Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

শশাঙ্কের বিক্রমে গুজরাতের বিরুদ্ধে রুদ্ধশ্বাস জয় পঞ্জাবের

নিজস্ব প্রতিনিধি, আমদাবাদ: ৭০ রানের মধ্যে ফিরে গিয়েছিলেন দলের প্রথম চার ব্যাটার। ফলে সবাই ধরেই নিয়েছিলেন ঘরের মাঠে শুভমন গিলদের কাছে হেরে্ ফিরতে হবে শিখর ধাওয়ানদের। কিন্তু তার পরেই বদলে গেল ম্যাচের রং। বলা ভাল বদলে দিলেন শশাঙ্ক সিংহ আর আশুতোষ শর্মা। দুজনে ঝড় তুললেন মাঠে। তুলোধনা করলেন গুজরাতের বাঘা-বাঘা বোলারদের। শেষ পর্যন্ত দুজনের ব্যাটিং […]

দুরন্ত শুভমন, পঞ্জাবের বিরুদ্ধে ১৯৯ রান তুলল গুজরাত

নিজস্ব প্রতিনিধি, আমদাবাদ: অধিনায়ক শুভমন গিল ও রাহুল তেওতিয়ার ঝোড়ো ইনিংসের দৌলতেই ঘরের মাঠে পঞ্জাব কিংসের বিরুদ্ধে বড় রানের ইনিংস গড়ল গুজরাত টাইটান্স। প্রথমে ব্যাট করে চার উইকেট হারিয়ে ১৯৯ রান তুলল স্বাগতিকরা। পঞ্জাবের হয়ে কাগিসো রাবাডা ৪৪ রানে ২ উইকেট নিয়েছেন। বৃহস্পতিবার রাতে আমদাবাদের মোতেরা স্টেডিয়ামে টসে জিতে প্রথমে গুজরাতকে ব্যাট করতে পাঠান পঞ্জাব […]

গোষ্ঠীদ্বন্দ্ব কোনওভাবেই বরদাস্ত নয়, ঝাড়গ্রামে কড়া বার্তা অভিষেকের

নিজস্ব প্রতিনিধি : ভোটের মুখে গোষ্ঠীদ্বন্দ্ব কোনওভাবেই বরদাস্ত করা হবে না বলে বৃহস্পতিবার কড়া বার্তা দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এদিন ঝাড়গ্রামে দলীয় কর্মী সমর্থকদের সঙ্গে বৈঠক করেন অভিষেক। সেই বৈঠকে গোষ্ঠীদ্বন্দ্ব ভুলে সকলকে নির্বাচনী প্রচারে ঝাঁপানোর বার্তা দেন তিনি। এদিন ঝাড়গ্রামে এসে নির্বাচনী কমিটির সঙ্গে যুক্ত ৫৪ জন সদস্যদের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক […]

ব্রাত্য বসুকে মন্ত্রী পদ থেকে সরানোর সুপারিশ রাজ্যপালের

নিজস্ব প্রতিনিধি: বিশ্ববিদ্যালয়গুলির উপাচার্য পদে নিয়োগ নিয়ে নির্লজ্জ নোংরামির অভিযোগে আগেই বিদ্ধ হয়েছিলেন বাংলার ‘নব্য ছোটলাট’ সি ভি আনন্দ বোস। আর এবার নিজের এক্তিয়ারের বাইরে গিয়ে রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুকে মন্ত্রিসভা থেকে সরানোর জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি পাঠিয়েছেন। যদিও নবান্নের শীর্ষ মহলের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে, ‘কে মন্ত্রিসভায় থাকবেন তা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত […]

এই ঈদে আপনার পরিবারে সন্তানদের কিভাবে সাজাবেন

নিজস্ব প্রতিনিধি : ঈদের পোশাক হওয়া চাই ঝকমকে।কার না ভালো লাগে মনের মত ঈদের পোশাক। পোশাকেই বাড়ায় সোন্দর্য ও গাম্ভীর্য। যেমন সালোয়ার কামিজ পড়ে গলায় ওড়না জড়িয়ে নিলে মেয়েদের বয়সে বড় মনে হয় আবার ফ্রক বা টপ পড়লে মনে হয় বয়সে ছোট বলে মনে হয়। চুড়িদার,থ্রি পিস, সালোয়ার,গাউন,কিংবা হোক শাড়ি, কারোর না কারোর ঠিকই পছন্দ […]

