Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

আনন্দপুরে ফের শিশু পাচার চক্রের হদিশ, পুলিশের জালে ৫ জন

Share:

নিজস্ব প্রতিনিধি : খাস কলকাতায় এবার হদিশ মিলল শিশু পাচার চক্রের। শিশু পাচারের অভিযোগে গ্রেফতার করা হল দাদু, সৎ দিদিমা সহ পাঁচ জনকে। এই ঘটনায় আরও বেশ কয়েকজন জড়িত থাকতে পারেন বলে পুলিশের সন্দেহ।

ঘটনাটি ঘটেছে দক্ষিণ কলকাতার আনন্দপুর এলাকায়। বুধবার রাতে আনন্দপুর থানায় এক তরুণী অভিযোগ দায়ের করেন। পুলিশের কাছে ওই তরুণী অভিযোগ করেন, তাঁর ২৮ দিনের মেয়েকে খুঁজে পাওয়া যাচ্ছে না। এরপরই পুলিশ শিশুটির খোঁজ শুরু করে। জিজ্ঞাসাবাদ করা হয় তরুণী বাবা ও সৎ মাকে। জিজ্ঞাসাবাদের সময় তরুণীর বাবার বয়ানে বেশ কিছু অসংগতি লক্ষ্য করা যায়। তখন থেকেই তদন্তকারীরা সন্দেহ করতে শুরু করে, শিশুকন্যাকে পাচারের পিছনে তরুণীর পরিবারের সদস্যরাই জড়িত। জেরার মুখে পড়ে শেষপর্যন্ত ভেঙে পড়েন তরুণী বাবা ও সৎ মা। জেরায় পুলিশের কাছে তাঁরা স্বীকার করে, ৩০ হাজার টাকার বিনিময়ে নাতনিকে বিক্রি করে দিয়েছে তাঁরা।

এরপর ২৩ দিনের এই শিশুটির খোঁজে তল্লাশি শুরু করে পুলিশ। শেষপর্যন্ত আনন্দপুর থানা এলাকা থেকেই শিশুটিকে উদ্ধার করা সম্ভব হয়েছে। পুলিশ সূত্রে খবর, শিশুটিকে হোমে পাঠানো হয়েছে। এরপর শিশুটিকে বাবা-মায়ের হাতে তুলে দেওয়া হবে। এই ঘটনায় শিশু কন্যাটির দাদু, সৎ দিদিমা ছাড়াও আরও তিন জন মহিলাকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার হওয়া তিন জনের মধ্যে দুজন হলেন মহিলা দালাল। পঞ্চমজন হলেন যিনি শিশুকন্যাটিকে বেআইনিভাবে কিনেছিলেন।

এর আগেও এই আনন্দপুর এলাকা থেকে শিশু পাচার চক্রের হদিশ মিলেছিল। গত আগস্টে এই আনন্দপুরে আইভিএফ সেন্টারের আড়ালে শিশু পাচার চালানোর অভিযোগ ওঠে। ২২ দিনের একটি শিশুকন্যাকে বিক্রি করে দেওয়ার অভিযোগ উঠেছিল। এই ঘটনায় গ্রেফতার করা হয়েছিল শিশুটির মা সহ ছয় জনকে।

আর কিছুক্ষণের অপেক্ষা, তারপরেই খালি হয়ে যাবে কলকাতা, হাওড়া, হুগলির পেট্রোল পাম্প

আনন্দপুরের গেস্ট হাউজ থেকে উদ্ধার বার ড্যান্সারের দেহ

পূর্ব ভারতে প্রথম হাড়ের ব্যাঙ্ক, চালু হচ্ছে কোথায় জেনে নিন

SSC ভবন আসার আগেই আটক সুমন বিশ্বাস, অভিযান রুখতে প্রস্তুত পুলিশ

শিশু মৃত্যুকে ঘিরে অগ্নিগর্ভ হাওড়া, জিটি রোডে বিক্ষোভ, মোতায়েন পুলিশ ও র‍্যাফ

মর্মান্তিক মৃত্যু, জমি বিবাদ ঘিরে পুলিশের মারে মৃত্যু বৃদ্ধের, অবরোধ বিক্ষোভ

বাংলাদেশি মডেল শান্তা পালকে ভুয়ো নথি তৈরি করে দেওয়ার ঘটনায় মেমারি থেকে গ্রেফতার আরও এক

নাবালিকাদের দিয়ে দেহব্যবসা, ৪ জনকে ২০ বছরের সাজা আদালতের

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00