Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

দত্তপুকুরে বোমা বিস্ফোরণ, জখম ৫ কিশোর

Share:

নিজস্ব প্রতিনিধিঃ উত্তর ২৪ পরগণার দত্তপুকুরে ফের বিস্ফোরণ। তবে এবার বাজি কারখানায় বিস্ফোরণ নয়, সোজা বোমা বিস্ফোরণ। আহত ৫ নাবালক। তাঁদের অবস্থা গুরুতর। ছোট জাগুলিয়া প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে তাঁরা চিকিৎসাধীন রয়েছে।  

জানা গিয়েছে, শুক্রবার বারাসাত এক নম্বর ব্লকের কোটরা গ্রাম পঞ্চায়েতের খোরকি এলাকায় বিস্ফোরণ হয়। স্থানীয় গ্রামবাসীরা নমাজ পড়তে গিয়েছিলেন। কিশোরেরা খেলছিল। ডোবার ধারে একটি বালতির ভেতরে গোল কিছু দেখতে পেয়ে খেলনা ভেবে খেলতে যায় শিশুরা। তখনই আচমকা বিস্ফোরণ ঘটে। আহত হয় ৫ কিশোর।

জখম ইফতিকারের দিদি সুহানা পারভিন জানাচ্ছেন, আমরা নমাজ পড়তে গিয়েছিলাম। আমার ভাইরা খেলছিল। ডোবার পাশে একটা বালতি থেকে গোল একটা জিনিস দেখে এখানে নিয়ে আসে। ওটা নিয়ে খেলছিল। একবার ওই জিনিসটা থেকে কী একটা ছাড়াতে গিয়ে ওটা ফেটে যায়। কারা এসব করল, জানি না। এখানে কখনও এরকম হয়নি আগে। যারা এসব করছে, তাদের শাস্তি চাই।”

স্থানীয় এক বাসিন্দা জানান, ”আমরা নমাজ পড়তে গিয়েছিলাম। কিছু জানতাম না। বাচ্চারা খেলছিল, ওরাই বোমাটা নিয়ে খেলতে শুরু করে। আমরা বাড়িতে থাকলে আটকাতাম। কিন্তু আমরা নমাজ পড়ছিলাম। সেসময়ই একটা বিকট আওয়াজ শুনলাম। তারপর এসে দেখি, এখানে একটা বিস্ফোরণ হয়েছে। জখম হয়েছে ৫ জন। ওদের বয়স ৮ বছর, ১০ বছর, ১২ বছর – এরকম। কারা এখানে বোমা রেখে গেল, বুঝতে পারছি না। এই ডোবায় মাছ ধরে সবাই। তাই কে এই কাজ করল, জানি না।”

উল্লেখ্য, সম্প্রতি উত্তর ২৪ পরগণার দত্তপুকুর থানার নীলগঞ্জ গ্রামপঞ্চায়েত এলাকা সকাল সাড়ে ৮টা নাগাদ বিস্ফোরণের শব্দে কেঁপে ওঠে। ছিন্নভিন্ন অবস্থায় ছড়িয়ে থাকে মানুষের দেহ। চক্ষু চড়কগাছ হয়ে ওঠে স্থানীয়দের। বেআইনি বাজি কারখানায় এই বিস্ফোরণ ঘটে। তীব্রতা এতটাই মারাত্মক ছিল যে বারাসাত থেকে পর্যন্ত শব্দ শোনা যায়। প্রাথমিকভাবে, বেসরকারি মতে মৃতের সংখ্যা ১০। এলাকাবাসীর দাবি, বাড়িটিতে রমরমিয়ে চলছিল বেআইনি বাজি তৈরির কারখানা। এই বিস্ফোরণকাণ্ড এগরা বিস্ফোরণকাণ্ডের স্মৃতি উস্কে দেয়। শুধু দত্তপুকুর নয় রাজ্যের বিভিন্ন এলাকায় গজিয়ে উঠেছে বেআইনি বাজি তৈরির কারখানা। এমনকি বাজির কারখানার আড়ালে বোমা বাঁধার কাজও চলে। এবার বোমা বিস্ফোরণের ঘটনাও ঘটল।

বিপত্তি! স্কুলের ছাদের চাঙর ভেঙে অল্পের জন্য রক্ষা শিক্ষকের, বন্ধ পরীক্ষা

মর্মান্তিক! ফুটবল খেলা দেখতে যাওয়ার পথে গাড়ি ও বাসের সংঘর্ষে মৃত ৩, আহত ৭

যাত্রী তোলা নিয়ে রেষারেষি! ২ গাড়ির সংঘর্ষে মৃত ১, আহত ১২

অটো থামাতে বলায় মহিলা পুলিশ কর্মীকে চাপা দিয়ে ১২০ মিটার হিঁচড়ে নিয়ে গেল মদ্যপ চালক

ফের সল্টলেকে বেপরোয়া গতি! গুরুতর জখম ডেলিভারি বয়

মর্মান্তিক দুর্ঘটনা! বর্ধমানে লরিতে ধাক্কা বাসের, মৃত ১০

পাঁশকুড়ায় ফুটপাথে উঠে পড়ল ট্রাক, চাকায় পিষ্ট হয়ে মৃত ৩, আহত আরও ৩

মর্মান্তিক!ভাতারে বাইক দুর্ঘটনায় মৃত্যু হল দেওর ও বৌদির

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00