অশুভ শক্তি দূর করতে শ্রাবণের শুরুতে ঘরে আনুন শিবের ৫ প্রিয় জিনিস!

Share:

নিজস্ব প্রতিনিধি : বাংলা পঞ্জিকা মতে সূর্য কর্কট রাশিতে প্রবেশ করলে শুরু হয় শ্রাবণ মাস। আগামী ১৬ জুলাই সূর্য মিথুন রাশি ছেড়ে কর্কট রাশিতে গোচর করবে। তার পরের দিন ১৭ জুলাই থেকে শুরু হবে শ্রাবণ মাস। আপনি কী জানেন শ্রাবণ মাসের শুরুতে ঘরে কোন কোন জিনিস আনলে মহাদেব তুষ্ট হন ? তবে জেনে নিন বাড়িতে কোন কোন জিনিস নিয়ে এলে মহাদেব বিরাজ করেন বাড়িতে।

রুদ্রাক্ষ :  এটি হল মহাদেবের প্রতীক।পবিত্র মাস শ্রাবণে রুদ্রাক্ষ নিয়ে এল তা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। বিশ্বাস করা হয় এতে ঘর থেকে অশুভ জিনিস দূর হয়। ঘরে শান্তি ফিরে আসে। এছাড়া শ্রাবণ মাসে রুদ্রাক্ষের মালা গলায় ধারণ করলে জীবনের বাধা সব কেটে যায়।

গঙ্গাজল : হিন্দুধর্মে গঙ্গাজলকে অত্যন্ত পবিত্র হিসেবে ধরা হয়। বিশ্বাস করা হয়, শ্রাবণ মাসের প্রথম দিন বাড়িতে গঙ্গা জল এনে রান্নাঘরে রাখলে সংসারে শান্তি ফিরে আসে। নেতিবাচক শক্তির প্রভাব দূরে থাকে। শুধু তাই নয়, সংসারের সদস্যরাও সুস্থ থাকে।

বেলপাতা : বেলপাতা ছাড়া শিবের পুজো অসম্পূর্ণ। শ্রাবণ মাসে শিবকে রুপোর বেলপাতা অর্পণ করতে পারেন। বাড়িতে ঠাকুর ঘরে রুপোর বেলপাতা রাখলে জীবনের সমস্ত সমস্যা দূর হয়। এর প্রভাবে আর্থিক পরিস্থিতি মজবুত হয়।

রুপোর কড়া : শিব পায়ে রুপোর কড়া ধারণ করেন। মনে করা হয় শ্রাবণ মাসে রুপোর কড়া বাড়ি আনলে শুভ যোগ তৈরি হয়।

ত্রিশুল ও ডমরু : শিবের প্রিয় অস্ত্র ত্রিশুল ও বাদ্যযন্ত্রের মধ্যে হল ডমরু। মনে করা হয় ডমরুর ধ্বনি নেতিবাচক শক্তির প্রভাবকে দূর করে। এর ধ্বনি মানসিক অবসাদ থেকে মুক্তি দেয় এবং মন শান্ত করে তোলে। অন্যদিকে মনে করা হয়, ত্রিশুল আনলে ঘরে শুভ শক্তির বাস হয়।

এবছর দেবী দূর্গা আসছে কীসে ? অশুভ ইঙ্গিত বহন করেছে না তো ?

গণেশকে একদন্ত বলা হয় কেন! জেনে নিন এর পেছনে ৩ কাহিনী

শনিবার শিবলিঙ্গে নিবেদন করুন এই ৪ জিনিস! কাটবে শনি দোষ

সপ্তাহের কোন বারে কোন দেবদেবীর পুজো করলে কাটবে সংকটের মেঘ ?

শ্রাবণ শিবরাত্রিতে ভোলানাথের আশির্বাদে মুঠো ভর্তি টাকা আসবে এই ৫ রাশির

জেনে নিন শিবলিঙ্গে বেলপাতা নিবেদন করার সঠিক পদ্ধতি!

শ্রাবণের প্রথম সোমবারে তৈরি হচ্ছে ৫ শুভযোগ! জেনে নিন মাহাত্ম্য ও নিয়ম

মহাদেবকে খুশি করতে নিবেদন করুন এই ৫ ফুল

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]