শপথ গ্রহণের আগে বিধানসভার স্পিকারে সঙ্গে সাক্ষাৎ সায়ন্তিকা- রেয়াতের

Share:

নিজস্ব প্রতিনিধিঃ রাজ্যের দুই বিধানসভা কেন্দ্রে জয়ী বিধায়কদের বুধবার দুপুরে রাজভবনে শপথগ্রহণের জন্য আমন্ত্রণপত্র পাঠান হয়েছে। এরপরেই মঙ্গলবার তড়িঘড়ি বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সাক্ষাৎ করলেন বিধানসভা উপনির্বাচনে জয়ী তৃণমূলের দুই প্রার্থী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় এবং রেয়াত হোসেন । সূত্রের খবর, রাজভবনে শপথগ্রহণ নিয়ে তাঁরা এবার কি করবে? রাজভবনে গিয়ে কি শপথ নেবেন?  তা  জানতে স্পিকারের কাছে জয়ী দুই বিধায়ক যান। তবে এই নিয়ে বিধানসভার স্পিকারের তরফে কোন প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

ভগবানগোলা থেকে জয়ী হয়েছেন রেয়াত হোসেন সরকার এবং বরানগর থেকে জয়ী  সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়ের শপথ নিয়ে রাজ্যপাল বনাম বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের মধ্যে চলছিল টানাপোড়েন। এই অবস্থায় সোমবার রাজ্যপালকে চিঠি লেখেন    সায়ন্তিকা। সেখানে তিনি লিখেছিলেন, ‘বিধানসভার স্পিকারের কাছ থেকে শপথ নিতে চাই।’  আর সেই চিঠির উত্তর দিয়ে মঙ্গলবার রাজভবনের তরফে জানান হয়েছে,’ সংবিধানে বলা আছে বিধায়কদের শপথ নেওয়ার ব্যাপারে শেষ কথা বলবেন রাজ্যপালই। সেই নিদান না মানালে  জরিমানা দিতে হয়।‘

উল্লেখ্য, আগামী ২৬ জুন রাজভবনে শপথের জন্য সায়ন্তিকাকে ডাকে পাঠিয়েছেন রাজ্যপাল। কিন্তু রেয়াত হোসেন সরকার এখনও এমন কোনও আমন্ত্রণ পাননি বলেই জানিয়েছেন। এই দুই বিধায়কের শপথ গ্রহণ রীতিমাফিক রাজ্য বিধানসভায় অধ্যক্ষের হাতেই হওয়া উচিত। কিন্তু রাজভবন থেকে সবুজ সংকেত না পাওয়ায় দুই বিধায়কের শপথ গ্রহণ আটকে রয়েছে। এরফলে নির্বাচনে জয়ের পরেও এলাকার কোন কাজ করতে পারছেন না জয়ী বিধায়করা। এই আবহে দুই বিধায়কের শপথ নিয়ে উদ্যোগ নিল রাজভবন।  

  

ফের ফুলবদল? ফেসবুকের ছবি নিয়ে জল্পনার মধ্যে কী জানালেন বিধায়ক কৃষ্ণ কল্যাণী

কাঁকুড়গাছির বিজেপি কর্মী খুনের ঘটনায় সিবিআইকে তিরস্কার বিচারকের

বিধানসভায় হাজিরায় পুরস্কার! স্পিকারের কাছে আবেদন মুখ্যমন্ত্রীর

তৃণমূল বিধায়কের সাড়ে ৪ মাসের শিশুর নামকরণ করলেন মমতা

তেহট্টের প্রয়াত বিধায়কের স্মরণসভায় তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে হাতাহাতি-ইটবৃষ্টি

বিধানসভায় বাদল অধিবেশন শুরু, মঙ্গলে পহেলগাঁও প্রস্তাব

মঙ্গলে বিধানসভায় আসতে চলেছে পহেলগাঁও নিয়ে প্রস্তাব

৬ বছর ধরে বন্ধ শ্যামনগরের খ্রিষ্টান হাসপাতালের বন্ধ তালা খুলতে উদ্যোগী সাংসদ

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]