Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

যতদিন দিদি আছেন, তৃণমূল ছেড়ে যাব না, জানালেন মমতার ভাই

Share:

নিজস্ব প্রতিনিধি : জল্পনা রটলেও তৃণমূল ছেড়ে বিজেপিতে যাওয়ার সম্ভাবনা নস্যাৎ করে দিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাই স্বপন বন্দ্যোপাধ্যায়। বুধবার তৃণমূল নেত্রী জানান, যতদিন দিদি আছেন, তৃণমূল ছেড়ে কোথাও যাব না। একইসঙ্গে তিনি জানান, দল টিকিট না দিলেও একটি লোকসভা কেন্দ্রে তিনি নির্দল প্রার্থী হিসাবে দাঁড়াবেন।

মঙ্গলবার তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাই বাবুন বন্দ্যোপাধ্যায়ের বিজেপিতে যোগদান নিয়ে জল্পনা রটে যায়। সম্প্রতি বাবুন দিল্লিতে রয়েছেন বলে খবর। বাবুন দিল্লিতে চলে যাওয়ায় বিজেপিতে যোগদানের সম্ভাবনা নিয়ে আলোচনা শুরু হয়। যদিও বুধবার তৃণমূল নেত্রীর ভাই বাবুন জানান, ‘আমি বিজেপিতে যাচ্ছি না। প্রার্থী তালিকা দেখে অভিমান হয়েছে। প্রসূন বন্দ্যোপাধ্যায়ের প্রতি আমার অ্যালার্জি রয়েছে। মোহনবাগানের এজিএমে ও আমার সঙ্গে যে আচরণ করেছিল তা আমি ভুলিনি। ওর যোগ্যতা নিয়ে আমার সংশয় রয়েছে। যে ক্লাস ফাইভ পাশ করতে পারে না, তাঁকে গ্র্যাজুয়েশন করানো হচ্ছে। প্রসূনের থেকে অনেক ভালো প্রার্থী ছিল। ওর মতো বাজে লোককে না দেওয়াই ভালো ছিল।‘ উল্লেখ্য, হাওড়া সদর কেন্দ্র থেকে এবারেও প্রার্থী করা হয়েছে প্রসূণ বন্দ্যোপাধ্যায়কে। জানা গিয়েছে, এক পরিচিতের চিকিৎসা করাতেই দিল্লি গিয়েছেন তৃণমূল নেত্রীর ভাই।

তাহলে কী বিজেপিতে চলে যাচ্ছেন তৃণমূল নেত্রীর ভাই। এই প্রশ্নের উত্তরে বাবুন বন্দ্যোপাধ্যায় জানান, ‘দিদি যতদিন আছে ততদিন কোথাও যাব না। আমি হাওড়ার ভোটার হয়েছি। নির্দল প্রার্থী হয়ে দাঁড়াব। দিদির সঙ্গে সরাসরি কথা বলব। দিদি আমার কাছে ভগবান। দিদির কথা অক্ষরে অক্ষরে পালন করি। দিদির আর্শীবাদ চাইব। দিদি হয়ত আমাকে না করবে। কিন্তু দিদিকে বোঝানোর চেষ্টা করব, কেন আমি নির্দল প্রার্থী হয়ে দাঁড়াচ্ছি।‘

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

তৃণমূলের হয়ে কাজের অভিযোগ! পাঁচ বিএলওকে সাসপেন্ড ও এফআইআরের নির্দেশ কমিশনের

‘৪ তারিখের পর সব অত্যাচারের হিসেব হবে’, সবং থেকে বিজেপিকে হুঁশিয়ারি অভিষেকের

জঙ্গলমহলে নির্বাচনী প্রচারে আসছেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী, মমতার পাশে থাকার বার্তা

‘‌মানুষের জন্য শেষ রক্তবিন্দু দিয়ে লড়াই করব’‌, নির্বাচন মরশুমে বার্তা মমতার

দ্বিতীয় দফার ভোটের আগে ভবানীপুরে জোরদার প্রচার মমতার

‘বাংলায় বিজেপি সরকার গড়েই গোর্খাদের সমস্যার সমাধান করবে,’ ফের প্রতিশ্রুতি শাহের

‘দাগ আচ্ছে হ্যায়’, প্রথম দফায় বিজেপির ৭০ শতাংশ প্রার্থীই ‘দাগি’

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

0:00