোট্রান্সমিটার যা মস্তিষ্কের কার্যকারিতা ভাল রাখে এবং অ্যানজাইটি ও স্ট্রেস কমায়।
উল্লেখ্য, আপনার ডায়েটে লাউ রাখবেন কি না এই নিয়ে পুষ্টিবিদের পরামর্শ নিন।