Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

‘প্রহসনের’ নির্বাচন রুখতে জাতিসঙ্ঘকে চিঠি খালেদা জিয়ার দলের

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে ‘প্রহসনের ভোট’ আখ্যা দিয়ে রবিবার জাতিসঙ্ঘের মহাসচিব অ্যান্তিনিও গুতেরেসকে চিঠি দিল বিএনপি। জাতিসঙ্ঘের মহাসচিবের পাশাপাশি বাংলাদেশে অবস্থিত বিভিন্ন দেশের রাষ্ট্রদূতদের কাছেও চিঠি পাঠিয়েছে খালেদা জিয়ার দল। ওই চিঠিতে অভিযোগ করা হয়েছে, ‘একপেশে নির্বাচন করে ক্ষমতা কুক্ষিগত করার চেষ্টা চালাচ্ছে শাসকদল আওয়ামী লীগ।’

আগামী ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে। শাসক দল আওয়ামী লীগ এবং তাদের লেজুর সংগঠন হিসাবে পরিচিত সাইনবোর্ড সর্বস্ব রাজনৈতিক সংগঠনগুলি ভোটে অংস নিচঢ্ছে। বিএনপি, বামপন্থী-সহ দেশের সিংহভাগ রাজনৈতিক দলই প্রহসনের নির্বাচন থেকে দূরে সরে রয়েছে। যদিও ক্ষমতা দখলে মরিয়া আওয়ামী লীগের সশস্ত্র বাহিনী ইতিমধ্যেই দেশজুড়ে তাণ্ডব শুরু করেছে। আর আওয়ামী গুন্ডাদের ওই তান্ডবকে ইন্ধন জোগানোর অভিযোগ উঠেছে শাসকদলের পোষ্য ভৃত্য হিসাবে পরিচিত পুলিশ-বিজিবি এবং সেনাবাহিনীর বিরুদ্ধে। লোকদেখানো ভোটের নামে ফের শাসকদল ক্ষমতায় বসলে যাতে আন্তর্জাতিক সংগঠনগুলি এবং বিভিন্ন দেশ স্বীকৃতি না দেয়, সেই চেষ্টা শুরু করেছে দেশের প্রধান বিরোধী দল বিএনপি।

জাতিসঙ্ঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসকে পাঠানো চিঠিতে বিএনপির তরফে বলা হয়েছে, ‘২০১৪ এবং ২০১৮ সালে যেভাবে প্রহসনের ভোটের মাধ্যমে ক্ষমতা দখল করেছিল আওয়ামী লীগ, এবারেও তার পুনরাবৃত্তি ঘটতে চলেছে। বিরোধী রাজনীতিকে পদদলিত করছে শেখ হাসিনার প্রশাসন। গত ২৮ অক্টোবরের পর থেকে দেশজুড়ে বিএনপির ২৫ হাজার নেতা–কর্মীকে আটক করা হয়েছে। ২৭ জনকে খুন করা হয়েছে। সাধারণ মানুষকে পুড়িয়ে মারা হচ্ছে। পুরো রাষ্ট্রশক্তিকে তাঁবেদার বাহিনীতে পরিণত করে ভোট বৈতরণী উতরোনোর চেষ্টা চলছে।’

বাংলাদেশে ভোট করতে ৪০ লক্ষ ইউরো ‘খয়রাতি’ সাহায্য দিচ্ছে ইউরোপীয় ইউনিয়ন

‘ফেব্রুয়ারিতেই ভোট হবে, কোনও শক্তি নেই রুখতে পারে’, পাল্টা হুঙ্কার ইউনূসের প্রেস সচিবের

‘ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন হবে না’ ইউনূসকে খুল্লামখুল্লা চ্যালেঞ্জ জাতীয় নাগরিক পার্টির

‘তারেকই হবেন প্রধানমন্ত্রী’, ঘোষণা বিএনপির, আগেই জানিয়েছিল ‘এই মুহুর্তে’ অনলাইন

 ‘খালেদা জিয়ার ফাঁসি চাই’, বাংলাদেশে জামায়াত ইসলামীর মিছিল থেকে উঠল শ্লোগান

ভারতের নির্বাচন কমিশনকে কালো তালিকাভুক্ত করল ইউনূস সরকার

ক্ষমতায় বিএনপিকে চান বাংলাদেশের ৩৯ শতাংশ তরুণ, বলছে জনমত সমীক্ষা

কুমিল্লায় হিন্দু তরুণীকে ধর্ষণের আসামীকে আশ্রয় দিয়েছিলেন বিএনপির শীর্ষ নেতা

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00