Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

তাইওয়ানের রেশ কাটতে না কাটতেই জোরাল ভূমিকম্পে কাঁপল জাপান

Share:

আন্তর্জাতিক ডেস্কঃ তাইওয়ানের পর এবার জাপানে ভূমিকম্প। বৃহস্পতিবার জোরাল ভূমিকম্পে কেঁপে উঠল জাপান। জানা গিয়েছে, বৃহস্পতিবার সকালে জাপানের  হনশুর পূর্ব উপকূলে এই ভুমিকম্পটি আঘাত হানে। রিখটার স্কেলে এই কম্পনের মাত্রা ছিল ৬.১।

ইউরোপীয়-ভূমধ্যসাগরীয় সিসমোলজিক্যাল সেন্টার জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের ৩২ কিলোমিটার গভীরে। ভূমিকম্পের পর তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতি বা হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। এই ভূমিকম্পের রেশ টোকিওতে অনুভূত হয়েছে বলে জানা গিয়েছে। তবে এ থেকে সুনামি সতর্কতা জারি করা হয়নি। অন্যদিকে বিশ্বের সবচেয়ে টেকটোনিক সক্রিয় দেশগুলোর মধ্যে একটি জাপান।  তাই সেখানকার বাড়িগুলি এমনভাবে তৈরি করা হয়েছে যাতে শক্তিশালী ভূমিকম্প এলেও কোন ক্ষয়ক্ষতি না হয়।

উল্লেখ্য, বুধবার তাইওয়ানে জোরাল ভূমিকম্পের ঘটনা ঘটে। এই ঘটনায় প্রায় সাতজন প্রাণ হারান। আহত হয়েছেন কমপক্ষে ৭০০ বাসিন্দা। তাদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। গত ২৫ বছরের মধ্যে তাইওয়ানে এত বড় ভুমিকম্প কখনও হয়নি। এই কম্পনের জেরে জাহান এবং ফিলিপাইনে জারি হয়েছে সুনামির সতর্কতা। তাইপেইয়ের সিসমোলজিক্যাল সেন্টারের তরফে জানানো হয়েছে, বুধবার  পুরো তাইওয়ান ও তার আশেপাশের দ্বীপ এলাকায় ভূমিকম্প অনুভূত হয় । রিখটার স্কেলে ভূমিকম্পের তীব্রতা ছিল ৭,৪। ভূমিকম্পের প্রভাবে প্রায় ডজনখানেক বাড়ি মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে। বেশ কিছু বাড়ি সামনের দিকে হেলে গিয়েছে। হুয়ালিয়ান শহরে এক লাখের বেশি মানুষ ভূমিকম্পের প্রভাবে মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে।এই ঘটনার রেশ কাটতে না কাটতেই জোরাল ভূমিকম্পে কেঁপে উঠল জাপান।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

নীরব ইতিহাস, পারমাণবিক বোমার আঘাতে আজও বিধ্বস্ত পৃথিবীর বহু স্থান

পাকিস্তানকে নিয়ন্ত্রণ করতে না পারলে আরও পাগলা কুকুরের জন্ম হবে: অভিষেক

টোকিওতে বিপ্লবী রাসবিহারি বসুর সমাধিতে শ্রদ্ধা নিবেদন অভিষেকের

জাপানের ভারতীয় রাষ্ট্রদূতের সঙ্গে আলোচনা সংসদের প্রতিনিধি দলের, গান্ধিমূর্তিতে শ্রদ্ধা

বিশ্ব জুড়ে হইচই, জাপানে সমুদ্রগর্ভে মিলল ১২ হাজার বছরের প্রাচীন পিরামিড

ফের কেঁপে উঠল মায়ানমারের মাটি, ফিরল ভয়ঙ্কর স্মৃতি

বিধ্বস্ত মায়ানমারের ছবি ইসরো-র স্যাটেলাইটে

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

0:00