শ্রাবণের প্রথম সোমবারে তৈরি হচ্ছে ৫ শুভযোগ! জেনে নিন মাহাত্ম্য ও নিয়ম

Share:

নিজস্ব প্রতিনিধি : আজ হল(২২ জুলাই)শ্রাবণ মাসের প্রথম সোমবার।এইদিন শিব পুজোর বিশেষ মাহাত্ম্য রয়েছে।কথিত আছে শ্রাবণ সোমবারের উপবাস ও নিয়ম মেনে মহাদেবের পুজো করলে জীবনের সমস্ত দুঃখ-কষ্ট দূর হয়, পাশাপাশি মনোস্কামনা লাভ করা যায়। আজকের দিনে পাঁচটি শুভ যোগ তৈরি হচ্ছে। এই শুভ যোগে শিবের আরাধনা করলে বহুগুণ অধিক পুণ্য লাভ করা যায়।

পাঁচ শুভ যোগ : শ্রাবণের সোমবারে প্রীতি, আয়ুষ্মান যোগ, পাশাপাশি চাঁদ ও মঙ্গল একে অপরের থেকে নবম এবং পঞ্চম স্থানে অবস্থান করবে, যার ফলে তৈরি হবে নবপঞ্চম যোগ। আবার নিজের রাশি কুম্ভে প্রবেশ করছে শনি, ফলে তৈরি হচ্ছে শশ মহাপুরুষ রাজযোগ। এছাড়াও থাকছে সর্বার্থসিদ্ধি যোগ।

মাহাত্ম্য : বিশ্বাস করা হয় এইদিনে উপবাস করলে মনের ইচ্ছে পূরণ হয়ে থাকে। শুধু তাই নয় এই দিনের পুণ্য অধিক লাভদায়ক হয়।শিব পুরাণ অনুযায়ী শ্রাবণ সোমবারে উপবাস করলে ভাগ্যোদয় হয়। ভক্তের ওপর শিবের আশীর্বাদ থাকে।এর ফলে জীবনে সুখ-সমৃদ্ধি ও দাম্পত্য জীবনে সুখ আসে। এছাড়াও শ্রাবণ মাসের সোমবারে শিবের আরাধনা করলে গ্রহনক্ষেত্রের শুভ ফল পাওয়া যায়, পাশাপাশি সমস্ত গ্রহদোষ দূর হয়

মনে করা হয় যে, শ্রাবণ মাসে মর্ত্যে নিজের শ্বশুরবাড়ি যান শিব। এই সময় তিনি নিজের ভক্তদের মাঝে অবস্থান করেন। যে তাঁকে ভক্তিভরে ডাকে তাঁর ডাকে সাড়া দেন তিনি।

কীভাবে এইদিনে শিবপুজো করবেন : প্রথম সোমবারে ব্রহ্ম মুহূর্তে উঠে স্নান করে হাতে অক্ষত নিয়ে শ্রাবণ সোমবারের ব্রতর সংকল্প করুন। এর পর মন্দিরে গিয়ে শিবলিঙ্গে গঙ্গাজল, বেলপাতা, দুধ, দই, মধু, সুপুরি, ফল, ফুল, ভাঙ, ধুতরো দিয়ে পুজো করুন। শিবপুজো করার পর ফলাহার করুন। যাঁরা উপবাস করবেন, তাঁরা রাতে মেঝেতে ঘুমানো হবে।

জানেন কী ভগবান বিষ্ণু ও মহাদেব কতবার প্রলয়ঙ্করী যুদ্ধে লিপ্ত হয়েছিলেন ?

কালীর আশীর্বাদে কী ভাবে শত্রু ভয় থেকে মুক্তি পাবেন? জেনে নিন দেবীকে তুষ্ট করার মোক্ষম উপায়

বহু রূপে ধরা দেন ভক্তের কাছে, জানেন কী কোন কোন রূপে পুজিতা হন দেবী কালী

জেনে নিন মা কালী বিবস্ত্র থাকার পেছনে কোন রহস্য লুকিয়ে আছে ?

জানেন কী দেবী লক্ষ্মী কেন সমগ্র ব্রাহ্মণ জাতিকে অভিশাপ দিয়েছিলেন ?

Bhadra : কথাতেই বলে, কাজে ভদ্রা লাগা – এই ভদ্রা আসলে কে ?

শুরু হয়ে গিয়েছে নবপত্রিকা স্নান, জানুন কলাবউ আসলে কে ?

বেলগাছকে দুর্গা রূপে পুজো, আজও বলির নিয়ম চলে আসছে শীল বাড়িতে

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]