Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

কাঁকুড়গাছির বিজেপি কর্মী খুনের ঘটনায় সিবিআইকে তিরস্কার বিচারকের

Share:

নিজস্ব প্রতিনিধি: কাঁকুড়গাছির বিজেপি কর্মী অভিজিৎ সরকারের খুনের মামলার শুনানি সিবিআইকে তুলোধনা করলেন বিচারক। চার বছর বাদে কেন অতিরিক্ত চার্জশিট জমা দেওয়ার প্রয়োজন পড়ল তাও জানতে চেযেছেন। বিচারকের তিরস্কারের মুখে আমতা-আমতা করতে থাকেন সিবিআইয়ের আইনজীবী। যদিও অতিরিক্ত চার্জশিটে নাম থাকা বেলেঘাটার তৃণমূল কংগ্রেস বিধায়ক পরেশ পাল সহ ১৮ জনকেই সমন পাঠানোর নির্দেশ দিল আদালত। ওই ১৮ জনের মধ্যে রয়েছেন কলকাতা পুরসভার দুই কাউন্সিলর স্বপন সমাদ্দার এবং পাপিয়া ঘোষও। ।

২০২১ সালের বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের পরে খুন হন কাঁকুড়গাছির বিজেপি কর্মী অভিজিৎ সরকার। ওই খুনের তদন্তভার সিবিআইয়ের হাতে যায়। তদন্তে নেমে বেশ কয়েকজনকে গ্রেফতার করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। গত সপ্তাহেই এই মামলার অন্যতম মূল অভিযুক্ত অরুণ দে গ্রেফতার হন। বুধবার (২ জুলাই) বেলেঘাটার তৃণমূল বিধায়ক পরেশ পাল সহ ১৮ জনের নামে চার্জশিট দেওয়া হয়। শুক্রবার (৪ জুলাই) বিচার ভবনে মামলার শুনানির শুরুতেই বিচারক জানতে চান, ১৮ জনের মধ্যে কাউকে গ্রেফতার করার চেষ্টা হয়েছিল কি না। উত্তরে সিবিআইয়ের তদন্তকারী অফিসার বলেন, ‘না, তা হয়নি।’ বিচারক তখন জানতে চান, কাউকে গ্রেফতার করার দরকার ছিল কিনা? এর জবাবে তদন্তকারী অফিসার বলেন, ‘না। ওঁরা সহযোগিতা করছিলেন।’

অতিরিক্ত চার্জশিটে নাম থাকা ১৮ জনের বিরুদ্ধে কি পদক্ষেপ করা যেতে পারে তাও জানতে চান বিচারক। জবাবে সিবিআইয়ের আইনজীবী আদালতে জানান, ‘অভিযুক্তদের বিরুদ্ধে ওয়ারেন্ট (সমন) জারি করা যেতে পারে।’ এর পরেই সমন জারি করার নির্দেশ দেন বিচারক। ওই নির্দেশের পর সিবিআইয়ের তরফে আদালতকে জানানো হয়, সকলকে চার্জশিট পাঠাতে তাদের মাসখানেক সময় লাগবে। এতে ক্ষুব্ধ হয়ে বিচারক বলেন, ‘চার বছর পর সাপ্লিমেন্টারি চার্জশিট দিচ্ছেন। এটা কী ‘ম্যাটার অফ জোক? তদন্তের অধিকার দেওয়া হয়েছে মানে সেটা আপনাদের খামখেয়ালির উপর নির্ভর করতে পারে না।’ আগামী ১৮ জুলাই মামলার পরবর্তী শুনানি। ওই দিন সব অভিযুক্তকে আদালতে থাকার নির্দেশ দিয়েছেন বিচারক।

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00