বিধানসভায় হাজিরায় পুরস্কার! স্পিকারের কাছে আবেদন মুখ্যমন্ত্রীর

Share:

নিজস্ব প্রতিনিধি : বিধায়কদের জন্য পুরস্কারের আবেদন মুখ্যমন্ত্রীর। বিধানসভায় এবার থেকে হাজিরার ক্ষেত্রে পুরস্কার দেওয়ার বিষয় নিয়ে ভাবনা চিন্তা করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যে সকল বিধায়করা বিধানসভায় সব থেকে বেশি দিন হাজির থাকবেন, তাঁদের জন্য পুরস্কার রাখার আবেদন স্পিকারের কাছে রেখেছেন মুখ্যমন্ত্রী।

গত ৯ জুন থেকে বিধানসভায় শুরু হয়েছে বাদল অধিবেশন। এই অধিবেশনে শাসকদলের পক্ষ থেকে বিধায়করা হাজিরা দিলেও মাঝে মধ্যে বিরোধীদের দেখতে পাওয়া যায়নি। শুরু তাই নয়, বিক্ষোভ দেখাতে বিধানসভা থেকে বেরিয়ে গিয়েছেন তাঁরা। অন্যদিকে প্রশ্নোত্তর পর্বেও হাতে গোনা কয়েকজন বিধায়ককে দেখা গিয়েছে। এবার সেই বিষয়টি থেকে বের হতেই বিধা.কদের জন্য পুরস্কারের আবেদন করেছেন মুখ্যমন্ত্রী।

বিধানসভায় বিধায়কদের উপস্থিতি হওয়া অবশ্যই প্রয়োজন। শাসক থেকে বিরোধী শিবির সকল বিধায়কদের হাজিরা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যেকোনও বিষয়ে আলোচনা থেকে প্রশ্নোত্তর সঠিক ভাবে পরিচালিত হয় বিধায়করা হাজির থাকলে। সেখানে হাতে গোনা কয়েকজন থাকলে সমস্যা হয়।

উল্লেখ্য, অনেক সময় একাধিক বিধায়ক হাজির হননা বিধানসভায়। এই বিষয়ে এবার রাশ টানতে চাইছেন মুখ্যমন্ত্রী। বিধানসভায় কোনও বিল আনার থাকলে আগে থেকেই সকল বিধায়কদের কাছে পৌঁছে যায় বার্তা। কিন্তু সাধারণ আলোচনার সময়ে অনেক বিধায়কই হাজির হন না। সেই জন্য এবার থেকে পুরস্কারের ভাবনা মুখ্যমন্ত্রীর মাথায়। যে বিধায়কের হাজিরা বিধানসভায় সব থেকে বেশি থাকবে তারজন্য বিশেষ পুরস্কারের ব্যবস্থা করার কথা বলেছেন মুখ্যমন্ত্রী। এই পুরস্কার নিয়ে মুখ্যমন্ত্রীর আবেদনে বিধানসভার স্পিকার কী বলেন সেটাই এখন দেখার।

 

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

জঙ্গলমহলে নির্বাচনী প্রচারে আসছেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী, মমতার পাশে থাকার বার্তা

‘‌মানুষের জন্য শেষ রক্তবিন্দু দিয়ে লড়াই করব’‌, নির্বাচন মরশুমে বার্তা মমতার

দ্বিতীয় দফার ভোটের আগে ভবানীপুরে জোরদার প্রচার মমতার

নন্দীগ্রাম পুনরুদ্ধারে উন্নয়নই শাসক দলের হাতিয়ার

দলকে অস্বস্তিতে ফেলে শতাব্দী-সহ তৃণমূলের মহিলা সাংসদদের নিশানা কল্যাণের

২৬ দিনে ‘আমাদের পাড়া, আমাদের সমাধান’ শিবিরে হাজির কোটি মানুষ, আপ্লুত মমতা

প্রধানমন্ত্রীদের সঙ্গে তাঁর কাজের অভিজ্ঞতা নিয়ে বই লিখছেন মমতা, কবে প্রকাশ হবে?

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

‘বাংলায় বিজেপি সরকার গড়েই গোর্খাদের সমস্যার সমাধান করবে,’ ফের প্রতিশ্রুতি শাহের

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]