Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

বৃষ্টি বাধ সাধলেও প্রস্তুতি অটুট শ্যামনগরের পুজো কমিটিগুলির

Share:

নিজস্ব প্রতিনিধিঃ বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপূজো। চলতি মাসেই পুজো। আনন্দের আমেজ শুরু। হাতে গোনা আর মাত্র কয়েকটা দিন বাকি। পূজোর সমস্ত প্রস্তুতি নিতে শুরু করেছে আমজনতা। পুজোর আনন্দের মাঝেই দোসর হয়ে দাঁড়িয়েছে একনাগাড়ে বৃষ্টি।  নিম্নচাপের কারণে টানা বৃষ্টির জেরে মাথায় হাত মন্ডপ শিল্পী ও পুজো উদ্যোক্তাদের। তবুও  একটু একটু করে কাজ এগাচ্ছেন শিল্পীরা।

ব্যারাকপুর শিল্প নগরীর অন্যতম নাম শ্যামনগর। থিম ভাবনায় এখানে একে অপরকে ছাপিয়ে যাওয়ার প্রতিযোগিতা চলে। শ্যামনগর নতুনপল্লী সার্বজনীন দুর্গোৎসব কমিটির পুজো নজরকাড়া। এবার এখানকার থিম দিল্লির লালকেল্লা। পাশাপাশি ইসরো-র বিজ্ঞানীদের সম্মান জানিয়ে এখানে এবারের বিশেষ আকর্ষণ চন্দ্রযান-৩। পুজো কমিটির সদস্য সোমনাথ তালুকদার বলেন, ‘প্রাকৃতিক দুর্যোগ মন্ডপ তৈরিতে সমস্যার সৃষ্টি করছে। ক্লাবঘরের মধ্যেই শিল্পীরা কাজ করছেন’।

শ্যামনগর গুড়দহ আমরা সবাই পুজো কমিটির অষ্টম বর্ষের থিম বদ্রীনাথ। এখানকার শিল্পী শিবু সরকার বলেন, ‘বাঁশ, ফোম ও প্লাই প্রভৃতি উপকরণ মন্ডপ সজ্জায় ব্যবহার করা হচ্ছে। টানা বৃষ্টির কারণে তাঁরা ঠিকমতো কাজ করতে পারছেন না। তবে আশা সঠিক সময়ে কাজ শেষ হবে’।

শ্যামনগর মাতৃপল্লী মুক্তি সংঘের পুজোয় এবার বাংলার কুটিরশিল্পের আদলে মণ্ডপ সজ্জার কাজ চলছে। তবে বাধ সেজেছে বৃষ্টি। পুজো কমিটির সম্পাদক বলেন, ‘টানা বৃষ্টির জেরে মন্ডপের বাইরের নকশার কাজ পুরো থমকে গিয়েছে’।

প্রশাসনে বারবার জানিয়েও হয়নি লাভ, গাঁটের কড়ি খসিয়ে রাস্তা সারাই গ্রামবাসীর

শ্যামনগরে পুকুর ভরাট রুখতে ছুটে গেলেন বিএলআরও

প্রকাশ্য রাস্তায় যুবককে কুপিয়ে খুন

এই বনেদি বাড়িতে মহামায়াকে সোনার অলঙ্কার পরিয়েই বিসর্জনে পাঠানো হয়

পুরনিয়োগ দুর্নীতির তদন্তে ৫ প্রাক্তন পুরপ্রধানের বাড়িতে সিবিআই হানা

দত্তপুকুরে বোমা বিস্ফোরণ, জখম ৫ কিশোর

হিঙ্গলগঞ্জে লরি ও অটোর সংঘর্ষে মৃত ১, আহত ৪

কাঁকড়া ধরা নিয়ে দুইপক্ষের সংঘর্ষ, জখম ১০

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00