ডায়মন্ড হারবারে দাঁড়াচ্ছেন না নওশাদ, ISF প্রার্থী মজনু লস্কর

নিজস্ব প্রতিনিধি, ফুরফুরা শরিফ: কথায় বলে, ‘ফাঁকা কলসির আওয়াজ বেশি।’ শেষ পর্যন্ত রণে ভঙ্গ দিলেন আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী। আসন্ন লোকসভা ভোটে ডায়মন্ড হারবারে তৃণমূল কংগ্রেসের সেকেন্ড ইন কম্যান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে দাঁড়ালেন না তিনি। ভাঙড়ের বিধায়কের পরিবর্তে ওই আসনে মজনু লস্করকে প্রার্থী হিসাবে দাঁড় করাল আইএসএফ। গত কয়েকদিন ধরেই ডায়মন্ড হারবারে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে […]

ভোটের মুখে তৃণমূলকে হুমকি দিয়ে বিতর্কে জড়ালেন শান্তনু

নিজস্ব প্রতিনিধি : লোকসভা ভোটের মুখে ফের বিতর্কে জড়ালেন বনগাঁ লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী শান্তনু ঠাকুর। সম্প্রতি বিজেপি প্রার্থীর একটি ভিডিও বার্তা প্রকাশ্যে এসেছে। তাতে রীতিমতো হুমকির সুরেই বিজেপি প্রার্থী জানিয়ে দেন, একটা তৃণমূল লোককেও নাগরিকত্ব দেব না। তারপর ওদের খ্যামটা নাচ কাকে বলে দেখাব। সম্প্রতি বনগাঁর বিজেপি প্রার্থী শান্তনু ঠাকুরের একটি ভিডিও বার্তা প্রকাশ্যে […]

২১ বছরের গৃহবধূর রহস্যজনক মৃত্যু ঘিরে উত্তাল কাঁকিনাড়া, আটক স্বামী

ছেলেকে বউয়ের সঙ্গে বসবাস করতে দিতেন না শাশুড়ি। ছেলেকে বরাবরই আগলে রাখতেন শ্রেয়ার শাশুড়ি। প্রতিবাদ করলেই শ্রেয়ার কপালে জুটত মারধর। নয় মাস আগে একটি কন্যা সন্তানের জন্ম দিয়েছেন তিনি

লক্ষ্মীর ভান্ডারে বাড়তি ভাতা, মমতা ভজনায় মাতলেন সন্দেশখালির প্রতিবাদীরা

সেই আনন্দ উৎসবে মেতেছে সন্দেশখালির মহিলারা। রীতিমতো উৎসবে সামিল হয়েছেন প্রত্যন্ত দ্বীপঅঞ্চলের মহিলারা। ব্যাংকে টাকার মেসেজ ঢুকতে শুরু হয়েছে উৎসব।

ঝামেলা ছাডা়ই চটজলদি বানিয়ে ফেলুন হায়দরাবাদি লুখমি

নিজস্ব প্রতিনিধি: দক্ষিণ ভারতীয়দের কাছে অন্যতম জনপ্রিয় খাবার হল হায়দরাবাদি লুখমি। আর লুখমি শব্দটি এসেছে উর্দু শব্দ লুকমি থেকে। যার অর্থ একটি ছোট কামড়। খুব সহজেই, চটজলদি বানিয়ে ফেলা যায় লুখমি। আর এই মুখরোচক খাবার বানাবেন কীভাবে, রইল তার সুলুকসন্ধান।  উপকরণ: ময়দা, লেবু, লবন, মাংসের ছোট টুকরো করা কিমা,ধনেপাতা,তেল,ক্যাপসিকাম কুচি প্রনালী: এটিও অনত্যম সুস্বাদু খাবার। […]

