Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

দ্বিতীয় দফার ভোটে ইভিএম বন্দি হবে রাহুল গান্ধি-শশী থারুরের ভাগ্য

Share:

নিজস্ব প্রতিনিধি: অপেক্ষার প্রহর গোনা কার্যত শেষ। রাত পোহালেই শুক্রবার সকালে লোকসভা নির্বাচনের দ্বিতীয় দফায় ১৩টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের ৮৮ আসনে শুরু হবে ভোটগ্রহণ। আর দ্বিতীয় দফায় ভাগ্যপরীক্ষায় মাঠে নামছেন ১,২০৬ জন। তার মধ্যে ২৫০ জনের বিরুদ্ধে ফৌজদারি মামলা রয়েছে। ওই ২৫০ জনের মধ্যে আবার ১৬৭ জনের বিরুদ্ধে গুরুতর ধারায় মামলা রয়েছে। কোটিপতি প্রার্থীর সংখ্যা ৩৯০ জন। মহিলা প্রার্থীর সংখ্যা ১০০ জন।

শুক্রবার যে ৮৮ আসনে দ্বিতীয় দফায় ভোটগ্রহণ হতে চলেছে তার মধ্যে অসমের পাঁচ, বিহারের চার, ছত্তিশগড়ের তিন, কর্নাটকের ১৫, কেরলের ২০, মধ্যপ্রদেশের ৬, রাজস্থানের ১৩, মহারাষ্ট্রের ৮, পশ্চিমবঙ্গের তিন ও উত্তরপ্রদেশের আটটি আসন রয়েছে। এছাড়া জম্মু-কাশ্মীরের জম্মু, ত্রিপুরার ত্রিপুরা পূর্ব, মণিপুরের আউটার মণিপুর আসন রয়েছে। দ্বিতীয় দফায় পশ্চিমবঙ্গের দার্জিলিং, বালুরঘাট ও রায়গঞ্জ আসনে ভোট নেওয়া হবে। তাছাড়া কেরলের ২০টি আসনে এক দফাতেই ভোট নেওয়া হবে।

যে ৮৮ আসনে ভোট নেওয়া হচ্ছে গত লোকসভা নির্বাচনে তার মধ্যে ৫৪ আসনে জিতেছিল বিজেপি। আর এনডিএ’র জোট শরিকরা জিতেছিল ৭টি আসনে। কংগ্রেস জিতেছিল ১৮টি আসনে। চারটি আসনে জয়ী হয়েছিল অবিভক্ত শিবসেনা, একটি আসনে বসপা এবং ৩টি আসনে অন্যান্যরা। যে ৮৮ আসনে ভোট নেওয়া হচ্ছে তার মধ্যে ৪৫টি কেন্দ্রে লাল সতর্কতা জারি হয়েছে। তার মধ্যে সর্বাধিক আসন রয়েছে কেরলে। ওই রাজ্যের ২০ লোকসভা আসনের মধ্যে ১৫ আসনেই জারি লাল সতর্কতা। ওই আসনগুলি হল, ত্রিশূর, পাল্লাক্কাড়, কোল্লাম, মাল্লাপুরম, পাথানামতিত্তা, ইডুক্কো, আলাফুজা, কান্নুর, ভড়াকাড্ডা, কোট্টায়াম, পোন্নানি, ওয়ানাড, তিরুঅনন্তপুরম, এনার্কুলাম, মাভেরিক্কারা রয়েছে। পশ্চিমবঙ্গে দ্বিতীয় দফায় তিন আসনে ভোট নেওয়া হচ্ছে। তার মধ্যে ‘লাল সতর্কতা’ কেন্দ্রের আওতায় পড়েছে বালুরঘাট, রায়গঞ্জ ও দার্জিলিং।

দ্বিতীয় দফায় যাদের ভাগ্য ইভিএম বন্দি হচ্ছে তারা হলেন প্রাক্তন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধি (ওয়ানাড), প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী শশী থারুর (তিরুঅনন্তপুরম), অভিনেত্রী হেমামালিনী (মথুরা), কেন্দ্রীয় মন্ত্রী রাজীব চন্দ্রশেখর (তিরুঅনন্তপুরম), প্রাক্তন মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল (রাজনন্দনগাঁও), ‘রামায়ণ’ সিরিয়ালখ্যাত অরুণ গোভিল (মেরঠ), এইচডি কুমারস্বামী (মাণ্ড্য), বৈভব গেহলট (জালোর) সুকান্ত মজুমদার (বালুরঘাট), ও কৃষ্ণকুমার কল্যাণী (রায়গঞ্জ)।

 

 

প্রদেশ কংগ্রেস দফতরে গুণ্ডামির দায়ে ধৃত ৩, মূল পাণ্ডা রাকেশকে খুঁজছে পুলিশ

পটনায় ‘গুন্ডামি’ বিজেপি কর্মীদের, কংগ্রেস কার্যালয়ে ঢুকে ভাঙচুর

‘রাহুল তরুণ নেতাদের ভয় পান’- চা চক্র বয়কট করায় বিরোধীদের কটাক্ষ মোদির

কমিশনের ঘোষিত বিহারের সাত ‘মৃত ভোটারের’ সঙ্গে চা খেলেন রাহুল, প্রকাশ্যে নয়া ভিডিও

‘নির্বাচন কমিশনকে ভোট লুটের যন্ত্রাংশ বানিয়েছে বিজেপি’, তোপ স্ট্যালিনের

‘মহারাষ্ট্রে ভোটের আগে ১৬০ সিটে জিতিয়ে দেওয়ার প্রস্তাব দিয়েছিলেন দুই ব্যক্তি’, বিস্ফোরক দাবি পওয়ারের

‘পুরনো বোতলে নতুন মদ’, ভোট চুরির অভিযোগ খণ্ডন করে রাহুলকে নিশানা নির্বাচন কমিশনের

স্বস্তি রাহুলের, মানহানি মামলায় জামিন দিল চাইবাসা আদালত

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00