বয়স তাঁর ৫২, তবুও জড়িয়েছিলেন পরকিয়ায়, শেষে হল মর্মান্তিক পরিণতি

আক্রোশের বশে রীতিমত গ্যাঁটের কড়ি খরচ করে লোক লাগিয়ে খুনের ঘটনা। চাঞ্চল্যকর ঘটনা পূর্ব বর্ধমান জেলার মন্তেশ্বরে।

Share:

নিজস্ব প্রতিনিধি: বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরে খুব হয়ে গেলেন এক ব্যক্তি। ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমান(Purba Burdwan) জেলার মন্তেশ্বর(Manteshwar) থানার চন্দ্রপুর গ্রামে। সেই খুনের(Murder) ঘটনায় পুলিশ ইতিমধ্যেই ১জনকে গ্রেফতার(Arrest) করেছে। এদিনই তাকে কাটোয়া মহকুমা আদালতে তোলা হয়। প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে, গ্রেফতার হওয়া ব্যক্তির স্ত্রী পরকিয়াতে জড়িয়েছিলেন খুন হওয়া ব্যক্তির সঙ্গে। সেই সম্পর্কের টানাপোড়েনের জেরেই পরে আত্মঘাতী হন ওই মহিলা। আর স্ত্রীকে হারিয়ে গ্রেফতার হওয়া ব্যক্তির ক্ষোভ গিয়ে পড়ে খুন হওয়া ব্যক্তির বিরুদ্ধে। সেই আক্রোশেই রীতিমত গ্যাঁটের কড়ি খরচ করে লোক লাগিয়ে খুনের ঘটনা। মৃত ব্যক্তির নাম প্রবীর মণ্ডল(৫২)। তাঁরই প্রতিবেশী গ্রেফতার হওয়া ব্যক্তি যার নাম নিধন বাগ। 

জানা গিয়েছে, প্রবীরবাবুর বাড়ি পূর্ব বর্ধমান জেলার কালনা মহকুমার মন্তেশ্বর থানার পাকুড়মুড়ি গ্রামে। তাঁর সঙ্গে অনেক আগে থেকেই প্রেমের সম্পর্কে ছিল সেই গ্রামেরই বাসিন্দা নিধন বাগের স্ত্রী বন্দনা বাগের। সেই প্রেম বাল্য প্রেম। যদিও সেই প্রেম পরিণতি পায়নি। প্রবীরের বিয়ে হয় চুমকি মণ্ডলের সঙ্গে আর বন্দনার বিয়ে হয় নিধনের সঙ্গে। কিন্তু মন থেকে কেউই কাউকেই ভুলতে পারেননি। তাই তলে তলে যোগাযোগ থেকেই গিয়েছিল। সেই প্রেমের আঁচ পেয়েছিল নিধনও। নিধনের আবার দুটি বিয়ে। প্রথম স্ত্রী আত্মঘাতী হন। যদিও সেই নিয়ে সন্দেহ আছে অনেকেরই। গ্রামবাসীদের একাংশের দাবি, খুন করে দেহ ঝুলিয়ে দেওয়া হয়েছিল। বন্দনা নিধনের দ্বিতীয় পক্ষ। বছর দেড়েক আগে তিনি আত্মঘাতী হন। সেই ঘটনা নিয়েও প্রশ্ন আছে। কিন্তু বন্দনার মৃত্যুর পরে নিধনের রাগ গিয়ে পড়ে প্রবীরবাবুর ওপর। বন্দনার মৃত্যুর পর নিধন প্রবীরের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছিলেন। তাতে বলা হয় প্রবীরের সঙ্গে পরকিয়ায় জড়িয়েছিলেন বন্দনা। সেই সম্পর্ক থেকে বার হতে চেয়েই আত্মঘাতী হন বন্দনা। সেই অভিযোগের ভিত্তিতে পুলিশ প্রবীরবাবুকে গ্রেফতারও করে। যদিও পরে জামিনে ছাড়া পান তিনি। কিন্তু জামিনের পর থেকে নিধন তাঁকে খুনের হুমকি দিত।

এখন প্রবীরবাবুর পরিবারের তরফে জানা গিয়েছে, হুগলির চুঁচুড়ায় একটি ভোজ্য তেল কারখানায় কাজ করতেন প্রবীরবাবু। সেখানেই থাকতেন। প্রতি শনিবার ডিউটি সেরে বাড়িতে ফিরতেন। শনিবার রাতেও সেই নিয়ম মেনেই বাড়ি ফিরছিলেন। চুঁচুড়া থেকে ট্রেন ধরে এসে নেমেছিলেন মেমারি স্টেশনে। সেখানে নামার পর বাস ধরে তিনি চন্দ্রপুর বাসস্ট্যান্ডে নামেন। তার পর হেঁটে বাড়িতে ফিরছিলেন। রাত প্রায় ৯টা নাগাদ প্রবীরবাবুকে রাস্তায় ঘিরে ধরে কয়েকজন। তার পরেই এলোপাথাড়ি কোপানো হয়। স্থানীয়রা রাস্তায় তাঁর রক্তাক্ত দেহ পড়ে থাকতে দেখেন। খবর যায় পুলিশে।  তাঁরাই ঘটনাস্থলে গিয়ে দেহ উদ্ধার করে তা ময়নাতদন্তের জন্য পাঠান। এদিন সেই খুনের ঘটনায় প্রবীরবাবুর স্ত্রী চুমকি মণ্ডল পুলিশের কাছে তাঁর স্বামীকে খুনের অপরাধে নিধন বাগ, তাঁর ভাই উৎপল বাগ এবং নিধনের সম্বন্ধীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন। সেই অভিযোগের ভিত্তিতে পুলিশ নিধনকে গ্রেফতার করেছে। এদিনই তাকে তোলা হয় আদালতে।

কৃষ্ণনগরের ঈশিতা খুনে গ্রেফতার ‘প্রেমিক’ দেশরাজ, পৈত্রিক বাড়িতেই ৭দিন লুকিয়ে

আরামবাগ থেকে গোঘাট! অজ্ঞাত পরিচয় মহিলার দেহ উদ্ধারে চাঞ্চল্য

১৮দিন ধরে নিখোঁজ ব্যবসায়ী, ইছামতীর তীরে উদ্ধার পচাগলা দেহ

বিশেষ প্রশিক্ষণ নেওয়ায় ৮ ইজরায়েলি গুপ্তচরকে গ্রেফতার ইরানের

স্বামীর কর্মচারীর সঙ্গে প্রেম, পথের কাঁটা সরাতে খুন করে গ্রেফতার স্ত্রী-কারিগর

পুত্রবধূকে বাঁচাতে গিয়ে ছেলের হাতে খুন বাবা, গ্রেফতার নেশাগ্রস্থ ছেলে

কুলটিতে শুটআউটের ঘটনায় পুলিশের জালে ৩, সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে

কলকাতায় ফের অবৈধ কলসেন্টারে প্রতারণা, পুলিশের জালে ১১

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]