করোনার প্রভাবে ভারতীয়দের গড় আয়ু কমেছে, বিস্ফোরক তথ্য গবেষণায়

নিজস্ব প্রতিনিধি : করোনা মহামারীর ফলে ভারতে নাগরিকদের গড় আয়ু ১.৯ বছর কমেছে। সম্প্রতি ল্যানসেট জার্নালে প্রকাশিত এক প্রতিবেদনে এই কথাই জানানো হয়েছে। ল্যানসেটের সাম্প্রতিক গবেষণায় উঠে এসেছে, ১৯৯০ খেকে ২০২১ সাল পর্যন্ত ভারতে গড় আয়ুর পরিমাণ বেড়েছে ৭.৯ বছর। তবে এরমধ্যে করোনা সংক্রমণের প্রভাবে ভারতে নাগরিকদের গড় আয়ুর পরিমাণ কমেছে ১.৯ বছর। সারা বিশ্বজুড়েই […]

রাজ্যে শতায়ু ভোটারের সংখ্যা ৩৫৪১ জন

নিজস্ব প্রতিনিধিঃ দুয়ারে লোকসভা নির্বাচন। এই আবহে বৃহস্পতিবার বাংলায় ভোটের নানান তথ্য সামনে আনলেন  রাজ্যের অতিরিক্ত মুখ্য নির্বাচনী আধিকারিক  অরিন্দম নিয়োগী । তিনি বলেন, বৃহস্পতিবার ছিল  দ্বিতীয় পর্যায়  মনোনয়ন পত্র জমা দেওয়ার শেষ দিন। এদিন  দার্জিলিং ১২, বালুরঘাট ৭, রায়গঞ্জ ১৫ জন মনোনয়ন জমা দিয়েছে। আগামী ২৬ এপ্রিল   দার্জিলিং , বালুরঘাট এবং  রায়গঞ্জে রয়েছে ভোটগ্রহণ […]

অমেথিতে কংগ্রেস প্রার্থী হওয়ার ইচ্ছাপ্রকাশ রবার্ট ভদরার

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: লোকসভা ভোটের জন্য উত্তরপ্রদেশের ১৪ আসনের প্রার্থী ঘোষণা করেছে কংগ্রেস। কিন্তু সেই তালিকায় নাম নেই গান্ধি পরিবারের এক সময়ের খাসতালুক অমেথি ও রায়বরেলির। ওই দুই আসনে শতাব্দী প্রাচীন দল কাকে প্রার্থী করে তাঁর দিকে নজর গোটা দেশের রাজনৈতিক কারবারিদের। দুই আসনে কংগ্রেস প্রার্থী নিয়ে জোর জল্পনার মধ্যেই বড় সড় ইঙ্গিত দিলেন প্রিয়াঙ্কা […]

ভারতে গাড়ি তৈরির কারখানার জন্য জমি খুঁজছে ইলন মাস্কের টেসলা

নিজস্ব প্রতিনিধি : ভারতে গাড়ি তৈরি করার জন্য জমি খুঁজে বেরাচ্ছে টেসলা। জানা যাচ্ছে, গুজরাত, মহারাষ্ট্র বা তামিলনাড়ু, কোথাও একটা এই গাড়ি তৈরির কারখানা হবে। কিন্তু কোথায় হবে এই কারখানা, তা স্থির করতে তাড়াতাড়ি ভারতে আসছে টেসলার একটি টিম। সম্প্রতি টেসলার তরফে গাড়ি কারখানা তৈরির জন্য ১৬৭০০ কোটি থেকে ২৫ হাজার কোটি টাকা বিনিয়োগ করার […]

শুটিংয়ে বডি ডাবল ছাড়াই মৃত্যুমুখী স্টান্ট, গাড়ি উল্টে কী কাণ্ড ঘটালেন অজিথ

সম্প্রতি ভাইরাল হয়েছে তামিল সুপারস্টার অজিথের একটি ভয়াবহ অ্যাকশন স্টান্টের ভিডিও, যা কিনা রীতিমতো চমকে দিয়েছে দর্শকদের। ভিডিওটি অভিনেতার আসন্ন ফিল্ম ‘ভিদা মুয়ারচি’র সেটের।

