ওএমআর শিট নিয়ে সিবিআইয়ের রিপোর্টে খুশি নয় কলকাতা হাইকোর্ট

Share:

নিজস্ব প্রতিনিধি: প্রাথমিকের নিয়োগের ক্ষেত্রে ওএমআর শিট বা উত্তরপত্র সংক্রান্ত মামলায় সিবিআইয়ের জমা দেওয়া রিপোর্টে খুশি নন কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজাশেখর মান্থা। মঙ্গলবার মামলার শুনানিতে ওএমআর শিটের অরিজিনাল সার্ভার বা হার্ড ডিস্কের তথ্য জমা দিতে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে নির্দেশ দিয়েছেন তিনি। আগামী শুক্রবার মামলার পরবর্তী শুনানি।

প্রাথমিকে নিয়োগের উত্তরপত্র বা ওমআরআর শিটে জালিয়াতি হয়েছে বলে অভিযোগ তুলে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের হয়েছিল। ওই মামলায় সিবিআই তদন্তের নির্দেশ দেন ত‍ৎকালীন বিচারপতি অধুনা বিজেপি সাংসদ অভিজি‍ৎ গঙ্গোপাধ্যায়। বর্তমানে ওই মামলা শুনছেন বিচারপতি রাজাশেখর মান্থা। ওএমআর শিট নিয়ে সিবিআইকে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেন তিনি। সেই নির্দেশ মেনে এদিন আদালতে রিপোর্ট জমা দিয়েছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। যদিও ওই রিপোর্ট দেখে অসন্তোষ প্রকাশ করেন বিচারপতি মান্থা।

এদিন মামলার শুনানি চলাকালীন বিচারপতি সিবিআইয়ের আইনজীবীর উদ্দেশে বলেন, ‘সব ওএমআর শিট স্ক্যান করা হয়েছে বলে দাবি করেছে প্রাথমিক শিক্ষা পর্ষদ। স্ক্যান করলে একটি হার্ড ডিস্কে তা অবশ্যই থাকবে। সিবিআইয়ের কাছে কি সেই হার্ড ডিস্ক রয়েছে? যদি হার্ড ডিস্কও নষ্ট করে দেওয়া হয়, তাহলেও সার্ভারে আসল তথ্য থাকা দরকার। আদালতে ওই সব তথ্য জানাতে হবে সিবিআইকে। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তা দিতে ব্যর্থ হলে বলতে হবে, তদন্ত ভুল পথে চলছে।’ ওই কথা শুনে সিবিআইয়ের আইনজীবী আদালতে জানান, হার্ড ডিস্ক বাজেয়াপ্ত করা হয়েছিল। তাতে ডিজিটাইজ়ড তথ্য রয়েছে। যা সহজেই পরিবর্তন করা সম্ভব। ওএমআর শিটের আসল তথ্য নষ্ট করা হয়েছে। মেটাডেটাও মুছে ফেলা হয়েছে।’ কিন্তু ওই জবাবে সন্তুষ্ট না হয়ে সিবিআইয়ের আইনজীবীর উদ্দেশে বিচারপতি পাল্টা বলেন, ‘মেটাডেটা কখনওই মুছে ফেলা সম্ভব নয়। এর ডিজিটাল ছাপ রয়েই যায়। যা মোছা যায় না।’ এর পরেই শুক্রবারের মধ্যে হার্ড ডিস্কের তথ্য জমা দেওয়ার নির্দেশ দেন তিনি।

‘সিবিআই বাড়ি এসেছে বলে কোনও খেদ নেই’- জেরা শেষে জানালেন সদাহাস্যময় অতীন

এসএসসি গ্রুপ সি মামলায় চার্জশিট জমা দিল সিবিআই

ফেরত নিতে রাজি নয় ইসলামাবাদ, দমদম জেলে বন্দি পাক নাগরিককে নিয়ে কেন্দ্রের মতামত জানতে চাইল হাইকোর্ট

বিধানসভায় কেন্দ্রীয় বাহিনী নিয়ে প্রবেশ মামলায় হাইকোর্টে জোর ধাক্কা শুভেন্দুর

ইউটিলাইজেশন সার্টিফিকেট না দিলে মিলবে না অনুদান! হিসেব সংক্রান্ত তথ্য দিল রাজ্য

এক লক্ষ টাকা ঘুষ নিতে গিয়ে সিবিআইয়ের হাতে পাকড়াও দিল্লি পুলিশের হেড কনস্টেবল

ছাত্র ভোট নিয়ে গড়িমসির দায় বিশ্ববিদ্যালয়গুলির কর্তৃপক্ষের কাঁধে চাপাল রাজ্য সরকার

খেজুরিতে জোড়া মৃত্যুর ঘটনায় CID’র ওপরে আস্থা হাইকোর্টের, কী বলল আদালত?

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]