Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

রাজ্যে National Health Mission’র কর্মীদের সুযোগসুবিধা বাড়ছে

জাতীয় স্বাস্থ্য মিশন প্রকল্পের অধীনে রাজ্যের ২২ হাজারের বেশি চিকিৎসক, আধিকারিক, কর্মী ও তাঁদের পরিবার আসছেন সামাজিক সুরক্ষার আওতায়।

Share:

নিজস্ব প্রতিনিধি: বাংলায়(Bengal) বসবাস করা National Health Mission বা NHM’র কর্মরত কর্মীদের(Employees) এবার বড় সুযোগ সুবিধা দিতে চলেছে রাজ্যের ক্ষমতাসীন মমতা বন্দ্যোপাধ্যায়ের(Mamata Banerjee) সরকার। NHM’র কর্মরত কর্মী ও তাঁদের পরিবারকে সামাজিক সুরক্ষার(Social Security) আওতায় নিয়ে আসতে চলেছে রাজ্য সরকার। পুজোর মুখে এই সিদ্ধান্ত NHM’র কর্মরত কর্মীদের মুখ হাসি ফোটানোর পাশাপাশি তাঁদের পরিবারের ভবিষ্যতকেও সুরক্ষিত করে দিল। দীর্ঘদিন ধরে জাতীয় স্বাস্থ্য মিশন বা National Health Mission’র মাধ্যমে বিভিন্ন স্বাস্থ্য কর্মসূচি বাংলায় রূপায়িত হচ্ছে। কিন্তু এর আওতাভুক্ত কোনও চিকিৎসক বা কর্মী বিপদআপদে বিভাগীয় সামাজিক সুরক্ষা বা চাকরিজনিত সুবিধা পান না। এই অস্থায়ী কর্মীদের অনেকেরই পথ দুর্ঘটনা বা অসুখবিসুখে মৃত্যু হচ্ছে। অঙ্গহানির ঘটনা ঘটেছে বহুক্ষেত্রে। কিন্তু কানাকড়িও মিলছে না। সেই ছবিটাই এবার বদলে দিচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার।

জাতীয় স্বাস্থ্য মিশন প্রকল্পের আওতাভুক্ত কর্মীরা দীর্ঘদিন ধরেই সামাজিক সুরক্ষা প্রকল্প চালুর দাবি জানিয়ে আসছেন। এখন এই রাজ্যে প্রায় ২২ হাজারের বেশি অস্থায়ী চিকিৎসক, আধিকারিক, কর্মী জাতীয় স্বাস্থ্য মিশন প্রকল্পের আওতায় কাজ করছেন। তাঁদের পরিবারের সদস্য সংখ্যা ধরলে তা ৮০ হাজারের আশেপাশে থাকবে। এই বিপুল সংখ্যক মানুষ এবার রাজ্যের সামাজিক সুরক্ষার আওতায় চলে আসছেন। প্রস্তাবিত প্রকল্পে পথ দুর্ঘটনার পাশাপাশি অসুখবিসুখে সাধারণ মৃত্যুতেও জাতীয় স্বাস্থ্য মিশন প্রকল্পের কর্মীর পরিবার আর্থিক সুবিধা পাবেন। কর্মীরা অঙ্গহানিতে আর্থিক সুবিধা পাবেন। ন্যূনতম খরচে স্বাস্থ্যবিমা করে দেওয়া বা কারও বিমা থাকলে তার ‘টপ আপ’ করে দেওয়া সহ একাধিক সুবিধাও দেওয়া হবে। ব্যাঙ্কের সঙ্গে যৌথভাবে এই কর্মসূচি রূপায়িত হবে। রাজ্য স্বাস্থ্য দফতর সূত্রে এই খবর জানা গিয়েছে। ওই সূত্র আরও জানিয়েছে, এর জন্য ইতিমধ্যেই Expression of Interest বা EOI জারি হয়েছে। আশা করা হচ্ছে, দীপাবলির পর নয়া প্রকল্প চালু করা সম্ভব হবে।   

National Health Mission সূত্রের খবর, এই বিশাল সংখ্যক কর্মীকে সামাজিক সুরক্ষা প্রকল্পের আওতায় আনতে বেশ কয়েকমাস ধরে পরিকল্পনা চলছিল। অন্যান্য রাজ্যগুলি অস্থায়ী কর্মীদের কীভাবে সামাজিক সুরক্ষা প্রকল্পে আনছে, তাও দেখে এসেছেন রাজ্যের কর্তারা। স্বাস্থ্য দফতর সূত্রের খবর, বর্তমানে ২২ হাজার NHM কর্মীর মাসিক ভাতা জমা পড়ে তাঁদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বরে। যার যেখানে অ্যাকাউন্ট আছে সেখানেই টাকা জমা পড়ে। এই প্রথম রাজ্য এক্ষেত্রে সর্বোচ্চ সুযোগসুবিধা প্রদানকারী ব্যাঙ্কের সঙ্গে চুক্তিবদ্ধ হবে। সেই জন্য EOI চাওয়া হয়েছে। এরপর থেকে রাজ্য সরকার নির্বাচিত ব্যাঙ্কেই জমা পড়বে সমস্ত NHM কর্মীর বেতন বা ভাতা। এই বিশাল সংখ্যক মানুষকে সামাজিক সুরক্ষা প্রদান করার জন্য রাজ্য সরকারের প্রতি বছর অতিরিক্ত ৭০০ কোটি টাকা খরচ করা হবে।

জঙ্গলমহলে নির্বাচনী প্রচারে আসছেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী, মমতার পাশে থাকার বার্তা

‘‌মানুষের জন্য শেষ রক্তবিন্দু দিয়ে লড়াই করব’‌, নির্বাচন মরশুমে বার্তা মমতার

দ্বিতীয় দফার ভোটের আগে ভবানীপুরে জোরদার প্রচার মমতার

নন্দীগ্রাম পুনরুদ্ধারে উন্নয়নই শাসক দলের হাতিয়ার

দলকে অস্বস্তিতে ফেলে শতাব্দী-সহ তৃণমূলের মহিলা সাংসদদের নিশানা কল্যাণের

২৬ দিনে ‘আমাদের পাড়া, আমাদের সমাধান’ শিবিরে হাজির কোটি মানুষ, আপ্লুত মমতা

প্রধানমন্ত্রীদের সঙ্গে তাঁর কাজের অভিজ্ঞতা নিয়ে বই লিখছেন মমতা, কবে প্রকাশ হবে?

মেয়ো রোডের সমাবেশ থেকে ‘দ্য বেঙ্গল ফাইলস’ নিয়ে সুর চড়ালেন মমতা

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00