মেডিক্যাল কলেজে ফের  ভয়াবহ অগ্নিকাণ্ড, ঘটনাস্থলে দমকল বাহিনী 

নিজস্ব প্রতিনিধিঃ মেডিক্যাল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড। জানা গিয়েছে,  বৃহস্পতিবার  মেডিক্যাল কলেজের এমসিএইচ ভবনের নীচের তলা থেকে ধোঁয়া বের হতে দেখা যায়। এরপরেই আগুনের আতঙ্ক ছড়িয়ে পড়ে হাসপাতাল চত্বরে। আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে এসে উপস্থিত হয় দমকলের দুটি ইঞ্জিন। তবে বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে বলেই জানা গিয়েছে হাসপাতাল সূত্রে। মেডিক্যাল কলেজের এমসিএইচ ভবনের নীচতলায় ছিল […]

UAPA ও PMLA আইন তুলে দেওয়া হবে, ইস্তাহারে ঘোষণা সিপিআইএমের

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: মোদি জমানায় বিরোধীদের শায়েস্তা করতে ইউএপিএ ও অর্থ পাচার প্রতিরোধ আইনকে (পিএমএলএ) প্রধান হাতিয়ার হিসাবে ব্যবহারের অভিযোগ উঠেছে। ওই দুই আইনের অপপ্রয়োগ করে বিজেপি সরকার বিরুদ্ধ কণ্ঠস্বর রোধের চেষ্টা চালাচ্ছে সরব হয়েছে ‘ইন্ডিয়া’ জোট। এবার নিজেদের ইস্তেহারে ওই দুই ‘কঠোর’ আইন তুলে দেওয়ার প্রতিশ্রুতি দিল সিপিআইএম। সেই সঙ্গে বিতর্কিত নাগরিকত্ব সংশোধনী আইনও […]

‘গুজরাতে দাঙ্গা, মণিপুরে দাঙ্গা, কোথায় গণতন্ত্র?’, প্রশ্ন মমতার

নির্বাচন কেন্দ্রের। রাজ্যের নয়। নির্বাচন করছে বিজেপি পার্টি। কোথায় গণতন্ত্র? বিজেপি আর নির্বাচন কমিশন এক হয়ে কাজ করছে – অভিযোগ মমতার।

সন্দেশখালির দোষীদের সারাজীবন জেলে কাটাতে হবে, বিচারের আগেই রায় দিলেন মোদি

নিজস্ব প্রতিনিধি, কোচবিহার: কথায় বলে, ‘গাঁয়ে মানে না, আপনি মোড়ল।’ তেমনই দশা নরেন্দ্র মোদির। দেশের প্রধানমন্ত্রীর কুর্সিতে থাকার কারণে তিনিই যে সব বিষয়ে শেষ কথা বলবেন, তা কোচবিহারের সভা থেকে বুঝিয়ে দিয়ে গেলেন। সন্দেশখালিকাণ্ড নিয়ে আদালতে বিচার প্রক্রিয়া শুরুর আগেই অভিযুক্তদের কী সাজা হবে, তার রায় ঘোষণা করে দিলেন। হুঙ্কার ছুড়ে দেশের ‘উজির ই- আজম’ […]

১৬ এপ্রিল অসমে নির্বাচনী প্রচারে যাচ্ছেন মমতা

নিজস্ব প্রতিনিধি : লোকসভা ভোটে প্রচার করতে এবার রাজ্যের বাইরে যাচ্ছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এপ্রিলেই অসমে জনসভা করতে যাচ্ছেন তৃণমূল নেত্রী। উল্লেখ্য, ইতিমধ্যে পশ্চিমবঙ্গে ভোটের প্রচার জোরকদমে শুরু করে দিয়েছেন তৃণমূল নেত্রী। জানা গিয়েছে, আগামী ১৬ এপ্রিল উত্তরবঙ্গে প্রচার শেষ করে অসমে যাচ্ছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে দলীয় প্রার্থীর হয়ে দুটি জনসভা করার […]

0:00